Verified reviews from Bajaj EV owners. Know the pros and cons from real riders.
Bajaj Discover 110 Drum
গাড়িটি ব্যবহার করছি 3.5বছরের বেশি,বর্তমান বাইকটি নেই। আমার মতে গাড়িটির কিছু অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমতঃ বাইকটি দিয়ে টানা 350+কি.মি রান করেছি মেজর কোনো সমস্যা পাই নাই। বাইকটি দিয়ে ছোট ছোট অনেক ট্যুর দিছি, অফ রোড এবং হাইওয়ে রোডে কোনরকম ঝামেলা ছাড়াই রাইড করেছি। দ্বিতীয়ত বাইকটি মাইলেজ খুব ভালো এবং বাইকটির সিসি হিসেবে টপ স্পীড পারফেক্ট (আমি ৯৫kmh পাইছি)। ব্যাক্তিগত ভাবে বাইকটিতে আমি 110/90-17 টিউবলেস টায়ার ব্যবহার করেছি ভালো কন্ট্রোলিং এর জন্য ।****শেষ কথা ,বাইকটি নিয়ে নেগেটিভ বিষয় কিছু বলবোনা, নেগেটিভ কিছু বলতে গেলে নেগেটিভ চিন্তাভাবনা করতে হবে।
Bajaj Pulsar NS160 Twin Disc
I love this bike and love bikebd
Bajaj Discover 125 Disc
ভাল দিক হল এর মাইলেজ। ব্রেকিং ভাল। দেখতে মুটামুটি। স্পেয়ার স্পারস এভাইলেবল। আমরা যারা চাকুরী করি তাদের জন্য পারফেক্ট একটা ভাইক।
Bajaj Discover 110 Drum
Bike kenar icha ta khub choto kal thaka chilo abog bike kenar icha dero hoi bike group join hoar por thaka thokhon thaka struggle suru nija akta bike kinbo but middle class family trader sopno kintu bastob hota onak somoy nai ba onak hoi na but khub joldi amr spono bastobe porinoto hoi abong Bajaj Discover 110 kini Bajaj bike naoar pichona mul karon ar milage onak 110cc bike hisa ami mona ar performance thik ase Toba braking a kisuta problem face korce seta Holo maze maze break dhora somoy nai but all performance are awesome bike normal regular use jonno jothesto valo aita long tire daoa jabe comfortable babe Jodi skillful rider hoi bike arekta valo dik Holo bike all parts all time available thake tai ami mona kori ai bike ta Jodi kau regular use hisaba jothesto satisfied thakbe
Bajaj Pulsar NS160 Twin Disc
It's one of the best bike for long height person. It very comfort to control any road.Its looks so aggressive in naked sports segment.
Bajaj Pulsar 150
আমার বাজাজ পালসার ১৫০ সি সি বাইকটা ধরতে গেলে over all সবদিক থেকে মোটা মোটা ভালোই performance পেয়েছি। আমি satisfied, কিন্ত ABS টা কিনতে পারলে বেশি ভালো হতো। আর Mileage আলহামদু লিল্লাহ ভালোই। প্রায় ৪ বছর ধরে ব্যবহার করছি এখনও করছি। ভালো পারফরম্যান্স এর কারণে ছাড়তেও ইচ্ছে করে না। তাই এখনও আমার সাথেই রাখি।
Bajaj Pulsar NS160 Twin Disc
This bike everything ok but fuel milage is too much.
Bajaj Pulsar 150
আমি আমার বাইক এর রিভিও বর্ননা করছি, প্রথম ভলো দিক উল্লেখ করছি, ★ বাইকের মাইলোজ ৪৭ কিলোমিটার পেয়েছি। ★ টপ স্পিড ১০৪ কিলোমিটার পয়র্ন্ত পেয়েছি ★ এর পর সিট টি তে বসে কম্ফোর্ট পেয়েছি★স্পেয়ার পার্টস হাতের কাছে পেয়েছি।★ তুলনা মুলক ভাবে স্পেয়ার্স পার্টস এর মুল্য কম দাম★ আমি আমার ব্যাক্তিগত ভাবে ফ্যামেলী সাইজ বাইক পেয়েছি। ★৩জন নিয়ে য়দিও ড্রাইভ করা ঠিক নয় এরপরও ভালোভাবে তিনজন নিয়ে ড্রাইভ করতে পেরেছি। এখন খারাপ দিক এ আসা য়াক। আমার বাইক এর ২২ হাজার চলার অভিজ্ঞতা থেকে য়া পেয়েছি ★ ৫ হাজার চলার পরে ইঞ্জিন এর সাউন্ড নস্ট হয়ে য়ায়। ★সাইলেন্সর এ প্রচুর কার্বন জমে ★সামনের হাইপার না থাকার কারনে ইঙ্গিনে কাদা ও ধুলাবালি প্রচুর জমা হয়। ★অন্যদিকে বাইক ঘোড়াতে য়ায়গা বেশি লাগে, য়া বিরক্তিকরন একটি কাজ★টার্নিং এর সময় য়ায়গা বেশি লাগে, অল্প য়ায়গায় টার্নিং ভালো হয় না। ★ এরপর বাইক এর ওভারটেক এর সময় থ্রোডল দেওয়ার সময় অন্য বাইক এর মতো তারাতারি অভারটেক করা য়ায় না। ★ পেছনে ধরার গ্রিপ টা ধরে কর্ম্ফোট পাওয়া য়া না। ★এবং মবিল/ ইঞ্জিন অয়েল ফিল্টার নাই।
Bajaj Pulsar NS160 Twin Disc
NS is a great sports bike with a comfortable seating position and outstanding Braking..but the only downside I found is that the milage...In city I get around 33-34 kmpl and on highway I gey around 30-32 kmpl.... It's hard to buy octane as I'm a student but I get the best feeling riding around with my NS ❤️
Bajaj Pulsar 150
I'm using pulsar 2015 model last 3 years and i'm fuly satisfied with overall performance except braking and control .
Bajaj Discover 125 Drum
পরিবার ও নিজের যাতায়াত করার জন্য। এ বাইকের ভালদিক মাইলেজ একবারে অসাধারণ এবং খারাপ কোন দিক আমার কাছে কখনও মনে হয়নি। বর্তমান মাইলেজ ৫৮,পিকআপ খুবই ভালো,বাইকটি খুবই কম্ফোর্ট, ব্রেক মোটামুটি সন্তোষজনক। প্রথম সাার্ভিসে আমার খরচ লাগে নি।
Bajaj Pulsar 150 Twin Disc
শখের বাইক। অনেক ইচ্ছে ছিল একটা বাইক কিনব। তারপর টাকা পয়সা জমিয়ে কিনেই ফেললাম। এখন ভালই ব্যবহার করছি। এটার ভালো দিক সিটিং কম্ফটেবল হন্ডেল বার ভালোই। তবে মাইলেজ আর একটু বেশি হলে ভালো হত এর কারবরেটর নিয়ে একটু ঝামেলা হয়। বাইক টি মোটামুটি ভালোই টেকসই। মাইলেজ ৩০-৩২ কিমিঃ। এর ব্রেক ভালোই আর একটু স্মুথ হলে ভালো হত। তবে বাজাজ পালসার এর সর্ভিসিং এর কথা বলতে গেলে এর পার্টস এর দাম তুলনামূলক ভাবে কম। সব জায়গায় পার্টস পাওয়া যায়।
Bajaj Pulsar 150 Twin Disc
আমার ছোট বেলা থেকেই বাইক চালানোর ইচ্ছে প্রবল, সেই থেকে বাইকের প্রতি আমার ভালবাসা। বড় ভাইয়ার বাইক ছিলো সেটা দিয়েই চালানো শিখা, প্রথম দিকে না দিলেও, যখন দেখল আমার প্রবল ইচ্ছে, না দিয়ে থাকতে পারে নাই। হয়ে গেলো ভাইয়ার হাত দরে বাইক চালানোর হাতেখড়ি। তারপর আমার চাকরি হলো, রাজেন্দ্রপুর সেনানিবাসে আমার বাসা নরসিংদী শিবপুরে, এখান থেকে প্রায় ৪০ কিঃমিঃ দুর, তাই প্রতি সাপ্তাহে আসা যাওয়ার জন্য বাইক খুব মিস করতাম ভাবতাম একটা বাইক হলে কতই না ভালো হতো, বাসায় আবদার করলাম কিনে দেওয়ার জন্য দিলো, যাই কিনতে এক চাচাতো ভাই কে নিয়ে সেদিন আমার অনুভূতি যে কেমন ছিলো বলা সম্ভব না, মনে হচ্ছিলো আমার জীবনের অনেক বড় একটি ইচ্ছে পুরন হতে যাচ্ছে, কিনে ফেলি পালসার টুইন ডিস্ক, এই বাইকের প্রতি আমি আগে থেকেই কিছু ভাল লাগা কাজ করত, তাই এটাই নেই, সাধ্যের মধ্যে সব সুখ বলে একটা কথা থাকে। বাইকটা আমি ৪০০০০+কিঃমিঃ চালিয়েছি, এর মাঝে ভালো দিক গুলো হলো, কনফিডেন্সএ বলব ১০/৯আমার কাছে। ব্রেকিং যা আমার মনে হয় এই বাজেটে এটাই সেরা। এই বাইক দিয়ে আমি অনেকগুলো লং টুর করেছি যার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখনো আমাকে বড় কোন সমস্যায় পরতে হয় নাই। মাইলেজ আমি গড়ে পেয়েছি শহরে ৩৮+ আর লং ট্যুরে পেয়েছি প্রায় ৪৫ এর উপরে। খারাপ দিক এর মাঝে সব থেকে বেশি ভুগতে হয়েছে রেডি পিকয়াপ এর জন্য, এর কারণে অভারটেকে গিয়ে খুব বেগ পেতে হয়, তাছাড়া আমি তেমন খারাপ দিক পাইনি, তবে হ্যাঁ টুকটাক হয়তো আছে যা তেমন ইসু মনে হয় নাই আমার কাছে। আর এই বাইকে আমি আফটার সেলস সারভিস এর কথা বলতে গেলে আমার মনে হয় না বাজাজ এর কোন পার্টস বাংলাদেশের বলতে গেলে সব যায়গায় পাওয়া যায় খুব সহজে এবং দামে অন্য কোম্পানি থেকে সহজলভ্য, তবে শুরুম গুলোতে তাদের ব্যবহার আরও ভালো করা উচিত, শুরুম গুলো মনে হয় এক একটা ডাকাত, বিক্রি হয়ে গেলে মনে হয় তাদের দায়িত্ব শেস। সব মিলিয়ে বলব আমি এই বাজেটে এই বাইকই বেস্ট।
Bajaj CT 100 ES
অসাধারণ একটি বাইক! আমি প্রায় ৬১ কিঃমিঃ মাইলেজ পেয়েছি! সাধারণ লুকের হলেও অত্যন্ত কমফোর্টেবল রাইড! হেডলাইটের আলো অপর্যাপ্ত! ব্রেকিং সিস্টেম আরও উন্নতি করা প্রয়োজন!