Verified reviews from Hero EV owners. Know the pros and cons from real riders.
Hunk 150 Double Disc
বাইক রিভিউ ( Hero Hunk 150 CC ) আমি হিরো হাঙ্ক কিনি ২০১৭ মাঝামাঝি তে, দাম পড়ে ১,৫৪,০০০ টাকা। (আমার বাবা ও আমরা ২ ভাই চালাই, আমি ২/৩ জন বন্ধুকে চালানো শিখাইছি) এখন প্রতি দিন প্রায় ৪০/৫০ কিলো চালানো হয় (ছোট ভাই অফিসে আসা যাওয়া করে) বর্তমানে ৪০,০০০ কিলো চালানো হয়েছে। ১) মেইন্টেনেস খরচ_ ৩০ হাজার কিলোমিটার চালানোর পরে রিং-পিস্টন চেঞ্জ করেছি ১ বার, খরচ হয়েছে প্রায় ৫/৬ হাজার। ক্লাসপ্লেট ২ বার, চেইন স্পোকেট ১ বার চেঞ্জ করা হয়েছে, অন্যান্য আরো টুকিটাকি কাজ করা হয়েছে। ২) মাইলেজ মাইলেজ পেয়েছি হাইওয়ে প্রায় লিটারে ৪২ কিলো। ৩) ব্রেকিং আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে হার্ড ব্রেক করলে সামনে পিছনের উভয়ই সমান ভাবে ধরা ঊচিত, না হলে চাকা স্লিপ করবে। ৪) চালানো কম্ফোর্ট আমি সন্তুষ্ট আছি। ৫) টপ স্পিড আমি খুব সাবধানে বাইক চালাই, কখনো না পৌঁছাতে পারার চেয়ে দেরী করে পৌছানো ভালো। এই নীতি মেনে চলি, তাই খুব জোরে টান দিয়েছি খুব একটা মনে পরে না, তবে ১১৫ পর্যন্ত একবার তুলেছিলাম। ৬) লাইট হেড লাইটের আলো রাতের বেলায় আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, আরো বেশি হলে ভালো হতো। ৭) সব মিলিয়ে কেমন? আমার কাছে সব মিলিয়ে ভালো মনে হয়েছে, প্রতিদিন বাসা থেকে অফিসে আসা যাওয়া হয়, বাইক থাকাতে গাড়ির জন্য ধারাই থাকা লাগে না। ইচ্ছা আছে এই বাইক আমরা আরো কয়েক বছর চালাবো ইনশাআল্লাহ।
Hero Hunk Matt Edition Dual Disc
হাংক রিভিউ Review Of Hero Hunk 150 CC Singel Disc, 2017 model বাইকের বয়স - ১৫ মাস চালানো হয়েছে - ২৭০০০+ কিলোমিটার ১। মাইলেজ লিটারে ৪২-৪৩ কিলো পাই হাইওয়েতে ২।বেস্ট পারফরম করে - ৬০ - ৭০ কিলোমিটার রেঞ্জে ৩। ব্যালেন্স এন্ড ম্যানুভারিটি - সেগমেন্টের অন্য বাইকগুলোর তুলনায় বেস্ট। ৪। সিটিং কম্ফোরট - ফুটপেগ সহ বেশ কম্ফরটেবেল। ৫। হ্যান্ডেলবার - সিটিং পজিশানের সাথে এডজাস্ট করে নিলে এটা নিয়ে দ্বিতীয় বার ভাবা লাগে না। ৬। টায়ার এন্ড ব্যালেন্স - সাইক্লিস্ট পাব্লিক, মুখের তুলনায় কোমরের ব্যালেন্স ভাল তাই ওটা নিয়ে চিন্তা করতে হয় না!! যদিও ১১০ থাকলে বেটার হত। হাল্কা বালু বা কাদাতে স্কিড করতো না। ৭। হেডলাইট - হ্যালোজেন দেয়া থাকে, ওটা ফেলে হারিকেন লাগিয়ে নিলে আরো ভালো দেখা যাবে!! কেনার দিন-ই মটোলেড লাগিয়েছিলাম। ৮। ভেপু - চেঞ্জ করে ডুয়েল হর্ণ লাগানো, যেটা লাগানো থাকে ওটার শব্দের চেয়ে সোনা ব্যাং- এর ডাকার শব্দ বেশি!! ৯। ইঞ্জিন - কম্প্যাকড এয়ার কুল্ড ইঞ্জিন, পাওয়ার লস করেনা মোটেও। কিন্তু গিয়ার র্যাশিও কম, প্রতি গিয়ারে ৬০০০-৬৫০০ আরপিএমে ( RPM) এ টানলে প্রবল সম্ভবনা আছে ট্যাপিড লুজ হয়ে যাবার। অনেকে বলে ইঞ্জিন হাল্কা গরম হলেই নাকি ক্যাট ক্যাট ট্যাপিডের আওয়াজ বোনাস!! যদিও আমার বাইক ৮৫-৯০ কিলোতে টানলে পরে এই আওয়াজটা আসে, আদার ওয়াইজ ওকে। এর ক্লাচ প্লেট/ক্যাবল এডজাস্টমেন্টে আমি বিরক্ত, প্রোপারলি এডজাস্ট করলেও সপ্তাহে একবার এডজাস্ট করতেই হয়। ১০৷ চেইন ড্রাইভ - ডব্লিং চালালে ৪-৫ দিনে চেন লুজ হয় তাড়াতাড়ি, একা চালালে ১৫ দিনে একবার এডজাস্ট করাই। ১১। ব্রেক - আমার সিংগেল ডিস্ক, আসাধারন ব্রেকিং হাংক এর। ১২। সাসপেন্সন - যথেষ্ট ভালোই বলা যায়। ১৩। ফুয়েল - অক্টেনে চালাই, ভাল জায়গা থেকে তেল নেই আর ইঞ্জিন অয়েলে সেল এডভান্সড ইউজ করি, হাংক এ এটাই স্যুট করে ভাল। টেস্টেড।
New Hero Hunk 150R Dual Disc ABS
It's absolutely a good bike for regular use.
Hero Thriller 160R Refresh
Thriller bike is comfortable for long riding.
Hero Thriller 160R
In my regular uses. This bike give me satisfaction.. Thank you hero..