Verified reviews from Bajaj EV owners. Know the pros and cons from real riders.
Bajaj Pulsar 150
আমার বাইক আমি ২০১৮ এর শেষের দিকে ক্রয় করছিলাম। এখন পর্যন্ত এক লক্ষ কিলোমিটার এর উপরে কিলোমিটার চালাইছি.. মাইলেজ ও মোটামুটি আলহামদুলিল্লাহ ৩৫-৪০ পাচ্ছি। এত কিলোমিটার চালানোর পরও এত সুন্দর স্মুথ বাইক ও মাইলেজ পাচ্ছি এর জন্য আমি অনেক সন্তুষ্ট।
Bajaj Discover 125 Disc
বাইকার হয়ে বাইকের রিভিউ দিতে ভালই লাগে। বাইক বর্তমানে আমাদের নিত্য চলার সাথী। আমার বাইকের মাইলেজ, পিকআপ, কম্ফোর্ট, ব্রেক সহ এর পারফর্মেন্স ভালো ছিলো। সেল সার্ভিসও ছিল অনেক ভালো। সার্ভিসের ক্ষেত্রে খরচ মোটামোটি কম ছিল। বাইক বিডি কে অনেক ধন্যবাদ।
Bajaj Pulsar 150
আমি বাইকটি ব্যাবহার করি দৈনন্দিন কাজে ও অফিস যাতায়াতের জন্য। এজন্যই বাইকটি মূলত কেনা। পালসার লিজেন্ডারি একটা বাইক। লং সিট যা বাচ্চা ও ফ্যামিলি নিয়ে ভ্রমণে সহায়ক। মোটামুটি লং ট্যুরেও আমাকে বেশ সহায়তা করে বাইকটি। আমি ভ্রমণ প্রিয় মানুষ। পালসার ১৫০ নিয়ে সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার টানা রাইড করেছি। এবং আমি সেটিসফাইড।
Bajaj Discover 125 Drum
আমি ২০১৫ সালের ডিসেম্বার এ ডিসকভার ১২৫ (ড্রাম) ভারসনের ব্লাক & ব্লু কালারের বাইকটি কিনি। তখন এটার মুল্য ছিল ১ লক্ষ ৭০ হাজার টাকা। ৩ হাজার টাকা ডিস্কাউন্ট এ ১ লক্ষ ৬৭ হাজার টাকা দিয়ে বাইক্টি অফিসিয়াল শো-রুম থেকে কিনেছিলাম। আমি মুলত ট্রাভেলিং এবং পারসোনাল কিছু কাজের জন্য বাইকটি কিনেছিলাম। এই বাইক এর সাথে আমার ৬২০০০ কিঃ মিঃ এর সম্পর্ক। আলহামদুলিল্লাহ এই বাইক টি কখোনোই আমাকে হতাস করে নি। পার্ফমেন্স, মাইলেজ, এক্সেলেশন, ব্রেকিং সব কিছুই ছিল সন্তোষজনক। সব কিছুর ই ভাল খারাপ দিক আছে, তেমন ই এই বাইকের কিছু খারাপ দিক হচ্ছে এই বাইকের রেয়ার টায়ার সেকশন টা চিকন। এই বাইকের হেড লাইটে পর্যাপ্ত আলো পাওয়া যায় না এবং হেড লাইট এ বেশ কিছু সমস্যার সম্মুক্ষিন হয়েছি। এরকম কিছু সমস্যা ছাড়া অভারল সব কিছু ঠিকঠাক। এই বাইকের মাইলেজ এ আমি যথেষ্ট সন্তষ্ট। আমি এখুনো সিটি তে ৪৫-৪৮ এবং হাইওয়েতে ৪৮-৫০ পাই। এই বাইকের এক্সেলেশন এবং ব্রেকিং সিস্টেম ও আলহামদুলিল্লাহ খুব ই ভালো। কিন্ত ৬০+ স্পীড এ বাইক ভাইব্রেশন করে। আফটার সেলস সার্ভিস ও মোটামুটি ভালই পেয়েছি কিন্ত এদের সার্ভিস কোয়ালিটি একটু নরমাল। ফ্রী সার্ভিস গুলাতে তেমন গুরুত্ব দেয় না এরা। আমি প্রতিনিয়তই ১২০০ কিঃমিঃ তে ইঞ্জিন অয়েল চেইঞ্জ করি এবং ২৪০০ কিঃমিঃ তে অয়েল ফিল্টার চেইঞ্জ করি। এমন ওয়েল মেইনটেইন এর জন্য আমার মেইনটেইনেন্স খরচ ও অনেক কম হয়। সব মিলিয়ে ডিসকভার ১২৫ এর সাথে আমার কাটানো প্রত্যেকটা সময় ই ভাল ছিল। ভালবাসার আরেক নাম বাজাজ ডিসকভার।
Bajaj Pulsar 150 Twin Disc
Last 7 Years Bajaj Pulsar is my best riding partner
Bajaj Discover 125 Disc
শিরোনামঃ- My 1st Bike,; আমার নামঃ মাহবুব, ঠিকানা, নওগাঁ সদর, নওগাঁ, রাজশাহী বিভাগ, বাংলাদেশ। আমি Discover 125cc Disk বাইকটা কিনেছিলাম ডিসেম্বর ২০২১ তারিখে। বাইকটা নতুন মডেলে, যে সব ডিজাইন, কোয়ালিফিকেশন ছিলো। তাতে আমার কাছে আমার বাজেটের সেরা বাইক মনে হয়েছে। ১২৫ সিসি সেগমেন্ট এর বাইকের মধ্যে বাজাজ ডিসকভার ১২৫ সিসি ২০২১ মডেল টি আমার কাছে সব চেয়ে সেরা, অন্য বাইকগুলো হয়তো এর থেকে ভালো সার্ভিস দিতো, অনেকেই বলেছিলো। কিন্তু আমার কাছে এর থেকে ভালো অন্যকিছু মনে হয় নি। আর সে জন্যই বাইকটি কেনা হয়েছিল। এবার আসি- ভালো এবং খারাপ দিক নিয়ে- কোন বাইকই ফারফেক্ট নয়, মানিয়ে নিয়ে চলতে পারলে, নিজের পছন্দ অনুযায়ী সবই সেরা। প্রথমেই বলছি- বাজাজ ডিসকভার ১২৫ সিসির ভালো দিকঃ- (১) বাইকটা এই সেগমেন্টে লুকিং এর দিক থেকে সব চেয়ে সুন্দর। (২) বাইকটার সামনের এবং পেছনের চাকা টা তুলনা মূলক মোটা হওয়ায় বাইকটার সাথে মানিয়েছে। (৩) বাজাজ বাইকের সহজেই সব ধরনের পার্টস গুলো পাওয়া যায়। (৪) সার্ভিস খরচ কিছুটা হলেও কম। (৫) যেকোন পরিস্থিতিতে যে কেউ এই বাইকের সার্ভিস করতে পারে। (৬) বাইকটির ডিসপ্লে ফাংশন গুলো বেষ্ট, অনেক রকম ফিচার দিয়েছে। ইত্যাদি.... এবার বাজাজ ডিসকভার ১২৫ সিসির খারাপ দিকঃ- (১) আমার কাছে মনে হয়েছে এই সেগমেন্টে, আমার বাইকে কিছুটা মাইলেজ কম পাচ্ছি, এভারেজ (৪২-৪৬ কিলোঃ পার লিটার)। (২) টপ স্পিড কিছুটা কম (আমি ৯৬ কিলোঃ উপরে তুলতে পারিনি) (৩) ভাইব্রেশন বেশি (৫০ স্পিড থেকে শুরু হয়, তবে ৭০+ প্লাস করলে, পিলিয়নে যে থাকে, তার খুব অসুবিধে হয়) (৪) বাইকের হেড অথবা সামনের সাইডে আরেকটু ওজন বাড়ানো উচিৎ, কেননা বাইকের গতি বাড়ালে হেড সাইড শুন্যে ভেসে উঠে। ইত্যাদি...! রিভিউ টাইটেল, এটা ভালো মনে হয়েছে যে, My 1st Bike. এর কারণ এটাই আমার প্রথম বাইকে, এটাতেই চালানো শিখেছি, এর আগে বাইক চালানো হয়নি। এই বলেই শেষ করছি। ৬ মাস হচ্ছে বাইক চালাই, সে অভিজ্ঞা থেকেই বললাম, হয়তো এগুলো সিম্পল বিষয়, কিন্তু আমার কাছে এটা সমস্যা মনে হয়েছে। তাই সিম্পল বিষয় গুলোই তুলে ধরলাম। আমার লিখাতে কোন ভূল থাকলে বা উপরে উল্লেখিত বিষয় গুলো অহেতুক মনে হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম
Bajaj Pulsar 150
আমি যে বাইকটি নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি সেটি হলো "Bajaj Pulser" 150 single disk UG3 version. আমার বড় ভাই এটি ৯.৫+ বছর চালানোর পরে এখন আমি চালানো শুরু করি। এটি আমি ৩ বছরেরও বেশি সময় ধরে চালাচ্ছি। বাইকটির ডিজাইন এবং পার্টস আমার মতে অনেক ভালো।কিন্তু এটির ব্রেকিং এ যদি আরেকটু উন্নত করতো তাহলে ভালো হতো। বাইকটির সিটিং পজিশন,পার্টস, মাইলেজ সব দিক দিয়ে আমি সন্তুষ্ঠ।বর্তমানে আমি এটিতে ৩৯+ মাইলেজ পেয়ে থাকি।কিন্তু ৪/৫ কিলো চলার পর এটির ইন্জিনের সাউন্ড অনেকটা বাজে হয়ে যাই,আমার মতে পালসার এর মুল সমস্যা এটি।মাস্টার সার্ভিস এর ক্ষেত্রে আমার বড় ধরনের তেমন কোনো খরচ হয় নাই। ছোটোখাটো ক্লাচ প্লেট চেইন্জ, ইন্জিন ওয়েল চেইন্জ এগুলো করেই বাইক ভালো পারফর্মেন্স দিচ্ছে। বাইকটিটে আমার আরেকটি সমস্যা মনে হয়েছে,তা হলো চেইন এ।
Bajaj Pulsar 150 Twin Disc
Awesome Bike. Brakes nedd to be improved. Otherwise it is a great package for day to day commute and long tour both. I feel comfortable in highway but little jurky in traffic due to heavy weight and reletively bigger size. I have got millage average 40 to 45 kmpl in highway and 35 to 40 inside Dhaka city traffic. Anyone can consider this bike for gentle riding but need to aware of heavy weight and considerably breaking instability. My suggestion would be to use full synthetic engine oil after break in period to enjoy the full capability of this bike.
Bajaj Discover 125 Disc
আমি একজন স্টুডেন্ট। আমার ঢাকার বিভিন্ন জায়গায় যেতে হয়। নিজের ক্লাস আর পাশাপাশি কোচিং এ ক্লাস নেওয়া বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মূলত আমার বাইক টা নেওয়া। বাইকটি কেনার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। বাইকটির ভালো দিক অনেক আছে। একটি নিয়ে আমি সন্তুষ্ট। বাইকটির ভালো দিক অনেক। ১২৫ সিসি সেগমেন্টে বাজারের সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে ডিসকভার। এর মাইলেজ ব্রেকিং এককথায় আলহামদুলিল্লাহ। খারাপ দিক বলতে দামটা যদি আরেকটু কম হতো ভাল হতো। আমাদের মত স্টুডেন্ট এর জন্য। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার বাইকের আলহামদুলিল্লাহ।(৬০+-) আমি সন্তুষ্ট।১২৫ সিসি সেগমেন্টের বাইকটি হলেও আমি এটা নিয়ে অনেক কিলোমিটার পথ অতিক্রম করতে পারি। এর কমফোর্ট এক কথায় অসাধারণ। একটি ঘন্টার পর ঘন্টা চালালে কোন প্রবলেম হয় না।১২৫ সিসি বাইক হলেও এর টপ স্পিড অন্যান্য 125 সিসি বাইকের চেয়ে অনেক ভালো। এই বাইকটি ব্যবহার করে এর সার্ভিস নিয়ে আমাকে কখনো ভোগান্তিতে পড়তে হয়নি। কেননা বাইকটি উত্তরা মটরস তাদের নিজস্ব শোরুম এর সকল ধরনের সার্ভিস প্রদান করে থাকেন। একটি নতুন অবস্থায় উনারা ফ্রি সার্ভিস দিয়ে থাকে যেটি এক কথায় অসাধারণ। আমি এর সার্ভিস বিল কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট।ফ্রি সার্ভিস গুলোতে কোন টাকা লাগে না। মেজর কোন প্রবলেম না হলে কম টাকার মধ্যে সার্ভিসিং করা সম্ভব হয়।
Bajaj Discover 110 Disc
Use kora pray 7mas holo. Amr jibon er first bike eita cilo ei bike diyei bike calano sikeci. Akhon bike ta amer full control e ache. Mileage o onek vlo dey. Sob caite obak hoyeci ami jei beper tai seta holo ei bike die ami calano sikeci and jiboner first bike cilo ata e bike nie ajporjonto kono accident korinai and kono problem hoinai. Bike nie ami onk happy. Sudu akta jinis amer valo lagenai seta holo bike er pichoner chakay pani gale brake onk probelm kore jemon: sound kore, brake atkai dore ei ta nie onk mecanic k dekaice keo akono tik korte parenai and showroom e gacelam ora bollo j ei 110 model e naki ei problem ta hoi ata tikh hbe na. Bike er Sudu ei problem ta amer kace krp lagce but overall ami bike nie happy
Bajaj Discover 125 Disc
Excelient Parformance & Best Mileage in this segment. I got 50 KM Per litter.
Bajaj Pulsar 150 Twin Disc
I was riding almost 65000 klm and im fully satisfied this bike.
Bajaj Discover 125 Disc
সবাইকে আমার পক্ষে হতে শুভেচ্ছা ও সালাম আসছালামুয়ালাইকুম। আমি ছোট বেলা থেকেই বাইক পছন্দ করি। আর আজকে যে গাড়ি কথা বলব তা হল Dicover 125cc Disk CBS এর মডেল নিয়ে। প্রথমে বলি গাড়ির লুক নিয়ে আমার সেই পুরনো মডেল খুভ একটা ভালো লাগেনি,, তবে চলার মত আর কি। বিল্ডকোয়ালিটি তেমন ভালো না,,আগের তুলনায় অনেক খারাপ বললে ভুল হবে না। মাইলেজ নিয়ে বলতে গেলে ইকোনমি তে রাইড করলে ৫০+ পাওয়া যায়। তবে ব্যাক্তি ভেদে রাইডের উপর এবং গাড়ির মেইন্টেনেঞ্চ ভালো মাইলেজ পাওয়া যায়। গাড়িটা কমফোর্ট এর দিক বিবেচনা করলে ১০০% তে ৮০% আমার কাছে আরাম দায়ক মনে হয়েছে। তবে রেয়ার সাছপেনশোন আরো ভালো হলে আরো আরাম দায়ক হত। এখন বলি ইঞ্জিন ক্ষমতা নিয়ে। Engine Type 4 Stroke, DTs-I Displacement 125cc Maximum Power 10.8 Bhp @ 8000 RPM Maximum Torque 10.8 NM @ 5500 RPM Bore 50 Mm Stroke 58.6 Mm Compression Ratio N/A Valves 2 Fuel Supply Carburetor No Of Cylinders 1 Engine Cooling Air Cooled Starting Method Kick & Electric Transmission Transmission Type Manual No Of Gears 5 এবার বলি কন্ট্রোল নিয়ে সামনে ২.৭৫ ছেকশন টায়ার সাথে ২৪০ মিলি মিটার ডিক্স সাথে CBS এবং পেছনে ১০০ ছেকছন টায়ার এর ১৩০ মিলি মিটার ড্রাম ব্রেক মোটামুটি এভারেজ বলা জেতে পারে। তবে মাঝে মাঝে পিছনে হার্ড ব্রেক করলে চাকা স্কিড করে। এবার বলি বাইকের টপ স্পিড নিয়ে আমি ১১৪ পর্যন্ত পেয়েছি। অভার অল সব কিছু মিলিয়ে Discover 125cc কে যদি ১০০% মধ্যে নম্বর দেই তাহলে ৮৫% আমার কাছে ভালো লেগেছে।।
Bajaj Pulsar 150 Twin Disc
I was ride this bike almost 65000
Bajaj Pulsar 150 Neon
আমার পালসার ১৩৫ এল এস। বাজাজের এল এস বাইকটি কিনেছিলাম ২০১২ সালে, সখের বসেই কিনেছিলাম,বন্ধুদের সবার বাইক ছিলো তাদের দেখাদেখি আমার ও বাইক কিনতে ইচ্ছে হয়।তখন টাকা জমানো শুরু করি, আস্তে আস্তে টাকা জমিয়ে বাইকটি কিনেছিলাম। যেদিন বাইক কিনি সেইদিন বন্ধুদের সাথে নিয়ে গেছিলাম। এই বাইকের ভালো দিক হলো এটার লুকটি অস্থির,এটার মাইলেজ ভালো,৪ভালব এর সাথে পাওয়ার অনেক ভালো, কিছু খারাপ দিক হলো, এটার হেডলাইটের আলো কম, ব্রেকিং খুব একটা ভালো না, ভাব্রেশন প্রব্লেম। ব্রেকিং খুব একটা ভালো না,কম্ফোর্ট খুব একটা ভালো না,তবে বাইকের রেডি পিকাপ খুব ভালো, বাইকের সিট একটু মডিফাই করে নিতে হয় কম্ফোর্ট এর জন্য।সার্ভিস খরচ খুবি কম, পার্টসের দাম ও কম,তবে এখন একটু পার্টস কম পাওয়া যায়, তবে সব দিক থেকে বলতে গেলে বাইকটি রাফ ইউজের জন্য পার্ফেক্ট, চালিয়ে খুব মজা আছে।
Bajaj Pulsar NS160 Twin Disc
বাজেটে অনন্য। খুব শক্তপোক্তো।
Bajaj Pulsar NS160 Twin Disc
বাইক চালানো আমার নেশা প্রিবুকিং করে ns কিনা অনেক বড় করে লিখেছিলাম আপনারা accept করেন না।তাই শর্টফরম সবই ভালো ক্লাচসেট ছাড়া কিছুই প্লাটানো লাগেনি সবরাস্তায় best সেল সার্ভিস খরচ afford করতে পারি নাই তাই নেই নাই।তবে আমার সব চালানো বাইকের মধ্যে এটাই best beast.my white wolf.
Bajaj Pulsar 150
3 years + uses korci . Overall quality valoiii