Verified reviews from Suzuki EV owners. Know the pros and cons from real riders.
Suzuki Gixxer Double Disc Edition
The performance of the Suzuki gixxer bike is very good. Mileage Alhamdulillah. If you service the gixxar bike, it becomes smoother, it doesn't cost much. And the braking of the bike is good, Alhamdulillah. In a word, the bike is a great bike for middle class people.
Suzuki Gixxer Double Disc Edition
সুজুকি জিক্সার বাইকটি পারফর্মেন্স খুব ভালো।মাইলেজ আলহামদুলিল্লাহ মটামটি ভালো আসে।জিক্সার বাইকটির ডিজাইন খুব ই সুন্দর। জিক্সার বাইকটির সাভিস দিলে আরো ইস্মুথ হয়ে জায়, তত বেশি খরচ লাগে না। আর বাইকের ব্রেকিং আলহামদুলিল্লাহ ভালো ।এক কথার বাইকটি মধ্যভিত মানুসের জন্য অসাধারণ বাইক।
New Suzuki Gixxer SF Fi ABS
As soon as the bike launched I was so convinced with the look. Then when I studied and saw reviews on YT then I got more aware of the bike. After it’s launch in BD I was looking for this bike in many showrooms but was not available and had to wait almost 6 months till I got it. The bike almost fulfills all my day to day requirements. Long tour and rides in the city traffic this bike never disappoints me. But I think Suzuki could have used 4 valve and liquid cooling system to make it more opt to performance. The bike has great visibility in the night due to it’s super powerful LED headlights and has good turning radius which makes it easy to commute in narrow alleys. This bike is head turner and I got many complements for it. I’m also looking for the 250cc edition when it will be available in BD.
Suzuki Gixxer Double Disc Edition
It just run upon my demands,never lose me any where.I really love it.Only dislike is the pillion seat.
New Suzuki Gixxer Fi ABS
Amr fast thke suzukir proti alda ekta valobasha roi gse.kn jni na suzuki bad diya onno kno bike jta mon ci na
Suzuki Gixxer SF FI
আসসা্লামুয়ালাইকুম ওরহমাতুল্লাহে ওবারাকাতুহু... প্রথমেই আমি বাইক বিডি এর সকল মেম্বার, মডারেটর এবং এডমিনদের প্রতি শ্রদ্ধা-সম্মান ও ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার বাইকের ইউজার রিভিউ শুরু করছি। 💥💥আমি মোঃহৃদয় শিকদার, জন্ম থেকে এখন পর্যন্ত বড় হয়ে ওঠা সব কিছুই উত্তরা(১০ নং সেক্টর) ঢাকা, বাংলাদেশে।★★★বতর্মানে আমি একজন Suzuki Gixxer SF(FI)155 DD ইউজার★★★ 💥মনের অজান্তেই ছোট থেকে কেন জানি বাইকের প্রতি আলাদা ১টা ভাল লাগা কাজ করতো, আস্তে আস্তে বড় হতে থাকলাম আর বাইকের প্রতি ভালো লাগা বা ভালোবাসা টা আরো অনেক বেড়ে গেল। 💥বাইকের প্রতি আমার ভালোবাসা থাকলেও পরিবার সব সময় এই একটি বিষয় নিয়ে আমার মতবিরোধ ছিলো যে বর্তমানে বাইকে এক্সিডেন্ট হয় বেশি তাই বাইক কিনা যাবে না,, তার পরে তাদের কে আমি এই শর্তে রাজি করাইছি যে হেলমেট ছাড়া বাইক চালাবো না, আর উচ্চ গতিতে বাইক চালাবো না,, তারপরেই আলহামদুলিল্লাহ আমার সপ্ন পূরণ হলো। 💥আমার লাইফের ১ম বাইক ছিলো Yamaha Fazer(FI) 150, বাইকের লুকিং,কন্ট্রোলিং আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলো,কিন্তু রেডিপিকাব কম থাকার কারণে আমি বাইকটি বেশি দিন ইউজ করি নাই। 💥বর্তমানে আমি Suzuki Gixxer SF(FI) 155 DD বাইকটি ব্যবহার করছি। বাইকটি তে রয়েছে ১৫৫ সি সি এর শক্তিশালী ইন্জন, যার পাউয়ার ১৪.৮ বি এইচ পি, ১৪ এন এম টর্ক, টিউবলেছ টায়ার আর আমার চাহিদা মতো রেডিপিকাব। 💥আমি বাইকটি ক্রয় করেছি ২০২০ সালে, বাইকটি এখন পর্যন্ত ৮০০০+ কিলো চালানো হয়েছে। ১ টা দিনের জন্যও বাইক টা আমাকে নিরাশ করেনাই। লুকিং, কন্ট্রোলিং, মাইলেজ সব কিছু মিলিয়ে বাইক টা আমার মন কেড়েছে। 💥 বাইক টা ক্রয় হয়েছিল সুজুকি মটেজন (উওরা ৫ নং সেক্টর) থেকে। তখন ডিসকাউন্টে বাইকের ক্রয় মূল্য ২৩০,০০০ টাকা পরেছিল। আর আমি আমার বাইকটি ২ বছরের জন্য ১৫০০০ টাকা খরচে রেজিষ্ট্রেশন করে ছিলাম। 💥 শোরুমের লোকদের পরামর্শ আর পরিচিত বড় ভাইদের পরামর্শ নিয়ে আমি খুব যত্ন সহকারে বাইকের ব্রেকিং প্রিউড শেষ করেছিলাম। তার জন্য আমার বাইকটি আজও নতুের মতোই পারফরমেন্স দিয়ে আসছে। 💥 মূলত আমি বাইকটি কিনে ছিলাম আমার শখ থেকে এবং আমার রেগুলার ইউনিভার্সিটিতে আসা যাওয়ার জন্য। এছাড়াও যখনি যেখানে যাবার প্রয়োজন হয় তখনি আমার বাইক সঙ্গী হিসেবে আমার সাথে থাকে। লং ট্যুরের ক্ষেত্রেও আমি আমার Suzuki Gixxer SF 155 DD বাইকটি ব্যবহার করি। খুব কম্ফোর্ট এবং আনন্দ নিয়ে রাইড করে নিরাপদ গন্তব্যে পৌঁছাই । 💥 Suzuki Gixxer SF 155 DD বাইকটি দিয়ে আমি টপ স্পীড তুলেছি ১০৩। অনেকেই আরো স্পীড তুলে কিন্তু আমার ইচ্ছে বা দরকার হয়নি বেশি স্পীডের। বাইকটিতে ০-১০০ বেশ দ্রুত স্পীড উঠে । 💥বাইক টি তে আমি বর্তমানে 10 W 40 সেমি সেন্থেটিক লিকোমলি লুব্রিকেন্ট ব্যবহার করি,যার বর্তমান মূল্য ৬৫০ টাকা, আসি যখনি লুব্রিকেন্ট চেঞ্জ করি সাথে সাথে মবিল ফিল্টারও চেঞ্জ করি, আর এতে করে আমার বাইক আরো স্মুথ ভাবে চলে। 💥 বাইকের মেইনটেন্যান্স এর ব্যাপারে আমি কখনো কোনো ছাড় দেই নেই, সময় মতো লুব্রিকেন্ট চেঞ্জ, চেইন ক্লিনিং, চেইন ওয়েলিং, বাইক ওয়াশ, সব কিছুই আমি সময় মতো করি। 💥বাইকের সাথে যা যা স্টকে ছিলো সব কিছুই আমার পছন্দ হইছে, কিন্তু তারপরেও আমি আফটার মার্কেট থেকে কিছু পার্টস ক্রয় করে আমার মনের মতো করে বাইক টা মডিফাই করেছি। আমি বাইকটি তে কিছু লাইটিং মডিফাই করেছি যা কিনা রাতের বেলায় অন্যান্য বাইকের থেকে আমার বাইকটি কে বেশি সুন্দর আর আকর্ষণীয় করে তুলেছে। স্টক লাইট চেঞ্জ করে আমি আফটার মার্কেট এল ই ডি হেড লাগাইছি। 💥বাইকের পার্টস চেঞ্জ বলতে আমি শুধু বাইকের সামনের ব্রেক সু, এয়ার ফিল্টার, মবিল ফিল্টার এইসব চেঞ্জ করেছি। 💥 বাইকটি দিয়ে আমি ঢাকা-পটুয়াখালি-খুলনা ট্যুর দিয়েছি, Suzuki Gixxer SF (FI) বাইকটি আমাকে সব জায়গায় বন্ধুর মতো সাপোর্ট দিয়েছে। এই বাইক দিয়ে লং ট্যুরে আমি অনেক খুশি। 💥 আমার কাছে বাইকটার মিঠা( ভালো) দিকঃ ১. বাইকের লুকিং, যে কোনো রুচিশীল মানুষের ১ দেখাতে নজর কারবে Suzuki Gixxer SF (FI) বাইকটি। ২. রেডি পিকাব, বাইকটি তে রেডি পিকাব থাকাতে খুব অল্প সময়ের মধ্যেই স্পীড বেশি উঠে। ৩. মাইলেজ, FI ইঞ্জিন হওয়াতে বাইকের মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক বেশি পাওয়া যায়। ৪. পাইপ হেন্ডেলবার, বাইকটি তে পাইপ হেন্ডেলবার হওয়াতে খুব আরামেই বাইকটি চালানো যায়, আর পিঠও ব্যাথা করে না। ৫. মোটা চাকা, বাইকটি তে মোটা চাকা হওয়াতে খুব কনফিডেন্সের সাথে কর্ণারিং করা যায়। ৬. ব্রেকিং, বাইকটির মধ্যে রয়েছে ডাবল ডিস্ক,এতে করে বাইকের কন্ট্রোলিং খুব সুন্দর হয়। ৭. রেডি পিকাব, Suzuki Gixxer SF (FI) বাইকটির মধ্যে রয়েছে রেডি পিকাব,এতে করে কনফিডেন্সের সহিত অভারটেকিং করা যায়। সত্যি বলতে এই বাইকের ভালো দিক বলে শেষ করা যাবে না। 💥আমার কাছে বাইকটার তিতা( খারাপ) দিকঃ ১. হেডলাইট, বাইকের স্টক হেডলাইটের আলোর পরিমান খুবই অল্প, এতে করে রাতের বেলা অনেক ভোগান্তি পোহাতে হয়। ২. পিলিয়ন সিটিং পজিশন, এই বাইকের পিলিয়ন সিটিং পজিশন কোনো ভাবেই আরাম দায়ক না, অল্প ব্রেকেই পিলিয়ন সামনের দিকে হেলে পরে। ৩. গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অনেক সময় ভাংগা চুরা রাস্তাতে ইঞ্জিন গার্ড রাস্তার সাথে লেগে যায়। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। ৪. হর্ন, এই বাইকের হর্নের শব্দ খুবই কম, এতে করে ঢাকার মধ্যে বাইক চালাতে সমস্যা হয়। ( ভালোর তুলনায় বাইকটার খারাপ দিক খুবই অল্প) 💥💥 পরিশেষে সকল বাইকার ভাই এবং সকল ধরনের বাইকের প্রতি আমি সম্মান রেখে বলতে চাই, সব ধরনের বাইকেই ভালো-খারাপ ২ টি দিক থাকে। তবে বাইকের দাম অনুযায়ী Suzuki Gixxer Sf (FI) বাইকটি যে কোনো মানুষের পছন্দের তালিকায় ১ম স্থান অধিকার করবে। ★★ আমি শুধুমাএ আমার Suzuki Gixxer SF (FI) বাইকটির ইউজার রিভিউ বল্লাম, যদি আমার কোনো ভূল হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন★★ ধন্যবাদ।
Suzuki Gixxer Double Disc Edition
বেশ কয়েক বছর এই ইভেন্ট হয়ে আসছে,আয়োজকদের ধ্যনবাদ জানাই,মন ভালো করার মতো একটি আয়োজন।।।"দেখা হবে বাইকের আওয়াজে"আছি সবার সাথে।।।
Suzuki Gixxer SF FI
বাইক একটা ব্যাক্তির জন্য সবচেয়ে ভালোবাসার বস্তু।বিশেষ করে মধ্যেবিত্ত পরিবারের জন্য। বাইক এর সবচেয়ে ভালোদিক হচ্ছে ব্রেক। abs হওয়ায় আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়
Suzuki Hayate Special Edition
অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটা বাইক।২ বছরের অধিক সময় ধরে চালাচ্ছি।বড় কোন সমস্যা ছাড়াই ১৭ হাজার কিলো। আলহামদুলিল্লাহ
Suzuki Hayate
I think Suzuki Hayate or Hayate EP one of the best bike in 110 CC segment bikes.
New Suzuki Gixxer SF Fi ABS
বাইকটি অনেক সুন্দর দেখতে। এবং অনেক আরামদায়ক। নজরকাড়া একটি বাইক যা প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করে। এছাড়া স্পোর্টস বাইক অনুযায়ী মাইলেজ অনেক বেশিই পাই শুধু পার্টস এর দামগুলো একটু বেশি তবুও আমি মনে করি নতুন বাইক অনুযায়ী ঠিকিই আছে।
Suzuki Gixxer Double Disc Edition
আমার বাইকটি সুজুকি জিক্সার, ডাবল ডিস্ক এডিশন। বাইকটি ব্যবহার করে সবচেয়ে বেশি উপভোগ করছি এর মাইলেজ এবং ব্রেকিং কন্ট্রোল।
Suzuki Gixxer Monotone
Till now Gixxer is a stylish bike in our country. Average mailag and quick throttle response make it different from others bike.
New Suzuki Gixxer SF Fi ABS
First of all, the bike makes me smile, some bad aspects of the bike, in my opinion, the bike is quite a hit because it is air cool, the build quality of the bike is better than before but could have been better and some of the good aspects are the comfort of the bike. Love
New Suzuki Gixxer SF Fi ABS
Suzuki Gixxer sf is one of the best bike in low price.its like a sports bike. its performance is better than commuter bike. But in low price like under 3 lakh is best bike. And its mileage just unbelievable 45+ in carburetor version and 50+ in fi version. Its looks little Hayabusa. Its upright handle bar easy to moving city traffic. And its 140 section tyre performe to hi speed cornering. And twin barrel exos roaring in loud.
Suzuki Gixxer SF FI
সামর্থ্য অনুযায়ী পছন্দের একটি বাইক। বাইকের কালার কোয়ালিটি খুব একটা ভালো হয়নি যার ফলে কোন আঘাত লাগা মাত্রই কালার উঠে যায়। এফ আই ইঞ্জিন হওয়াদের বাইকের মাইলেজ পারফরম্যান্স অনেক ভালো পাচ্ছি। ব্যক্তিগতভাবে বাড়িটার সিটিং পসিশন অনেক ভালো লেগেছে। তবে ডুয়েল চ্যানেল এবিএস হলে আরো ভালো হতো। 12 হাজার কিলোমিটার রান করেছি এখন পর্যন্ত কোন মেজর সমস্যার সম্মুখীন হইনি। পেইড সার্ভিসের ক্ষেত্রে 500 থেকে 1000 টাকা মধ্যে হয়ে গেছে।
Suzuki Gixxer Double Disc Edition
This bike is more comfortable then others
Suzuki Gixxer Monotone
আসসালামু আলাইকুম। আমার বাইক নেই তবে বাইক ভালোবাসি অনেক সেই সাথে বাইক বিডি পরিবার কেও। ইচ্ছা ছিলো বাইক বিডি টি শাট নেয়ার ইভেন্ট দেখলাম তাই এসব বলা।