Verified reviews from Hero EV owners. Know the pros and cons from real riders.
Hero Ignitor 125 Techno
I am fully satisfied with this bike
New Hero Hunk 150R Dual Disc ABS
Alhamdulillah over all very good
Hunk 150 Double Disc
Very good bike overall
Hero Thriller 160R
গাড়ি ১০ হাজার কিমি চালোর পরে নিজ অভিজ্ঞতা - ১. থ্রিলার নামের সাথে পারফরম্যান্স ঠিক আছে মানে থ্রিলিং টা ভালোই। টপ ১২৪কি.মি./ঘন্টা। আমার তো ৬০/৭০ কিমি/ঘন্টা এর বেশি দরকারই হয় না৷ ২. লুক যার যার পছন্দ, তবে এশিয়ান কান্ট্রি বাইক মানেই একটু স্পোর্টি লুক লাগে, এটাও স্পোর্টি কিন্তু সবাই ধরতে পারবে না, আমার কাছে খারাপ লাগে নি। ৩. এবিএস, এফ আই, ১০০/১৩০ টায়ার এর সমন্নয় এ এটি একটি ভাল প্যাকেজ। ৪. পিলিওন সিট আমার কাছে জঘন্য লেগেছে 😑 মা বোন নিয়ে চলা মুশকিল হয়। মানে সিট টা ছোট তুলনামূলক ভাবে। তবে ঠিক আছে। ৫. ইঞ্জিনের ভাইব্রেশন প্রথমে কম থাকলেও এখন মোটামুটি পাওয়া যায়! এখনও সিন্থেটিক ওয়েল ব্যবহার করি নি। তবে ইঞ্জিন থেকে আরো স্মুথ হয়ে যাবে আশা করা যায়। তবে এই প্রাইজের তুলনায় ঠিক আছে। ৬. সাসপেনশন ফিডব্যাক আসলেই চমৎকার, পিছনে এবং সামনে উভয়ের। ৭. গ্রাব রেইলটা না থাকায় বেশ অসুবিধায় পড়তে হতো তবে এখন বাজারে এভেলেবেল পাওয়া যাচ্ছে। স্মোকি টেইল লাইট, ডি আর এল এর সাথে ইউনিক সুইচ, ভাল লেগেছে। ৮. মিটার টা সুন্দর, গিয়ার পজিশন ইন্ডিকেটর থাকলে একেবারে সবকিছু হয়ে যেত। বাইক স্টান্ডের সাথে যে ইঞ্জিন কিলিং ওয়েটা আছে এটা দারুন। মানে কেউ ভুলে স্টান ফালানো অবস্থায় বাইকে গিয়ার দিতে পারবে না৷ অভারঅল সবকিছু ভাল, যারা স্পিডিং, ড্র্যাগিং মোটামুটি পছন্দ করেন তাদের জন্য কম্পলিট প্যাকেজ। তবে যারা হাই স্প্রিডিং করতে চায় তাদের জন্য এটা না। আমি কাছে এটা ভালো। তবে এখন মাইলেজ সমস্যায় ভুগছি। ওরা সমাধান দিতে পারেনি। তবে তাদের উর্ধতনকর্মকর্তা জানিয়ে তারা বাইক নিয়ে ফুল ফ্রেশ করে হাতে দিবে। মানে আর যাই হোক তাদের অ্যাপ্রোচ এবং কমিউনিকেশন টা খুব ভালো ।।
Hunk 150 Double Disc
I customised my hero hunk 2008. I upgraded the performance & looks. I resorted the color & performance. Now my hero honda hunk is too damn sexy with her amazing looks & performance. Go to my link to see this beauty https://youtu.be/qr3cmmlo0Rs
Hero Splendor Plus IBS i3S
আমি 18000 কিলো চালিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম।
New Hero Hunk 150R Dual Disc ABS
আমার বাইকটি কিনার কারণ এর সিটিংপজিশন ও দীর্ঘমেয়াদী ইঞ্জিন ওয়ারেন্টি ও মাইলেজ আমার কাছে ভালো লেগেছেএর ভাল দিকগুলো হলোআমি লং ড্রাইভে অনেক কমফোর্ট ফিল করেছি এবং আমাকে কখনো সার্ভিসের দিক দিয়ে কষ্ট দেয়নি । খারাপ দিকের দিয়ে তেমন কোনও কিছু লক্ষ্য করিনি তবে চাকা আর একটু মোটা হলে ভালো হতো।আমি এর মাইলেজ পেয়েছি পয়তাল্লিশ ব্রেকিং আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমার ভাইকে ডাবল ডিক্সার ছিল।সার্ভিস এর দিক দিয়ে বাইকটি অসাধারণ এবং এর রক্ষণাবেক্ষণ খরচ খুবইশুভ জন্মদিন ভাই কম।
Hero Thriller 160R
থ্রিলার বাইকটি ১ বছর ধরে ব্যবহার করে আমি ১০০০০+ কিলোমিটার চালিয়েছি, এর মধ্যে ১ টা লং ট্যুর আর বাকিটা সিটি রাইড। আমি সবমিলিয়ে খুব খুশি, সামান্য কিছু সমস্যা বাদ দিলে থ্রিলার অসাধারণ একটা বাইক, যেমন কমফোর্ট তেমনি ডিপেন্ডেবল। ইনশাআল্লাহ ছোট খাটো কোন এক্সিডেন্ট এর ও স্বীকার হইনি, আমি সর্বোচ্চ ৬০ এর চেয়ে বাইক চালাতে অভস্ত্য নই। এই বেশ ভালো আছি, থ্রিলারের সাথে।
Hero Splendor Plus
ছোট হলেও নিজের টাকায় সপ্ন পুরোন ব্যাপার সত্যি অনেক অসাধারণ ছোট বেলা থেকেই মোটামুটি ভাবে বাইক চালাতে পারতাম আর মধ্যবিও ফ্যামিলির প্রতিটি ছেলেরই একটা বাইকের সপ্ন থাকে আমার বেলায় ও তেমনই কিছু ছিলো। যাই হোক বাইক টি সেকেন্ড হ্যান্ড কিনেছি তারপরেও একহাতে চালিয়ে বেশ ভালোই ফিল করছি। প্রায় ৫০ কিঃমিঃ চলে ব্রেক কনট্রোল বেশ ভালোই চলছে এমনিতে সার্ভিস এর ক্ষেত্রে তেমন খরচ হয়না প্রতি মাসে মবিল চেন্জ করি একবার আর তেল ভরি আর চালাই আর টুকটাক সমস্যা হইলে গ্যারেজ এ নিয়ে গেলে ওরা ফ্রী তেই ঠিক করে দেয় গ্যারেজ এর ওরা আবার আমার অনেক কাছের ভাই ব্রাদার বলতে পারে একসাথে চলাফেরা এই জন্য টুকটাক কাজে টাকা রাখেনা বাইক টি আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি কোন কাগজ পত্র নেই এলাকায় চলাফেরা হলেই চলে এর বেশি লাগেনা আর কি বলবো যাই হোক ওইটাই আমার সপ্নের বাইক
Hero Ignitor 125 Techno
Hero ignitor 125,IBS is much way better then its previous version which is non- ibs.Hopefully previous non-ibs users will like the IBS braking system.And about comfort and mileage you can always trust on Hero no doubt on that.
Hunk 150 Double Disc
আলহামদুলিল্লাহ, আমি আমার Hero Hunk নিয়ে ৫০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি।Hero Hunk এর স্মুথনেস এক কথায় অসাধারণ।মাইলেজ পাচ্ছি ৪২+(মাশাল্লাহ)। তবে Hero Hunk এর পিছনের চাকা আর ইকটু মোটা হলে খুব ভালো হতো।আপাতত আমার বাইক বিক্রি করার কোন ইচ্ছা আমার নাই।
New Hero Hunk 150R Dual Disc ABS
আলহামদুলিল্লাহ, আমি আমার Hero Hunk নিয়ে ৫০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি।Hero Hunk এর স্মুথনেস এক কথায় অসাধারণ।মাইলেজ পাচ্ছি ৪২+(মাশাল্লাহ)। তবে Hero Hunk এর পিছনের চাকা আর ইকটু মোটা হলে খুব ভালো হতো।আপাতত আমার বাইক বিক্রি করার কোন ইচ্ছা আমার নাই।
New Hero Hunk 150R Dual Disc ABS
২০১৮ থেকে হিরো হাংক চালাই গাড়িটি ব্রেকিং এর দিক থেকে বেশ ভালো। হেড লাইট হাইওয়ের জন্য ঠিন নেই। গাড়িটিতে ইঞ্জিন কিল সুইচ দিলে ভালো হতো টায়ার এর সাইজ একটু মোটা করলে আরও ভালো হতো। বাকি সব আমার কাছে ভালোই মনে হয়।
New Hero Hunk 150R Dual Disc ABS
Hero Hunk 150r যখন মার্কেটে প্রথম আসে তখনই প্রথম দেখাতে ভালো লেগে যায় এবং সিদ্ধান্ত নেই জীবনের প্রথম বাইক হিসেবে এটিকেই নিবো। ১৬ নভেম্বর, ২০২১ তারিখে বাইকটি নেই এবং এটি দিয়েই জীবনের প্রথম বাইকের স্বাদ গ্রহণ করি। এবিএস না থাকায় ডুয়েল ডিস্ক বাইক টি নেই। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার কিলোমিটার চালানো হয়েছে। প্রথম দিকে মাইলেজ নিয়ে একটু সমস্যা থাকলেও এখন মাইলেজ লিটারে এভারেজ ৩৫-৩৮ কিলোমিটার পাচ্ছি। রেডি পিকাপ কম এ ছাড়া ব্রেক, কন্ট্রোল সব কিছু নিয়েই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সন্তুষ্ট।
Hero Thriller 160R
আমার বাইক টি কেনার মূল & প্রথম উদ্দেশ্য ছিল এর EFi ইন্জিন & ABS ব্রেকিং সিস্টেম। আমার বরাবরই নতুন & আপডেটেড টেকনোলজি পছন্দ। আর মধ্যবিত্ত হিসেবে বাজেট কম থাকায় এই বাইকই মনে জায়গা করে নেয় আরো ভালভাবে। আমার বাইকের ভালদিক বলে শেষ করা যাবে না। ১. সবচেয়ে কম বাজেটে (তখনকার সময়ে) EFi ইন্জিন, ABS ব্রেকিং, ৫০+ মাইলেজ 163 সিসির একটা ইন্জিন এ, এগ্রেসিভ লুক, রোবোটিক হেডলাইট, ফুল LED প্যাকেজ, রেডি পিকআপ, ব্রেকিং পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছিল। এর সার্ভিস নিয়ে কোন অভিযোগ নেই আমার। সার্ভিস সেন্টারগুলোর থেকেও হাজার গুনে বেশী কনসার্ন হিরো কোম্পানির সার্ভিস টিম। একবার এলাকার এক সার্ভিস সেন্টারে ফ্রি সার্ভিসে ওয়াশ করানোর কথা থাকলেও ওয়াশ করে নাই সেটা ফেসবুকে মজার ছলে ১টা রেন্ডম লোকের পোষ্টে কমেন্টে বলেছিলাম। ২৪ ঘন্টার কম সময়ে হিরোর সার্ভিস হেড বাংলাদেশের আমাকে ফোন করে ফ্রি সার্ভিস গিফট করে ১টা। আমি এতটা অবাক হয়েছি যা বলার মত না। তবে এ বাইকের ২টা কমন সমস্যা ছিল স্টার্ট বন্ধ হয়ে যেত হঠাৎ হঠাৎ ৩/৪ বার হয়েছিল আর মিটার রিস্টার্ট নিত। সার্ভিস সেন্টারে গেলে প্রতিবার সফটওয়্যার আপডেট করে দিত যেহেতু এটা সফটওয়্যার এর সমস্যা। প্রবলেম সলভ না হলে ২/৪ দিন পর পর আপডেট সফটওয়্যার ছাড়া শুরু করে। অবশেষে বাগ ফ্রি করা গেছে। লাস্ট আপডেটের পর থেকে স্টার্ট অফ সমস্যা সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটা সমস্যা হচ্ছে থ্রিলারে প্রচুর ব্যাটারি টানে। ১২,০০০ কিলো তে স্টক ব্যাটারি পুরোপুরি বাদ হয়ে গেলে হেমকোর একটা ব্যাটারি কিনে লাগিয়ে নিয়েছি আপাতত পুরোপুরি প্রবলেম সলভ হয়েছে। যদিও হিরো ৬ মাসের ব্যাটারি ওয়ারেন্টি ও দিয়ে থাকে কিন্তু আমার প্রায় ১ বছর হয়ে যাওয়ায় কিনে নিতে হয়েছে। তবে হিরোর সার্ভিস এত দ্রুত & এত ইম্পরট্যান্ট দেয় যে কোন কাস্টমার কে যা সত্যিই অবাক করার মত। সামান্য ওয়াশ না করায় ডিরেক্ট সার্ভিস হেড বাংলাদেশের পক্ষ থেকে ফোন পাব ২৪ ঘন্টারও কম সময়ে আবার ফ্রি সার্ভিস আরেকটা গিফট করবে এটা সত্যিই অবাক করার মত। তবে এর ডিজাইন নিয়ে ১টাই কথা পেছনে গ্রেব রেইল না দেয়ায় লুকস কিছুটা নষ্ট হয়েছে যদিও বর্তমানে রিফ্রেশ ইডিশনে গ্রেব রেইল সাথেই দিচ্ছে যা আমাকে আফটার মার্কেট কিনে লাগিয়ে নিতে হয়েছিল। থ্রিলার বাইকের সার্ভিস ১০/১০ আর সার্ভিস সেন্টারের সার্ভিস ও ১০/১০। এত স্মুথ ব্রেকিং, কন্ট্রোলিং, কমফোর্ট অন্য কোন বাইকে পাই নাই আমি। আমি খুবই সন্তুষ্ট আমার বাইক নিয়ে। আলহামদুলিল্লাহ এই ১২,০০০ কিলোর বেশীর ভাগই আমার হাইওয়ে তে কাটছে আজ পর্যন্ত কোন মেজর সমস্যা ফেস করি নাই যা বলার মত।