Verified reviews from Suzuki EV owners. Know the pros and cons from real riders.
New Suzuki Gixxer SF Fi ABS
বাইক কেনার পিছনে একটা কারণ ছিল। কারণটা হল আমি যে শহরে থাকি এখানে অনেক বেশি অটোরিকশায় চলাচল করা লাগতো। তখন চিন্তা করলাম আমার একটি বাইক থাকলে অনেক ভালো হয় আর তখন থেকেই বাইকের প্রতি ভালোবাসা বেড়ে গেল। এখন আমি যে বাইকটি চালাই এটি হচ্ছে জিক্সার এস এফ। এ বাইকটার মাইলেজ কম্ফর্ট ব্রেকিং অনেক ভালো কিন্তু আপটার সেল সার্ভিস আমার কাছে অনেক বাজে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে নিম্নমানের মেকানিক দিয়ে সার্ভিস করানো হয়।
Suzuki Gixxer SF FI
Suzuki gixxer sf fi abs ২০০০০ হাজার কিমি চালানোর পর এর একটি ছোট রিভিও দিব ইনশাআল্লাহ।খারাপ দিক: বাইকটির ground clearance আমার কাছেকম মনে হয়েছে।বাইকটির মূল্য আমার কাছে বেশি মনে হয়েছে।LED Headlight টি এক কথায় অসাধারণ।Fi ইঞ্জিন হওয়াতে Highway তে ৪৫-৫০+ মাইলেজ এবং সিটি রাইডে ৩৮-৪২+ মাইলেজ পাই।পিকআপ আর initial power ও অনেক ভাল কোন lag নেই।single channel ABS যোগ করাতে তা আরোও ভালো হয়েছে।
Suzuki Gixxer Monotone
Suzuki gixxer is a good package in concept of value and price. This bike has smooth sound as well as comfortable driving experience.
Suzuki Gixxer Double Disc Edition
১.আমি একজন বাইক প্রেমী।সুজুকি জিক্সার বাইকটি যখন প্রথম আসে তখন থেকেই বাইকটি কেনার ইচ্ছা ছিল।অনেক কষ্টের পর ২০১৮ সালে বাইকটি আমার হয়।আমি যেন আকাশের চাদ আমার করে নিয়েছি। ২.আমার কাছে ভালো দিকগুলো হলোঃ ক.কমফোর্ট।খ.সিটিং পজিশন।গ.ব্রেকিং।ঘ.মাইলেজ।ঙ.লুকিং। আর খারাপ দিকগুলো হলোঃ ক.পিলিয়ণ সিট। খ.হ্যাড লাইটের আলো। ৩.আমার বাইকটি সিটিতে ৩৫-৩৮কিমি/লিঃ এবং হাইওয়েতে ৪০-৪৫কিমি/লিঃ মাইলেজ দিয়ে থাকে।পিকআপ রেন্সপন্স ভালো তবে এয়ার ফিল্টার চেন্জ করলে আরো ভালো পাওয়া যায়।সিটিং পজিশন সহ বাইকটির কমফোর্ট দূর্দান্ত।ব্রেকিং সিসটেমটি আমি RCB এর কিছু আফটার মার্কেট পার্টস দিয়ে আপগ্রেড করেছি,যা আমাকে বাড়তি কনফিডেন্স দেয়। ৪.বাইকটি আমি ১৮০০০কিমি ও ৪৩০০০কিমি পর মাষ্টার সার্ভিসিং করায়,টায়ার দুইটি চেন্জ করি,ব্রেকিং সিস্টেম আপডেট করেছি।ইন্জিন ওয়েল,এয়ার ফিল্টার,ওয়েল ফিল্টার ব্যতিত তেমন কোনো খরচ আমার হয়নি।সবকিছু মিলিয়ে আমি সুজুকি জিক্সার নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।
Suzuki GSX-R150 ABS
I bought my Suzuki GSX R only for travelling throughout the hill tracks of Bangladesh as there is not much of a variation in our biking market due to the CC limitation. Besides I love sports bike so some of the disadvantages do not bother me in my long ride experience. There are many Advantages that i can mention of my bike. It has a liquid cooled engine with sufficient horse power and torque which gives me a tension free long ride experience. Though the size of the bike and braking equipments can be improved. As it is a sports bike mileage and comfort is not much of a headache for me, it has a great aggressive throttle respone can cope up with any situation i face. The experience of the after sell service is bit of a nightmare for me but at the end of the day the performance that it gives me make me forget all about its disadvantages.. eventually im happy with my bike!
Suzuki Gixxer Monotone
বাইক সকলের কাছে একটি প্রিয় জিনিস। সুজুকি জিক্সার বাইক টি ভালো লাগে এর লুকের জন্য। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আমি গাড়ি কিনি। বাসায় অনেক বোঝানোর পর গাড়িটা আমাকে কিনে দেয়। তখনকার আনন্দটা বলে বোঝানো সম্ভব নয়। গাড়িটি চালিয়ে বেশ কমফোর্ট ফিল পাওয়া যায়। গাড়িটার কন্ট্রোল খুবই ভালো। তবে গাড়িটার পিলিয়ন সিটে একটু বসতে সমস্যা হয়। তাছাড়া তেমন কোনো প্রবলেম মনে হয়নি আমার কাছে। আমি গাড়িটি প্রতি দুই মাস অন্তর অন্তর সার্ভিস করে। সার্ভিস খরচ খুব মোটামুটি বলা চলে। আমি এই গাড়িতে ৪৫-৫০ এর মত মাইলেজ পাই। তাছাড়া গাড়িটি ব্রেকিং সিস্টেম ও খুবই ভালো।
Suzuki GSX-R150 ABS
যদিও এই বাইক এর প্রতি মায়া ছিলো তবুও শুরুতে এই গাড়ি না কিনে প্লানিং ছিলো আগে হোন্ডা হর্নেট ১৬০সিসি চালাবো তারপর। Suzuki Gsx-R150CC আপডেট ভার্সন কিনবো। ২০২০সালের ডিসেম্বর মাসের ২তারিখ চট্রগ্রাম KDA Motors Muradpur 2ps Gsx-R New Yellow Color Abs গাড়ি প্রথম আসে এবং চট্রগ্রাম এর প্রথম ডেলিভারি আমাকে দেওয়া হয়। আজ ১বছর ৭মাস ২০দিন হলো আমি খুব আরামদায়ক ভাবে এ গাড়ি ৪০হাজার কিঃমি পারি দিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার Suzuki GSX-R 150 নিয়ে খুবেই সন্তুষ্ট 😍💞
Suzuki Gixxer SF FI
Suzuki Gixxer sf fi abs bike kinsi bohut chinta vabbna kore...ami age Apache user chilam..akshomoy tk chilo nh bole kinte pari nai ai sf ta onk pochondho r bike chilo..pore 1.5 year por tk hoi then bike kinbo bt kothao pai nh bike ta...amr pochondho red colour.. Dhaka r modhe onk showroom a kotha bolsi( pray 15 ta showroom a) bt karo kase e nai..hotat akdin dekhe gazipur akti bike ache ak pice e chilo red colour oita jaiya kinsi...bike ar sob chaite vlo dik tar look, control o vlo..bt bristi r din a aktu break kom kaj kore tao vloi e dhore...ar ai bike ta kisu din cholr por sound nosto hoiya jai... engine onk gorom hoi ....but tao vlo lage cz sob kisu r vlo kharap dik ache.... kharap ta mene choltesi tao vlo service dicche... overall amr kase best bike aita
New Suzuki Gixxer SF Fi ABS
*বাইক কিনার প্রথম কারণ? ও অভিজ্ঞতা। -প্রথম কারণ হলো আমি স্টুডেন্ট তাই বাইক কিনতে হয়৷ কারণ আমার ভার্সিটি তে বাসে অনেক কষ্ট হয় লেট হয় তাই বাসায় বললে বাইক কিনে দেয় যদিও আমার SSC পাস করলে বাইক কিনে দেওয়ার কথা ছিলো। তবে দেয়নি ভার্সিটি তে আমার যাতায়াত কষ্ট বলে বাইক কিনে দেয়৷ *অভিজ্ঞতা -বাইক কিনার পরে শুরু হয় আমার নতুন নেশা পড়াশোনা পাশাপাশি শুরু করি ট্যুর নিয়ে। নিজ দেশ নিজের মত করে বাইকে দেখা যাই সৌন্দর্য উপভোগ করা যায়। ফাস্ট ট্যুর ভৈরব থেকে ময়মনসিংহ ছিলো তার পর আসতে আসতে অনেক জেলা ট্যুর হয় আমার। বড় ট্যুর বান্দরবান, তানছি, আলিকদম, মারায়ান তং রাঙ্গামাটি খাগড়াছড়ি ইত্যাদি। আজ থেকে লাস্ট ২৫ দিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসি। বাইক ছাড়া কখনোই এতো সুন্দর ভাবে দেখা সম্ভব না। ট্রেন বাসে অনেক ঘুরেছি তবে বাইকের মত এতো ভালো লাগে নাই কখনো । যে খানে মনে চাই রেস্ট নেওয়া যাই ছবি তুলা যাই ইত্যাদি ইত্যাদি। তাই আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে বাইক বেস্ট যে নিজের প্রয়োজন থেকে শুরু করে ঘুরাঘুরি পর্যন্ত বাইক ওই সেরা। *আমার বাইকের ভালো এবং খারাপ দিক। -Old sf 150 বাইকটি এক কথাই অসাধারণ কারো সাথে টানাটানি নাই। রাস্তাই কোনো ঝামেলা নাই। যেমন V3 বড় বাইক হলে কি হবে 4v চ্যালেঞ্জ মারে হা হা। এই ধরণে কোনো ঝামেলায় পড়তে হয় না৷ স্পিড কম কিন্তু বাইক চালিয়ে মজা আছে দাম ও কম তার উপরে স্পোর্টস বাইক একটা ব্যাপার তো আছে। বাইক পুরাটাই ভালো দিক i love sf bike. *খারাপ দিক -বাইকের দুইটা খারাপ দিক আছে একটা এখানে বলছি আরেক টা নিচে বলবো। বসার সিট যা মোটেও কম্ফোর্টেবল নয়৷ সামনের টা নাই বা বললাম আজ পর্যন্ত ৩০ হাজার প্লাস রান করে পিছনে যারা বসছে কেউ ভালো বলে নাই। যে পিছনের সিট টি ভালো। সবার এইটা নিয়ে অভিযোগ পিছনে সিট এতো শক্ত কেন কষ্ট হয় অনেক। এ ছাড়া আর কোনো বড় খারাপ দিক নাই। ছোট ছোট প্রবলেম সব বাইকে থাকে। এইটা বই নয় যে একের বিতরে সব পাওয়া যাবে৷ বাইক প্রবলেম থাকবে এইটাই স্বাভাবিক। * মাইলেজ, পিকআপ, কম্ফোর্ট, ব্রেক সহ এর পারফর্মেন্স । - মাইলেজ, নরমাল ভাবে আমি ৪০ আসেপাশে পাই তবে ট্যুরে গেলে ৪৫ প্লাস পাওয়া যাই। অবিশ্বাস্য হলেও সত্যি ফুল ব্রেক ইন পিরিয়ড মেনেছি ২৫০০ পর্যন্ত bikebd youtube থেকে ভিডিও তে যে ভাবে বলেছে৷ এবং মবিল নিয়ে খুবই সতর্ক আমি। তাই ভালো মাইলেজ পাই। -পিক আপ, কষ্ট কথা এখানেই old sf ২০ হাজার প্লাস পর্যন্ত ভালো ভাবে আমাকে শান্তি দিয়েছে কিন্তু এখন খুব যন্ত্রণা দেয়। বিশ পঁচিশ হাজার কিলোমিটার চালানোর পরে কার্বুরেটর ড্যামেজ হয়ে যায়। যা পিকআপ দিলে আগের মত বাইক স্পিড বা ওভার টেকিং করতে কম্ফোর্টেবল ফিল হয় না। তেমে তেমে বাইক স্পিড উটে। কার্বুরেটর চেঞ্জ করতে হবে এখন সার্ভিস সেন্টার থেকে তাই বলছে৷ -ব্রেক খুবই ভালো তা সবাই জানে। sf যত টুকু স্পিড তা তুলনায় ব্রেক যথেষ্ট। ব্রেক নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে ব্রেক সু দাম অনেক। -কম্ফোর্ট, বাইক চালিয়ে অনেক কম্ফোর্ট ফিল আছে তবে পিছনের সিট টা নিয়ে কম্ফোর্ট ফিল নাই। সামনে বসে ৫০০ কিলোমিটার রান করা যাবে পিছনে বসে ৫০ কিলো পথ যাওয়া অনেক কষ্টের৷ *আফটার সেলস সার্ভিস মানে সার্ভিসের অভিজ্ঞতা কেমন এবং সার্ভিসের ক্ষেত্রে খরচ কেমন হয়েছে। - আমি বাইক টি দুই বছর আগে নিয়েছি ২.৪০ দিয়ে। কিছু দিন আগে নতুন বাইক নিবো তাই দাম দেখাই ১.৮০ পর্যন্ত বলে ১০ বছর ব্যাংকে জাগজের টাকা দেওয়া। -সার্ভিস বাহির থেকে করালে অনেক কম হয় তবে শোরুম থেকে করালে অনেক জিনিস এর দাম বেশি লাগে তাই আমি বরাবর বাহির থেকে সব সার্ভিস করাই। প্রয়োজন হলে শোরুম থেকে জিনিস কিনে বাহির থেকে লাগাই৷
New Suzuki Gixxer SF Fi ABS
Gixxer SF FI ABS 2020 is best looking Hot bike in town. there are no comparison of looks in Budget as my personal Opinion. I bought this bike because I felt love in first Site. I am happy with milages in Dhaka city but it could more as FI engine. after sales service is good and parts are not more expensive as well
Suzuki Gixxer Monotone
চোখের সামনে সাই সাই করে গাড়ি গুলো এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। আমার গন্তব্যের টেম্পো টা আজ বড্ড দেরি করছে।আসে না তো আসেই না।নিজের ওপর রাগ ক্ষোভ বেড়েই চলেছে, পাক্কা২৫ মিনিট পর টরর টররর করে আমার সামনে এসে দাঁড়াল টেম্পো টা।ভাই কই যাবেন আমি জিইসি,উঠে বসতেই আব্বুর ফোন। রেগে উত্তর দিলাম এভাবে হলে আমি আর ক্লাস করতে পারব না।আমাকে বাইক কিনে দেন না হয় আমি আর রাতে ক্লাস করতে পারব না।আব্বু হেঁসে বল্লো আর কয়েক মাস তারপর কিনে দিচ্ছি বাপ।আমি মনে মনে খুশি হয়ে গেলাম। এর পর থেকে বিভিন্ন সেল পোস্ট আর বন্ধু দের খবর দিয়ে রাখলাম ভালো বাইক পেলে যেনও আমাকে জানায়। কলেজের ফার্স্ট ইয়ার থেকেই টাকা জমায় বাইক কিনব বলে।হিসাব করে দেখলাম ৫ বছরে প্রায় ৯২ হাজার টাকা হয়েছিল। তাই মনে একটা সাহস আছে।এরমধ্যে হঠাৎ করে আমার বন্ধু কল দিয়ে বল্লো একটা খুব ভালো জিস্কার বাইক পাওয়া গিয়েছে খুব কম দামে।খুশিতে গদোগদো হয়ে ও কে সাথে নিয়ে বাইক নিতে চলে গেলাম।গিয়ে দেখি ভদ্রলোক প্রশাসনিক দপ্তরে চাকরি করেন শখ করে বাইক টা নিয়েছেন ১ মাস আগে, সিএনজি এর এক্সিডেন্ট করে হাতে খুব ব্যাথা পেয়ছেন। এখন বাইক দেখলেই নাকি ওনার ভয় লাগে।কথাবার্তা বলে খুব ভালো লাগলো ওনার সাথে। এর দরদাম করার সময় ওনি একদাম বলে দিলেন, দামটাও আমার মনমত হয়েছে, আমিত এর থেকে আরো ১০ হাজার বেশি হলেও এই বাইক নিতে রাজি।বাসায় এসে আব্বু কে বলার পর।ওনিও এক কথায় রাজি হয়ে গেলেন।আমি বাবার কাছে গিয়ে বল্লাম ওনি শুধু আমাকে ৬০ হাজার টাকা দিলেই হবে বাকিটা টাকা আমি জমিয়েছি আম্মু জানে।তাই আর বেশি কিছু বলতে হলো না।পরের দিন গিয়ে টাকা বুঝিয়ে দিয়ে যখন বাইকের চাবি আমার হাতে তখন আমার খুশি আর কে দেখে আমার কালাচাঁদ। দিনে দুইবার করে মোছামুছি করি।একদম চকচক করে বাইক টা আমার।এরপর লাইসেন্স করতে দিলাম নিজের। চাচার বাইক চালিয়ে আগে থেকেই হাত ক্লিয়ার ছিলো আমার। তাই একে কন্ট্রোল করতে খুব সমস্যা হয় নি।যতদিন যায় ওর সাথে সম্পর্ক টা আমার গভীর হয়ে যায়।কেনও জানি মনে হয় ও আমার কথা শুনে। আমি থামতে বল্লেই থামে।আর দৌড়াতে বল্লে ভো দৌড় দেয়।ওর ব্রেকিং এর কারণে অনেক বার বিপদের সামনে থেকে ফিরে আসছি।যা বলে বুঝানো সম্ভব নয়।অনেক বার বাইক কন্টোল করে দাঁড় করিয়েছি।এই ৩ বছরে একবারের জন্য ও আমাকে নিরাশ করেনি।যখনি স্টাট্ দিয়ে চালানো শুরু করি এই মনে হয় শোরুম থেকে নিয়ে এলাম।ও অল্পতেই খুশি হয়। আমি সবসময় ৫৩০ টাকার অকটেন নিয়।তা দিয়ে আমার ২৬০/২৬৫ কিলো মত চলে যায়।মাইলেজ নিয়ে আমি যথেষ্ট খুশি।তবে একটা সমস্যা থেকেই যায়।পাট্স এর দাম খুব বেশি অন্য বাইকের তুলানায়।খুব একটা পাটস্ এখন পযন্ত পরিবর্তন করতে হয় নায়।ব্রেক শু আর চেইন পিনিয়াম ছাড়া ।বাকি সব একদম টিকটাক।সবাই দোয়া করবেন আমি যেনও আমার #কালাচাঁদ কে নিয়ে সুস্থ ভাবে রাইড করতে পারি।
Suzuki Gixxer Double Disc Edition
I felt very comfortable when I ride this bike. But it's build quality not up to the mark.
New Suzuki Gixxer Fi ABS
Suzuki gixxer one of best value for money bike,All over outstanding performance.
Suzuki Gixxer SF FI
Looking and controlling is best in this segment. Digital speedometer, led headlamp and new tail laight is very good looking. Breaking, controlling is bery good for mrf tyre.also split seat. But lack of power than old version.
Suzuki Gixxer Monotone
বাইকটি নেয়ার সময় কিছুটা দ্বিধা-দন্দে ছিলাম আসলেই যা চাচ্ছি তার কতটা পাবো। বাইকটির সব থেকে ভালো লাগার দিকটি হচ্ছে এর ইনস্ট্যান্ট পাওয়ার এবং সেই সাথে ব্রেকিং, কন্ট্রোলিং। কখনো ব্রেকিং এর সময় কনফিডেন্ট হারাতে হয়নি। শহরের চিপাচাপা দিয়ে খুব সহজে বের হয়ে আশা যায়। যা আমার কাছে এই বাইকটিকে অন্য লেটেস্ট বাইক থেকে এগিয়ে। বাইকটির লুক যদিও ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু, আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। বাইকটির কিছু খারাপ দিকও লক্ষ্য করা যায়। আর তা হচ্ছে, এর সুইচ কুয়ালিটি আরো ইম্প্রুভ করা যেত। পিলিওন সিট কিছুটা উঁচু হওয়ার জন্য সবাই সহজে উঠতে পারে না, আবার কিছুটা স্লোপ থাকার জন্য অল্প ব্রেক করলেই পিলিওন সামনে চলে আসে, যেটা রাইডিং এর সময় কিছুটা সমস্যার সৃষ্টি করে। ২০২২ সালে এসেও বাইকটি নিউ বাইকগুলোর পাশে মোটেও পুরনো মনে হয় না। পাওয়ার লাভার, ব্রেকিং, কন্ট্রোলিং চান এমন বাইকারদের জন্য বাইকটি এই সেগমেন্ট এ বেস্ট ডিল। বাইক মানেই, বাইকবিডি ...
Suzuki Gixxer Monotone
আলহামদুলিল্লাহ সুজুকি জিক্সার মনোটোন বাইক টা অনেক আগ থেকে পছন্দ ছিলো। পেশাগত জীবনে একজন ডাক্তার খুব বেশি বাইকের নেশা থাকার কথা ছিলো না।কিন্তু সম্ভবত আমার এই ক্রেজ টা ছোট বেলা থেকেই। ক্লাস নাইন থেকে বাইক চালাই।তো ২০২২ এ ২৪ মে ভাবলাম অনেক দিন হলো পুরাতন বাইক তাই নতুন বাইক কিনতে গেলাম, সুজুকি জিক্সার মনোটন অনেক আগ থেকেই পছন্দ ছিলো তাই ওইটাই কিনি। এর লুক পারফরম্যান্স কন্ট্রোল রেডি পিক আপ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এই বাইকের পার্টস এবেলেবল এবং দাম কম। এজন্যই আমার কাছে মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর বাইক এটি। যাক আলহামদুলিল্লাহ ১ হাজার কিলোমিটার চালিয়ে ফেলছি। আশা করি এই বাইক আমাকে দিন দিন আরো মুগ্ধ করবে।
New Suzuki Gixxer Fi ABS
This is perfect bike in this price range.