ঈদ যাত্রায় বাইকারদের জন্য সুজুকির ফ্রি হাইওয়ে সার্ভিস ক্যাম্প

This page was last updated on 24-May-2026 03:00pm , By Arif Raihan Opu

ঈদকে সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের যাতায়াত। প্রতি বছরের মতো এবারও ঈদে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে মানুষ নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে। আর এই দীর্ঘ যাত্রাকে নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত জাপানিজ ব্র্যান্ড সুজুকি।

সুজুকি হাইওয়ে ইদ সার্ভিস ক্যাম্প

সুজুকি হাইওয়ে ইদ সার্ভিস ক্যাম্প

সুজুকি বাংলাদেশ আয়োজন করেছে দুই দিনব্যাপী বিশেষ হাইওয়ে সার্ভিস ক্যাম্প যেখানে সব ব্র্যান্ডের মোটরসাইকেলের জন্য থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে বাইক চেক-আপ সুবিধা।

২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাম্প দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ হাইওয়ে পয়েন্টে পরিচালিত হবে। ঈদে দূরপাল্লার যাত্রার সময় বাইকাররা যাতে দ্রুত মোটরসাইকেলের প্রয়োজনীয় চেকআপ করিয়ে নিতে পারেন সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সার্ভিস ক্যাম্পে মোটরসাইকেলের ব্রেক, টায়ার, চেইন, ব্যাটারি, লাইটিং সিস্টেমসহ বিভিন্ন সার্ভিস করা হবে। অনেক সময় দীর্ঘ যাত্রার আগে ছোটখাটো যান্ত্রিক ত্রুটি নজরে না আসলেও অনেক সময় রাস্তায়হ সেটিই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুনঃ সুজুকি মোটরসাইকেলের সকল শোরুম

সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে এই সুবিধা শুধু সুজুকি ব্যবহারকারীদের জন্য নয়, দেশের যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারী এই ক্যাম্পগুলোতে এসে বিনামূল্যে বাইক চেক-আপ করাতে পারবেন। সার্ভিস ছাড়াও যে কোন সমস্যায় ক্যাম্প গুলো থেকে বাইকাররা প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। 

ক্যাম্পের লোকেশনগুলো হলো—

উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল, Google Map https://maps.app.goo.gl/oboNv8K2C1CUUgLM7

সিমুলতলা, টেকেরহাট, রাজৈর, মাদারীপুর,
Google Maps https://maps.app.goo.gl/ZnxzW3zduUeqDXJk8

এস এস মটরস, ক্যান্টনমেন্ট, কুমিল্লা
Google Maps https://maps.app.goo.gl/613cEz7uwtaxgBBE9

এমএইচ মটরস, ঢাকা–সিলেট হাইওয়ে, বাসাইল, নরসিংদী

Google Maps https://maps.app.goo.gl/JcrACAUYbxvYfyVn7

ঈদ যাত্রায় সুজুকির এই উদ্যোগ বরাবরের মতই রাইডারদের জন্য বাড়তি স্বস্তি ও নির্ভরতা এনে দিতে পারে। সুজুকির এই উদ্যোগের প্রতি আমরা সাধুবাদ জানাই।

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।  

Latest Bikes

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

Dongjin Tank

Dongjin Tank

Price: 168000

Yakuza Rubie

Yakuza Rubie

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes