CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Yamaha R15 V2 & R15S এ ১২,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার

Yamaha R15 V2 & R15S এ ১২,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: November 27, 2017
Add on
No audio available

ইয়ামাহার মোটরসাইকেলের বাংলাদেশের একমাত্র পরিবেশক হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। তারা সম্প্রতি ইয়ামাহা এর জনপ্রিয় সিরিজ Yamaha R15 V2 & Yamaha R15 S এই দুটি বাইকে দিচ্ছে ১২,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এই অফারটি চলে নভেম্বর ১৭ থেকে ডিসেম্বর ২০১৭ এর শেষ পর্যন্ত।

Yamaha R15 s এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও

yamaha yzf r15 v2

Yamaha R15 V2 & R15S এ ১২,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার

এই অফারটি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম বড় অফার। বর্তমানে Yamaha R15 V2 এর মুল্য ৪৮০,০০০/- টাকা আর ১২,০০০/- টাকা ডিসকাউন্ট করে এর নতুন মুল্য হচ্ছে ৪৬৮,০০০/- টাকা। অপর দিকে Yamaha R15S ১২,০০০/- টাকা ডিস্কাউন্টের পর মুল্য আসবে ৪২৮,০০০/- টাকা। শুধু যে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন তাই নয় এর সাথে আপনি জিততে পারেন ইয়ামাহা ব্র্যান্ডের হেলমেট বা ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল ট্যুর টিকেট দুই দিন এক রাত। 

Also Read: Yamaha R15 V2.0 vs Honda CBR150R 2016 (Indonesia) Comparison

Yamaha R15 V2 বাংলাদেশের বাইকপ্রেমীদের মাঝে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। এই বাইকটিতে রয়েছে ১৫০সিসি এর ওয়াটার কুল্ড ইঞ্জিন, ৪টি ভাল্ব। এর ইঞ্জিনটি 16.8BHP এবং 15NM টর্ক সমৃদ্ধ। ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। ইয়ামাহা আর১৫ ভার্সন ২.০ বাংলাদেশে সেপ্টেম্বর ২০১১ তে লঞ্চ হয়েছে এবং তারপর থেকেই এর ডিজাইন ও স্পিডের জন্য খ্যাতি লাভ করেছে। 

yamaha r15 v2 bd price bikebd

>Click Here For Yamaha R15 V3 First Impression Video<<

বাংলাদেশে এমন কাউকে খুজে পাওয়া প্রায় অসম্ভব যিনি একবারও ভাবেননি বা স্বপ্ন দেখেনি যে Yamaha R15 V2 এর মালিক হবেন বা রাইড করবেন। যদিও এর ডিজাইন ৬ বছর আগের তবুও বাইকটি বাইকাদের মাঝে এখনও অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে ইন্ডিয়াতে Yamaha R15 V3 টেস্ট রাইড করা হচ্ছে। আশা করা যাচ্ছে এসিআই মোটরস লিমিটেড এর হাত ধরে ২০১৮ এর শুরুর দিকে R15 ভার্সন ৩.০ বাংলাদেশে পাওয়া যাবে। আপনি যদি এই অফার চলাকালীন সময়ের মাঝে ইয়ামাহা এর যেকোন বাইক Yamaha Fazer V2, Yamaha FZS v2, Yamaha SZ-RR v2 & Yamaha Saluto এই বাইক গুলো কিনে থাকেন তবে আপনি একটি রাইডিং জ্যাকেট পাবেন একদম ফ্রি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে শীত খুব দ্রুত চলে আসছে, তাই বলা যায় রাইডিং জ্যাকেট গিফট হিসেবে একদম খারাপ নয়। 

yamaha r15 v2 cash back

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে ক্যাশব্যাক অফার শুধু মাত্র Yamaha R15 V2 & R15S এর ক্ষেত্রে। এছাড়া আপনি চাইলে এদের মধ্য থেকে ভিন্ন ভিন্ন কালার বেছে নিতে পারেন। যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের জন্য এটি অব্যশই অনেক খুশির খবর কারণ তারা এখন কম দামে তাদের স্বপ্নের বাইকটি কিনতে পারবেন।

ইয়ামাহা মোটরসাইকেল কোম্পানি অফার Yamaha Bike price in BD Yamaha R15 V2 price in BD

Discussion 8 Comments