Verified reviews from Hero EV owners. Know the pros and cons from real riders.
New Hero Hunk 150R Dual Disc ABS
MY dream bike
Hero Hunk Matt Edition Dual Disc
Super mileage and budget bike
Hunk 150 Double Disc
Double disk with fatter front tyre would be better.
Hero Thriller 160R
আমার বাইক টি কেনার মূল & প্রথম উদ্দেশ্য ছিল এর EFi ইন্জিন & ABS ব্রেকিং সিস্টেম। আমার বরাবরই নতুন & আপডেটেড টেকনোলজি পছন্দ। আর মধ্যবিত্ত হিসেবে বাজেট কম থাকায় এই বাইকই মনে জায়গা করে নেয় আরো ভালভাবে। আমার বাইকের ভালদিক বলে শেষ করা যাবে না। ১. সবচেয়ে কম বাজেটে (তখনকার সময়ে) EFi ইন্জিন, ABS ব্রেকিং, ৫০+ মাইলেজ 163 সিসির একটা ইন্জিন এ, এগ্রেসিভ লুক, রোবোটিক হেডলাইট, ফুল LED প্যাকেজ, রেডি পিকআপ, ব্রেকিং পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছিল। এর সার্ভিস নিয়ে কোন অভিযোগ নেই আমার। সার্ভিস সেন্টারগুলোর থেকেও হাজার গুনে বেশী কনসার্ন হিরো কোম্পানির সার্ভিস টিম। একবার এলাকার এক সার্ভিস সেন্টারে ফ্রি সার্ভিসে ওয়াশ করানোর কথা থাকলেও ওয়াশ করে নাই সেটা ফেসবুকে মজার ছলে ১টা রেন্ডম লোকের পোষ্টে কমেন্টে বলেছিলাম। ২৪ ঘন্টার কম সময়ে হিরোর সার্ভিস হেড বাংলাদেশের আমাকে ফোন করে ফ্রি সার্ভিস গিফট করে ১টা। আমি এতটা অবাক হয়েছি যা বলার মত না। তবে এ বাইকের ২টা কমন সমস্যা ছিল স্টার্ট বন্ধ হয়ে যেত হঠাৎ হঠাৎ ৩/৪ বার হয়েছিল আর মিটার রিস্টার্ট নিত। সার্ভিস সেন্টারে গেলে প্রতিবার সফটওয়্যার আপডেট করে দিত যেহেতু এটা সফটওয়্যার এর সমস্যা। প্রবলেম সলভ না হলে ২/৪ দিন পর পর আপডেট সফটওয়্যার ছাড়া শুরু করে। অবশেষে বাগ ফ্রি করা গেছে। লাস্ট আপডেটের পর থেকে স্টার্ট অফ সমস্যা সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটা সমস্যা হচ্ছে থ্রিলারে প্রচুর ব্যাটারি টানে। ১২,০০০ কিলো তে স্টক ব্যাটারি পুরোপুরি বাদ হয়ে গেলে হেমকোর একটা ব্যাটারি কিনে লাগিয়ে নিয়েছি আপাতত পুরোপুরি প্রবলেম সলভ হয়েছে। যদিও হিরো ৬ মাসের ব্যাটারি ওয়ারেন্টি ও দিয়ে থাকে কিন্তু আমার প্রায় ১ বছর হয়ে যাওয়ায় কিনে নিতে হয়েছে। তবে হিরোর সার্ভিস এত দ্রুত & এত ইম্পরট্যান্ট দেয় যে কোন কাস্টমার কে যা সত্যিই অবাক করার মত। সামান্য ওয়াশ না করায় ডিরেক্ট সার্ভিস হেড বাংলাদেশের পক্ষ থেকে ফোন পাব ২৪ ঘন্টারও কম সময়ে আবার ফ্রি সার্ভিস আরেকটা গিফট করবে এটা সত্যিই অবাক করার মত। তবে এর ডিজাইন নিয়ে ১টাই কথা পেছনে গ্রেব রেইল না দেয়ায় লুকস কিছুটা নষ্ট হয়েছে যদিও বর্তমানে রিফ্রেশ ইডিশনে গ্রেব রেইল সাথেই দিচ্ছে যা আমাকে আফটার মার্কেট কিনে লাগিয়ে নিতে হয়েছিল। থ্রিলার বাইকের সার্ভিস ১০/১০ আর সার্ভিস সেন্টারের সার্ভিস ও ১০/১০। এত স্মুথ ব্রেকিং, কন্ট্রোলিং, কমফোর্ট অন্য কোন বাইকে পাই নাই আমি। আমি খুবই সন্তুষ্ট আমার বাইক নিয়ে। আলহামদুলিল্লাহ এই ১২,০০০ কিলোর বেশীর ভাগই আমার হাইওয়ে তে কাটছে আজ পর্যন্ত কোন মেজর সমস্যা ফেস করি নাই যা বলার মত। #Hero #thriller160r #Hero_Thriller_160R #review
Hero Thriller 160R Refresh
When i capable buy bike then i will buy hero thirller 160 r
New Hero Hunk 150R Dual Disc ABS
Its amazing bike.i really satisfied this bike
Hero Hunk Matt Edition Dual Disc
হাঙ্ক আমার নিজের প্রথম বাইক। এটা প্রথম বাইক হলেও আমি বাইক কেনারপূর্বে কাকার ইয়ামাহা এফ জেড ভার্সন 3 দিয়ে ঢাকার রাজপথে চলাচল করতাম প্রতিনিয়ত। এফ জেড ভার্সন থ্রি হাঙ্ক এ আসার পরে খুব বেশি সমস্যা হয় নাই। আমার বাইকার হওয়ার অভিজ্ঞতা খুব বেশি সময় না তবুও আমি সব সময় আইনশৃঙ্খলা মেনে বাইক চালানোর চেষ্টা করি। ঢাকা শহরে অন্যান্য যানবাহন থেকে বাইকে স্বল্প সময়ে চলাচল করা যায় তবুও রাস্তায় সিগনাল বা জ্যাম পড়লে কিছু বাইকার ফুটপাতের ওপর দিয়ে বাইক নিয়ে যায় আরো একটু সময় বাচানোর জন্য। সেটা দেখলে খুব বেশি খারাপ লাগে। কিছু বাইকারদের জন্য সব বাইকারদের বাজে কথা শুনতে হয় । সবাই আইন-শৃঙ্খলা মেনে সুন্দর ও স্বাভাবিকভাবে বাইক রাইড করবেন এই কামনা করি।
Hunk 150 Double Disc
Best bike if the tier size increases