Shares 2

Yamaha Leap Year Exclusive Offer 2020 – এসিআই মটরস

Last updated on 11-Jul-2024 , By Ashik Mahmud Bangla

প্রতি চার বছর পর আমাদের দেশে লিপ ইয়ার আসে, এই বছর লিপ ইয়ার উপলক্ষে এসিআই মটরস আমাদের দেশের বাইকারদের জন্য Yamaha Leap Year Exclusive Offer 2020 দিচ্ছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই অফারটি চলবে এবং বাইকাররা ইয়ামাহা বাইক কিনে ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্ব্বোচ্চ ১৪,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবে।

Yamaha Leap Year Exclusive Offer 2020

Yamaha Leap Year Exclusive Offer 2020 – এসিআই মটরস

ইয়ামাহা তাদের কমিউটার মোটরসাইকেল Yamaha Saluto তে ৩,০৬০ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে। বাইকটি ইয়ামাহার একমাত্র কমিউটার সেগমেন্টের বাইক। আমরা বাইকবিডি এই বাইকটি টেস্ট রাইড করেছি এবং সিটি এবং হাইওয়ে উভয়ই ক্ষেত্রে আমরা ভালো মাইলেজ পেয়েছি। বাইকটির সামনে একটি ডিস্ক ব্রেক যুক্ত রয়েছে। অফারের পর Yamaha Saluto Standard ভার্শনের বর্তমান মূল্য ১,২৫,০০০ টাকা এবং Yamaha Saluto Special Edition এর মূল্য ১,২৬,০০০ টাকা।

Yamaha FZS FI V3 - টীম বাইকবিডি রিভিউ

ইয়ামাহা তাদের Yamaha R15 V3, R15 V3 MotoGP Edition, MT15, N Max & Fazer Fi V2 বাইকগুলোতে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে।

মডেলবর্তমান মূল্য
Yamaha R15 V3 MotoGP Edition৪,৯৫,০০০
Yamaha R15 V3৪,৮৫,০০০
Yamaha MT15৪,৩৫,০০০
Yamaha Fazer২,৭১,০০০
Yamaha N Max৪,২৫,০০০


Yamaha R15 V3 এই সেগমেন্টের সেরা এবং জনপ্রিয় একটি স্পোর্টস বাইক। বর্তমানে এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস (Anti-lock Braking System), ভিভিএ (Variable Valve Actuation) এবং স্লিপার ক্লাচ প্রযুক্তি। জাপানি ৩ টি স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটি বেশ পাওয়ারফুল। গেলো বছরে ইয়ামাহা তাদের এফজেডএস বাইকের নতুন ভার্সনগুলো বাজারে এনেছে, কিন্তু ফেজারের কোন নতুন ভার্সন তারা বাজারে আনে নি। তারা এখনো তাদের ফেজার বাইকে FZS V2 এর ইঞ্জিন ব্যবহার করছে। ফেজার এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিং মোটরসাইকেল। এমন কিছু কাস্টমার আছেন যারা এখনো ফেজার বাইকটিকে খুব বেশি পছন্দ করে।

yamaha-leap-year-exclusive-offer-2020 

ইয়ামাহার এফজেডএস সিরিজ বাংলাদেশের বাজারে খুব বেশি জনপ্রিয়। তারা এই মডেলের ভার্সন ৩ টি বাজারে এনেছে এবং তারা এফজেডএস বাইকে ১৪,০০০ টাকা ডিস্কাউন্ট অফার দিচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলে Yamaha FZS FI V2 (Dual Disc) & Yamaha FZS V3 রিভিউ রয়েছে,যেটি আপনাকে দুটি বাইকের মধ্যে তুলনা করতে সাহায্য করবে এবং এর থেকে আপনি বুঝতে পারবেন কোনটি আপনার জন্য সেরা।

Yamaha FZS Seriesডিসকাউন্টের পরে বিক্রয়মূল্য 
FZS Fi V2 (Duel Disc)২,৩১,০০০
FZ Fi V3২,৫১,০০০
FZS Fi V3২,৬৩,০০০

আশা করা যাচ্ছে Yamaha Leap Year Exclusive Offer 2020 এর মাধ্যমে অনেক ইয়ামাহা প্রেমী তাদের পছন্দের ইয়ামাহা বাইকগুলো খুব সহজেই কিনতে পারবেন।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes