Verified reviews from Hero EV owners. Know the pros and cons from real riders.
Hunk 150 Double Disc
I bought this bike in june 2021. After buying this bike, my life is totally changed. Because now I go anywhere within short time with my redbull. By the way, Redbull is my bike name. Redbull is creating some good opportunity for me to connect with the nature. I love to travel with my redbull. Because it provides good comfort as well as control. This bike is totally changed my life.
Hero Splendor Plus
বাইক কিনেছিলাম ব্যবসায়িক কাজে,সব দিক দিয়ে ভালো চাকা ছোট হওয়ার কারণে পিলিয়ন নিলে কাদামাঁটিতে চালাইতে সমস্যা হয়,ব্রেক ঠিক আছে, কমদামে সব মালামাল পাওয়া যায়, তাছাড়া ছোট বাইক হওয়ার কারণে কারো সাথে পাঙ্গা নিতে হয় না।আমার জন্য ভালো মনে করি।
Hero HF Deluxe Tubeless Refresh
**আমার হিরো বাইক সব অবস্থাতে সব সময় হিরো** আমি বাইকটি ভার্সিটিতে যাওয়া আসার জন্য কিনেছিলাম, ফ্যামিলি থেকে কোনো ভাবেই বাইকটি কিনে দিতে চায়নি, আমি অনেক রিকোয়েস্ট করে জোর করে কিনেছি। আমার বাইক টি মাইলেজ অনেক ভালো দেয়, মাইলেজে আমি হ্যাপি। সার্ভিস সেন্টার থেকে খুব ভালো সার্ভিস পায়নি, সার্ভিস বলতে শুধু ধোয়া মোছা ছাড়া তেমন কোনো কাজ তারা করেনি। তবে আমি বাইরে থেকে সার্ভিস করিয়েছি এবং সেটা মনের মতো পেয়েছি, সার্ভিসে খরচ তুলনামূলক কম আমার এই বাইকে।
Hunk 150 Double Disc
আমি হান্ক চালচ্ছি ৪বছর হইছে আমার কাছে খুব ভালো লাগে
New Hero Hunk 150R Dual Disc ABS
এই বাইকটি আমি খুব শখে আমার বাজেটের মধ্যে নিয়েছি। একচুয়ালি এই বাজেটের মধ্যে এতো ফ্যাসিলিটি অন্য বাইকে নাই। বাইকটা চালিয়ে ভালোই মজা পাচ্ছি, বিশেষকরে এর ব্রেকিং পারফরম্যান্স খুবই ভালো। তবে ভাইব্রেশন অনেক বেশী। তাছাড়া সবই ভালো লাগছে আমার কাছে।
Hunk 150 Double Disc
১২-১২-২০২০ তারিখে বাবা বাইকটা কিনে দিয়েছে মূলত অফিসে যাওয়ার জন্য।তারপর থেকে মন ভাল খারাপের সঙ্গী এই বাইকটি। বাইকটির সিটিং পজিশান অনেক ভাল।সার্ভিস করতে তেমন প্যারা খেতে হয়নি।পার্টস এর দাম কম। রিভিউ ভাল হয়নি তো কি হয়েছে..টি শার্ট ভাল লাগছে..যদি হতে পাই তাহলে আরও ভাল লাগবে...দেখা হবে আগামীদিন...
Hunk 150 Double Disc
আমার কাছে বাইক মানেই বাইকবিডি। আমার বাইক আমার কাছে যেমন একটি আবেগ ও আস্থা তেমনি বাইকবিডি ও আমার কাছে একটি ভালো লাগা ও আস্থার নাম।বিশেষ করে শুভ্র সেন দাদার মতো একজন আন্তরিক মানুষ বাইকবিডিকে করে তুলেছেন আরো অন্যন্য। আমি ফারুক ভূঁঞা।একজন ছাত্র ও পাশাপাশি ছোট চাকরি করি।আমি বাইক কেনার সময় বাইকবিডি গ্রুপ থেকে অনেক তথ্য পেয়েছিলাম যা আমাকে আমার প্রয়োজন অনুযায়ী সঠিক বাইক কিনতে সহায়তা করেছিল।তাছাড়া বাইকবিডি মাধ্যমে এতো বড় বাইকিং কমুনিটিতে যুক্ত থাকতে ভালোই লাগে।সকলকে ধন্যবাদ। বাইকবিডির সাথে আছি সবসময়।
Hero Splendor iSmart Plus
যোগাযোগের ব্যাপারে সময়ের যেমন দাবি, মোটরবাইক ঠিক তেমনই একটি বাহন যা বর্তমান সময়ে প্রায় প্রতিটা ব্যক্তিরই বলা যায় একরকম মৌলিক চাহিদার মত প্রয়োজন। এই মানুষ বর্তমানে খুজে পাওয়া দুষ্কর যিনি ব্যস্ত থাকেন এবং মোটরসাইকেল ব্যবহার করেন না। বিগত ২ বছর যাবত আমি “হিরো স্পেলেন্ডোর আইস্মার্ট প্লাস ১১০ সিসি বাইকটা ব্যবহার করে আসছি। আমি মনে করি ২ বছর যথেষ্ট সময় একটি বাইককে ভালভাবে বোঝার জন্যে। বলে রাখা ভাল যে এটিই আমার জীবনের প্রথম বাইক এবং এর আগে আমি কোন বাইক ব্যবহার করিনি। অন্যদিকে এই বিক কেনার মুল কারণ যদি বলতে চাই তবে প্রথমেই আমাকে বলতে হবে যে, পথের দুরুত্ব ওবং সময় বাচানোর তাগিদই হল মুল কারণ আমার এই বাইকটা কেনার ব্যাপারে। একই সাথে ছুটির দিনে কিছু বিনোদনের কারনও এখন এই বাইকটা। আজ আমি আপনাদের সাথে আমার বাইক এবং এই বাইক নিয়ে আমার অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাইক বিডিকে আমাকে এমন একটা সু্যোগ করে দেওয়ার জন্যে।একটি বাইক নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আসবে ডিজাইন এবিং আউটলুক নিয়ে প্রশ্ন। আমার বাইকের ডিজাইন এবং আউটলুক নিয়ে আমার মত জানতে চাইলে আমি বলব যে আমার বাইকটা খুব সুন্দর এবং মার্জিত ডিজাইন দিয়ে তৈরি একটি বাইক যা যে কোন বয়সের ব্যক্তির সাথে অসাধারনভাবে মানিয়ে যায়। এটা ইল্লেখ করলে ভুল হবে না যে আমার বাইকের ডিজানটা কিছুটা ক্লাসি টাইপ যা খুব কম ব্যক্তিই আছে যার কাছে খারাপ লেগেছে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা যথেস্টই শক্তিশালী যা আমাকে আমার মত করে বাইক চালানোর সাহস যোগায়। আমি এই বাইক কেনার পর থেকে আজ অবদি বিল্ড কোয়ালিটিতে কোন ধরনের নেতিবাচক কিছু অনুভন করিনি। এর পরে আসি আরাম নিয়ে বলতে। এই বাইকে আরাম সত্যিই নজরে পড়ার মত। এর সিটিং পজিশনটা অনেক ভাল একই সাথে, হ্যান্ডেলবারটাও এবং দুটই অসাধারন একটা কম্বিনেশন আছে যা আমাকে বাইক চালানোর প্রকৃত মজা এনে দেয়। হ্যান্ডেলবারের সাথে সুইচগুলাতে আমি এখনও কোন সমস্যা দেখিনি। হেডলাইটের আলো যে পরিমানে আছে তাতে রাতে বাইক চালাতে আমি কোনরকম সমস্যা অনুভব করি না। আমি আমার বাইকের আরাম নিয়ে সন্তুষ্ট। এবার আসি কন্ট্রোলের ব্যাপারটা পরিষ্কার করে বলতে। আমার বাইকের কন্ট্রোলটা আমার কাছে যথেষ্ট ভাল বলেই মনে হয়। হাই স্পিডে আমি কোন ধরনের ভাইব্রেশন অনুভব করি না এবং আমার কাছে এই বিষয়টা অত্যন্ত্ব ইতিবাচক একটি দিক বলে মনে হয় ১১০সিসির বাইক হিসেবে। ব্রেকগুলা যথেস্টই ভাল যে কোন অবস্থাই এটিকে থামানোর ক্ষেত্রে। সাসপেনশন এই পরিমান ভাল যা আমাকে রাস্তার অবস্থা টের পেতে দেয় না বললেই চলে। টায়ারের কথা বলতে গেলে সেগুলার গ্রিপ বেশ ভালই যা ইমার্জেন্সি সময়েও খুব কম স্লিপ করে। আমি বলব ১১০সিসির বাইক হিসেবে আমার বাইকের কন্ট্রোল সন্তোষজনকভাবে ভাল।আমি গত ২ বছরে বেশ কয়েকবার তাদের সার্ভিসিং সেন্টারে গিয়েছি এবং প্রতিবারই আমি তাদের ব্যবহার আচরন এবং কাজের দক্ষতায় মুগ্ধ হয়েছি। তাদের সক্রিয়তা যেকোন কাস্টমারের মুখে হাসি ফুটাতে সক্ষম বলে আমি মনে করি। ভাল দিকসমুহঃ -ডিজাইনটা খুব সুন্দর -খুব সহজেই কন্ট্রোল করা যায় -চালাতে খুব ভাল লাগে
Hero Passion Xpro i3S
গত দেড় বছর আগে বাসার রেগুলার ব্যবহারের জন্য এবং স্পেশালি আব্বুর টুকটাক ব্যবহারের জন্য কেনা হয়েছিল। বাইকটি রেড এবং ব্লাক কম্বিনেশন কালার এর। আমার যদিও খুব একটা ডিজাইন এবং মডেল পছন্দ হয়নি তবে বাবার পছন্দ অনুযায়ী নিয়েছিলাম। এই বাইকটির কেনার অল্প কিছুদিন আগেই হিরো ইগনিটর বাইকটি আমার ভাই কিনেছিল। দামের খুব বেশি একটা তারতম্য না থাকলেও কন্ট্রোলিং এবং ওভারঅল অল বেশ কিছু পরিবর্তন বুঝতে পেরেছি। আমাদের কাছে মনে হয়েছে এই ইগনিটর থেকে এটি এর মাইলেজ কম। বাইকটি গত দেড় বছরে প্রায় 12 হাজারের মত চালানো হয়েছে। এই প্রাইস এ দুটি বাইকের মধ্যে আমি হিরো ইগনিটর 125 সিসি বাইক ই বেশি প্রেফার করব।
Hero Ignitor 125 Techno
মাইলেজ খুব একটা ভালো না। ইঞ্জিনের বাজে একটা সাউন্ড আছে। আর ৪ গিয়ারের পরিবর্তে ৫ গিয়ার থাকলে ভালো হতো। এগুলো বাদে সব দিক একদম ভালো আছে।
Hero Splendor Plus
হিরো স্পিন্ডার প্লাস ,, কিছু খারাপ দিক ১. বর্তমান যুগের বাইক হিসেবে এর ব্রেকিং ১০ এর মধ্য ২/৩ পাওয়ার যোগ্য ,, ২ পেছনের ও সামনের চাকা চিকন হওয়ার কারনে কন্ট্রোলিং ও তেমন টা ভালো না,, ৩,একটা সি এন জি কে ওভারটেক করতে জীবন শেষ হয়ে জায়,, ৫০-৬০ গাড়ি ঠিক আছে,, ৬০+ বাজে ভাবে ভাইব্রেশন করে,, গাড়ি পাতলা হওয়ায় ৬০/৭০ তে বাতাসে দোলে,,, এবার আসি কিছু ভালো দিক সম্পর্কে,,, ১ মাইলেজ সিটিতে ±৪৫,, হাইওয়ে তে± ৫৫। বিল্ড কোয়ালিটি ১০ এর মধ্য ৭/৮ পাওয়ার যোগ্য,, মেইন্টেনেস্ন কস্ট তুলনামূলক অনেক কম,, সিটিং পসিশন আপ্রাইট হওয়াই কোন বেক পেইন হয় না,, ইঞ্জিন অনেক রিলায়েবল,,, ৮ বছরে প্রায় ৪০০০০ কিলো চালিয়েছি,, এখনো ইঞ্জইন এ কোন কাজ করাইতে হয় নাই,, সব মিলিয়ে এই বাইক্টি কোন পারফর্মেন্স বাইক না,, ডেইলি লাইফে অফিস টু বাসা,, যাতায়াতের জন্য আর ভ্যলু ফর মানি। That's it.
Hero Ignitor 125 Techno
যদি লুকিং, মাইলেজ, ব্রেকিং ওভারঅল সব দিক থেকে বিবেচনা করা হয় তাহলে এই বাজেটে আমার মনে হয় ১২৫ সিসির সেগমেন্টে ইগ্নাইটর টেকনো খুব ভাল বাইক। আমিও সাচ্ছন্দ্যে ব্যবহার করছি।
Hero Ignitor 125 Techno
Bike was not that much good because of its performance.
Hero Splendor Plus
বাইকটি আমি নিয়েছি অফিসে যাতায়াতের জন্য এবং বাইকটি খুবই জনপ্রিয়। বাইকটির ভাল দিক যদি বলি সেগুলো হলো, বাইকটি ঢাকা সিটি বা স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সবচেয়ে উপযুক্ত, বাইকের মাইলেজ ভালো, স্পেয়ার পার্টস যে কোন জায়গায় পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম। খারাপ দিকগুলো হলো বাইকটির ব্রেকিং ভালো না, হেডলাইট এর আলো কম, পিকআপ একটু কম। বাইকটির সার্ভিসিং যে কোন জায়গায় কম খরচে করানো যায়।
Hunk 150 Double Disc
Last two years i am use my hunk. Trully it is best experience in my riding time. Specially i explain some experience here. Firstly seating position, breaking system, millages, spear parts available. Overall i am really happy my Hunk.