Verified reviews from Suzuki EV owners. Know the pros and cons from real riders.
New Suzuki Gixxer SF Fi ABS
The king of maddness, the best bike in this segment with proper balance
Suzuki Gixxer Double Disc Edition
সব দিক বিবেচনায় আমি কিনেছিলাম জিক্সার ডুয়েলটোন ১৫৫ সিসি। সত্য বলতে জিক্সার আমাকে হতাশ করেনি।এর ভালো দিকের মধ্যে আছে রেডি পিকাপ, ব্রেকিং, কন্ট্রোল। খারাপ দিকের মধ্যে আছে পিলিয়ন সিট আর হেডলাইটের আলো। র্যংকন এর আফটার সেলস নিয়ে আমি মোটামুটি সনষ্টুষ্ট। পার্টস এর একটু বেশি হলে সহজে পাওয়া যায়।
Suzuki Gixxer Monotone
যেহেতু আমি একজন ছাত্র তাই আমার দরকার ছিল দেখতে ভালো এবং রেডি পিকাপ এর একটি বাইক । যা সুজুকি জিক্সারে লক্ষ করা যায় । তাই আমি এই বাইকটি কিনি। দুই লাখ টাকা বাজেটের ভেতর অনেক বাইক ই আছে কিন্তু সুজুকি জিক্সারের মতো সুযোগ সুবিধা সম্পন্ন বাইক খুব ই কম । এই বাইকটির লুকস এবং এর পাওয়ার অনেক ভালো তাই ইয়াং জেনারেশন এই বাইকটি তার পছন্দের তালিকায় রাখে । প্রথমত বাইকটির লুকস অনেক সুন্দর । মাস্কুলার হওয়ার ফলে অনেকটা প্রিমিয়াম বাইকের ফিল পাওয়া যায়। সাথে বাইকটির কন্ট্রোলিং ও অনেক ভালো । সিটিং পজিশন অনেক ভালো । তবে ৫ ফিট ৪ ইঞ্চি এর কম উচ্চতা সম্পন্ন হলে বাইকটি চালাতে সমস্যার ভিতর পড়তে হতে পারে । ব্রেকিং সামনে ডিস্ক ও পিছে ড্রাম ব্রেকের ভালো একটি কম্বিনেশন যা ভালই ফিডব্যাক দেই। এছাড়াও সামনে টেলিসকোপিক ও পিছনে মনো সাসপেনশন খুব ভালো ই কাজ করে । তবে সামনের সাসপেনশন টা ভাঙ্গাচুরা রাস্তার ফিডব্যাক একটু খারাপ । বাইকের পিকআপ এই বাজেটের সেরা । মাইলেজ 38 - 42 কি.মি. এর ভিতরেই থাকে । সেটা এক একজনের চালানোর উপর নির্ভর করে । বাইকটি লং টুর এ হালকা ব্যাক পেইন দিতে পারে তবে সিটি রাইডে তেমন কোনো সমস্যা নেই । বাইকটির সার্ভিস ও অনেক ভালো । মোটা মুটি সব জায়গায় এর পার্টস পাওয়া যায় এবং এর জন্য মেকার ও সব জায়গায় যাওয়া যাবে । এছাড়াও অফিসিয়াল সার্ভিসিং ও ভালো । আর এর আফটার সার্ভিস এর খরচ ও হাতের নাগালেই । বর্তমানে এই বাজেটের ভিতর সেরা বাইক এইটি । মোট কথা এর পারফরমেন্সে খুব ই ভাল যদি মাইলেজ নিয়ে বেশি চিন্তা না থাকে তাহলে এই বাইক সেরা ।
Suzuki Gixxer Monotone
Best bike in 150 cc segment.
Suzuki Gixxer SF FI
service Center gulo k arektu valo korte parle besh valo hbe.. Parts r price tulonamulok besi.. & bike r price tao. Around 240-245k hole perfect chilo.. 258k eta ektu besi e hye gese...
New Suzuki Gixxer Fi ABS
সেই ২০১২ সালে বাইক কিনে দেয়ার কথা ছিলো যদি জে.এস.সি তে ভালো করি তাহলে কিনে দিবে বললো, তারপর রেজাল্ট আসার পর বললো এস.এস.সি তে ভালো কর কিনে দিবো। এস.এস.সি তে মোটামুটি ভালো রেজাল্ট আসলো তো বাইক শপগুলাতেও ঘুরালো দুইদিন কিন্তু এক্সিডেন্ট এর বাহানা দিয়ে কিনে দিলো নাহ, তো মজার ব্যাপার হলো আমার রিলেশন ছিলো ২০১৪ থেকে এন্ড দুই পরিবার জানতো সব, কিন্তু ২০২১ এ সে একজন ব্যাবসায়ী আংকেল কে বিয়ে করে, অ্যান্ড আমি খুবি বিদ্ধস্ত হয়ে পরি এইটা দেখে আপু দের অবস্থাও খারাপ, ( যে ছেলের একটা বড় বোন আছে সে দুনিয়ায় সবচেয়ে লাকি দের মধ্যে একজন, আর আমার তো দুই বোন) তো আমার এই অবস্থা থেকে বেড় করে আনতে ওরা সব পসিবল ওয়ে ট্রাই করলো, মোটামুটি মন ভালো হচ্ছিলো কিন্তু হঠাত বড় আপু ফোন দিয়ে বল্লো তারাতারি ব্যাংক থেকে টাকা উঠায়া আম্মুর সাথে যা এক জায়গায়, সাথে সাগর আর তারেক কে নিয়া জাইস, (তারেক আমার কাজিন আর সাগর ছোট বেলার ফ্রেন্ড) পরে দেখি টি.ভি.এস এর শো-রুমে নিয়ে গেছে আমাকে, আমি তো অবাক ৭বছরে যেটা হয়নাই সেইটা কি আসলেই হবে, আসলেই আমার বাইক হবে, নিজের!! এগুলা ভাবতেছিলাম তো এর মধ্যে আম্মুর লাল ফোরভি সিঙেল ডিস্ক পছন্দ হইলো, কিন্তু তারেক বল্লো মামি এইটা কিনেন নাহ চাকা চিকন আর ও যেহেতু নতুন চালাবে ওরে অন্য গাড়ি কিনে দেন, আমি তো এইবার মহা খুশি জিক্সার নতুন টাহ কিনবো, পরে গেলাম এলকার পাশের শো-রুমে যেয়ে দেখি আমার সিলভার শুন্দরি একাই আছে পুরো শো-রুমে, আমাদের প্যাপার ওয়ার্ক চলতেছে এর মধ্যে আরেক ভাইয়া আসছে নেয়ার জন্যে কিন্তু আমি তো এলরেডি কবুল বলে ফেলেছি। গত মে মাসের ৩১ তারিখ ১বছর পুর্ন হলো আমার সিল্ভার বিউটির। আলহামদুলিল্লাহ।
Suzuki Gixxer Monotone
ছোটবেলা থেকেই বাইক আমার জন্য একটি স্বপ্নের নাম ছিল ।যতই দিন যেতে থাকে ততই স্বপ্নটিকে আঁকড়ে ধরার চেষ্টায় আমি মত্ত ছিলাম ।তারই নিমিত্তে বাইক কেনার আগ্রহ জেগেছিল ।এবং আমার বাইক কিনার উদ্দেশ্য হচ্ছে স্বপ্নপূরণ।আমার কাছে এই বাইকটি একটি যান্ত্রিক ভালোবাসার বাস্তবতা মাত্র । অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে বলব ,মানুষ ছাড়াও যে অন্য কিছু প্রকৃত বন্ধু হতে পারে তারই প্রকৃষ্ট উদাহরণ আমি এবং আমার বাইক। তামার বাইকটি মূলত জিক্সার মনোটোন তার ভালো দিকগুলো.... ১.মাইলেজ ভালো ২.ইনস্ট্যান্ট এক্সিলারেশন ৩.রাইডিং কম্ফোর্ট ৪. সমসাময়িক সেগমেন্টের তুলনায় দামকম ৫.টপ স্পিড ভালো (১২৮ পেয়েছি) ৬.ব্রেকিং পারফরম্যান্স ভালো খারাপ দিকগুলো হচ্ছে... ১.পিলিয়ন কম্ফর্ট কম ২.গিয়ার শিফটিং একটু হার্ড ৩.টপ এন্ড এ স্মুথ কমে যায় আমার বাইকের মাইলেজ সন্তোষজনক আমি 12 হাজার কিলো চালিয়েছি হাইওয়েতে ৪৬ কি.মি সিটিতে ৩৮ + কি.মি বাইকের পিকআপ অনেক ভালো 6000 আরপিএম এর পরে অনেক ভাল রেসপন্স পাওয়া যায়। আর বেকিং পারফর্মে যদি বলতে হয় জিক্সার বেস্ট বলবো কারণ আমি অনেক সিরিয়াস মোমেন্টে সহজেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এবং অন্যান্য সেগমেন্টে বাইকের তুলনায় আমার জিক্সার এর ব্রেক অনেক ভালো। আফটার সেলস সার্ভিস ভালো পেয়েছি। অফিসিয়ালি তারা অনেক সাপোর্টিভ ছিল এবং পার্টস কস্ট অনেক কম সেজন্য আমার সার্ভিস কস্ট অনেক কম হয় ।
Suzuki Hayate
Alhamdulillah suzuki hayate overall best all over service
Suzuki Gixxer Monotone
আসসালামুআলাইকুম, আমি রাব্বি আল ইসলাম,বয়স ২৬,অনার্স সম্পূর্ণ করে বর্তমান ব্যবসা করি,শখঃ ভ্রমণ করা,বাসাঃ চুয়াডাঙ্গা, জেলা,আমি এখন আমার জীবনের প্রথম বাইকের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। আমার জীবনের প্রথম বাইক চালানোর অভিজ্ঞতা হয় Suzuki Gixxer দিয়ে যেটা ছিলো আমার মামাতো ভাই এর ২০১৬ তে বাইক চালানো শিখি এবং সেখান থেকেই আমার মনের ভেতরে জিক্সারের একটা টান ছিলো যে টাকা জমায়ে জিক্সার ই কিনবো, আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হওয়ার কারনে কিনতে অনেক দেরি হয়ে গেছে, অবশেষে ২০১৮ সালের ১৭ মে আমার জীবনের প্রথম বাইকটি আমার বাবা কিনে দেন , বাইকটি নীল রঙ এর সিংগেল ডিস্কের,দাম নিছিলো ১,৭৬,০০০ টাকা, বাইকটি কিনতে আমি আমার ও আব্বু যাই , আমার বাসা থেকে শোরুম ১ কিমি দূরে চুয়াডাঙ্গা থেকে বাইকটি নিই,এবং প্রথম দিন ই ৪০কি,মি, রাইড দিই, সত্যি বলতে আমার স্বপ্ন টারে যখন আমি বাস্তবে চালাচ্ছিলাম মনের ভেতরে এতো শান্তি পাইছি বলে বুঝানোর মতো না,বাইকের প্রথম ২৫০০ কি,মি, আমি ব্রেক ইন পিরিয়ড মেইনটেইন করি খুব সুন্দর ভাবে (৫ বার ইঞ্জিন অয়েল+ ফিল্টার চেঞ্জ করি ৫০০০ আর পি এম রেখে)।ব্রেক ইন পিরিয়ড এর সময় ৪০ মাইলেজ পাইতাম কিন্তু তার পরে ৪৫+ এখন বাইকে ২৫০০০ কিমি সেইম পারফর্মেন্স পাচ্ছি। বাইকের ব্রেকিং, কর্নারিং,স্মুথনেস সেরা অবাক করার মতো। বাইক নিয়ে ড্যে ট্যুর দিছি ৪৫০ কি,মি, আর লং ৭ দিনের ট্যুর এ ২৫০০ কি,মি,। বাইকের কন্ডিশন এতো ভালো পাইছি একটু ও কষ্ট বোধ মনে করিনি এতো জার্নি করে । সিটি তে সর্বদা ৪০+ মাইলেজ পাই হাইওয়ে তে ৪৫+। বাইকের টপ স্পিড চেক দিছি মাওয়া এক্সপ্রেস ওয়ে তে যেখানে আমি ১২৩ সিংগেল রাইডে পাইছি, পিলিয়ন নিয়ে ১১৮ পাইছি ইভেন এখনো পাই। বাইকে এই পর্যন্ত নতুন লাগিয়েছি ইমারজেন্সি সুইস, চাকায় জেল দিয়েছি,হেড লাইট চেঞ্জ করেছি,কিছু স্টিকার মডিফাইড করেছি, ১৫০০০ কি,মি, সামনের চেন স্পোকেট চেঞ্জ করেছি,এবং ২৩০০০কি,মি তে চেন স্পকেট এর ফুল সেট পরিবর্তন করেছি। আল্লাহর রহমতে কোনো এক্সিডেন্ট হয়নি,আসলে কন্ট্রোলিং অনেক ভালো, আসলে যখন বাইক নিয়ে বের হয় তখন কিক দিয়ে ইঞ্জিন ৩ মিনিট হিট করে রাখি তার পর রোডে বের হয় বাইকের পারফরম্যান্স দিন দিন আমাকে মুগ্ধ করেই যাচ্ছে, আমার বাইকটি নিয়ে এখনো পর্যন্ত ৩৪ জেলা ট্যুর শেষ করেছি,ইনশাআল্লাহ বাকি ৩০ জেলা ও শেষ করবো। বাইকে এখনো পর্যন্ত কোনো প্রব্লেম পাইনি, বাইকে বৃষ্টি কাদা লাগলে তখনি ধুয়ে ফেলি,সব সময় অকেটেন ব্যাবহার করি,আর ইঞ্জিন লিকুই মলি ব্যাবহার করি ১০w৪০ মিনারেল ৫৫০ টাকা দাম,১০০০ কি,মি, পর্যন্ত ব্যবহার করি, বাইকে অফিসিয়াল ভাবে ৪ বার সার্ভিস করানো হয়েছে,৫০০ কি,মি, পর পর সার্ভিস করিয়েছি,প্রত্যেক বার ট্যুরের পরে ব্রেক প্যাড ও ব্রেক সু ক্লিন করি।বাইকে ব্রেক প্যাড ক্ষয় হয়ে যাওয়ার কারণে চেঞ্জ করেছি ও এয়ার ফিলটার চেঞ্জ করেছি একবার। বাইক রাইড দেওয়ার সময় সার্টিফাইড হেলমেট ব্যাবহার করি যেটা নিজের সেফটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাইকের ৫ টি ভালো দিক হলোঃ ১) জিক্সার বাইক দিয়ে নিজের দূর দূরান্ত যাবতীয় সকল কাজে ব্যবহার করা যায়। ২) বাইক আসলে ফ্যামিলির অনেক প্রয়োজনে ব্যবহার করে সুবিধা পায়, জিক্সারের লুকিং গ্লাস ও হ্যান্ডেল বার অনেক সুন্দর।। ৩) বাইকের দিয়ে খুব অল্প সময়ে যেখানে সেখানে যাওয়া যাই, জিক্সার বাইকের ব্রেকিং সিস্টেম টা চমৎকার। ৪) বাইক থাকার কারনে প্রিয়জন কে নিয়ে ঘুরতে যেতে পারি,জিক্সারের কর্নারিং টা অস্থির। ৫) বাইক এর জন্য আমরা দেশের সব সৌন্দর্য গুলো খুব সহজেই ঘুরে দেখতে পারি। বাইকের ৫ টি খারাপ দিক হলোঃ ১) লং রাইডে ব্যক পেইন হয়। ২) আমার বাইক টি সিংগেল ডিক্স হওয়ার কারনে ড্রাম ব্রেক এ তেমন কনফিডেন্স পাইনা। ৩) জিক্সারের পিলিয়ন সিট টা তেমন সুবিধার না। ৪) বাইক এ মাইলেজ টা মাঝে সাঝে কম পায়। ৫) বাইক অনেক সময় মৃত্যুর কারন হয়ে দাঁড়ায়। বাইকটি দিয়ে আমার সর্বোচ্চ ভ্রমন চুয়াডাঙ্গা থেকে কক্সবাজার ৭৫০ কি, মি, খুব সহজ ভাবেই ট্যুর টা দিছিলাম হাইওয়ে তে বাইকের পারফরম্যান্স সেরা ছিলো, আমরা অবশ্য গ্রুপ নিয়ে গেছিলাম, যাওয়ার পথে আরিচা ফেরি ঘাট ও ঢাকার পরে কুমিল্লা তে তার পর কক্সবাজারে রেস্ট নিছিলাম এভাবেই ট্যুর সম্পুর্ন করি। আসলে বাইক নিয়ে বলতে গেলে শেষ হবে না যদি কেউ বাইক নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করবো সুজুকি কোম্পানির বাইক নিতে কারন এর পারফরম্যান্স অতুলনীয়,জিক্সার নিয়ে বললে শেষ করা যাবে না,শেষ মুহুর্তে কিছু কথা না বললেই নয় কারন বাইক নিয়ে অবশ্যই সচেতন ভাবে রাইড দিতে হবে ওভার কনফিডেন্স নিয়ে বাইক চালানো যাবে না এবং সবসময় সেফটি গিয়ার পরিধান করে বাইক চালাতে হবে।
Suzuki Gixxer Double Disc Edition
I love bike riding
Suzuki Gixxer SF FI
Best bike in budget
New Suzuki Gixxer Fi ABS
baike er maillege valo pacci break control valo outside look valo
Suzuki Gixxer Monotone
Gixxer monotone is one of the best bike in budget. It's controlling, braking, top speed is better than any other bike in this price range. You can compare it with any comutatior bike in this segment. Although there are also some bad side of this bike. Such as sometimes the rear break doesn't respond that's much quickly, engine heat issue, halogen headlight, gear shifter & clutch is a little bit hard etc. Overall if you ignore those bad side it is one of the best naked bike. I have ride almost 2 thousand kilo & I've an amazing experience with this bike. In conclusion, I can say that I'm pretty much satisfied with this bike.
Suzuki GSX-R150 ABS
My bike is always good.this is power messing.but service and spares is not so good.but overall good.
New Suzuki Gixxer Fi ABS
Satisfied
Suzuki Gixxer SF FI
প্রিয় বাইক বিডি, আমার এই বাইকটা কেনার পিছনে শখ, প্রয়োজন ও ভালবাসা ৩ টার কারণই ছিল।এই নীল রং এর এই বাইকটা আমার খুব পছন্দের। আমি যখন এটা কিনতে যাই তখন আমার কাছে পুরা ক্যাশ টাকা ছিলনা। আমি ৫০০০০ টাকা এডভান্স দিয়ে ২ দিনের মধ্যে কাতারের এক আত্নীয়ের কাছ থেকে বাকি টাকা ধার করে বাইকটি ক্রয় করি। প্রথম দিকে বাইকটি সপ্তাহে ১-২ দিন চালানো হতো। কিন্তু প্রতিদিন মুছে রাখতাম। এখন আগের মত এত মুছে না রাখলেও ঠিক মত যত্ন নিয় এবং ভালবাসা দিন দিন বাড়ছে। ব্যবহারে সব কিছুই ভাল পেয়েছি কিন্তু কিছুদিন যাবত পিকআপ ছেড়ে দেয়া নিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। তা ছাড়া বাকি সব ভাল যেমন ঃ ব্রেক, কম্ফোর্ট। সার্ভিস গুলা বেশিরভাগ সুজুকি শোরুমের বাহিরে করানো হয়েছে৷ কিন্তু যে কয়েকবার সুজুকি শোরুমে করিয়েছি খারাপ মনে হয় নাই। শোরুমে পার্টসের দাম একটু বেশি বাহিরের তুলনায়। ধন্যবাদ।