CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

BRTA Online Registration - অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী

BRTA Online Registration - অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী
0 Add us on
Ashik Mahmud Bangla
0 Followers
Published: November 09, 2019
Add on
No audio available

brta in bangladesh

আপনার মোটরযান সংক্রান্ত যে কোন আপডেট পেতে আগে আপনাকে নিকটস্থ বি আর টি এ অফিসে ছুটে যেতে হত। কিন্তু এখন আপনি BRTA Online Registration Check BD ঘরে বসে নিজের বাইকের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন অনলাইনে। আজ আমরা অনলাইন রেজিস্ট্রেশন চেক, ড্রাইভিং লাইসেন্স চেক সহ আরো কিছু খুটি নাটি বিষয়ে জানবো। সময়ের সাথে BRTA তাদের সেবায় নতুন নতুন সব প্রযুক্তি যোগ করছে, আমারা আশাবাদী আগামীর দিনগুলোতে আমরা নতুন নতুন আরও অনেক অনলাইন সেবা পাবো।

BRTA Online Registration - অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী

brta in bangladesh

সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হয়েছে গেলো ১লা নভেম্বর, যাতে জরিমানার পরিমান দেয়া হয়েছে অনেক বেশি এবং শাস্তিও আগের চাইতে কঠোর। এখন ড্রাইভিং লাইসেন্স সহ সকল ডকুমেন্টস আপডেট থাকা খুব জরুরী। আপনি চাইলে ঘরে বসে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স করে ফেলতে পারবেন। অনলাইনে লার্নারের জন্য আবেদন করতে হলে আপনাকে সবার প্রথমে বিআরটিএ এর সার্ভিস পোর্টালে প্রবেশ করতে হবে। আমরা অনেকেই জানি না কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের অবস্থান জানা যায়। চলুন জেনে নেয়া যাক।

BRTA Online Driving Licence Check in BD - অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার প্রক্রিয়াঃ

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন।

brta online registration online driving licence bd bikebd brta

Online Driving Licence Check in BD

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL < Space>Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

উদাহরনঃ DL DM 3M0D5 । এরপর ফিরতি মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টাটাস জানানো হবে।

ভুয়া ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় - Fake Driving Licence Bd

কিছু অসাধু মানুষের কারনে অনেক অদক্ষ চালক ভুয়া লাইসেন্স দিয়ে রাস্তায় যানবাহন চালানোর সুযোগ পেতো। কিন্তু এখন যে কেউ চাইলে লাইসেন্স যাচাই করে দেখতে পারবেন।

Fake Driving Licence Check in BD

ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন DL<Space>Driving Licence Number লিখে ম্যাসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

BRTA Online

উদাহরণঃ আপনি DK908CO09 ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে চান, তাহলে আপনার আপনার মেসেজে গিয়ে টাইপ করুন DL V DK908CO09 এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। পরবর্তী রিপ্লাই মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নম্বর, ড্রাইভারের নাম, লাইসেন্সের ধরন সহ বাকি বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।

Check Vehicle Registration Status Online - অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক

বাইকের রেজিস্ট্রেশন করার পর আপনার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা সেটা জানতে আপনাকে আগে বিআরটিএ অফিসে যেতে হতো। কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার বাইকের ডিজিটাল প্লেটের অবস্থান চেক করতে পারেন।

ডিজিটাল নাম্বার প্লেটের অবস্থান জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

check vehicle registration status online

বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্টকার্ড রেডি হয়েছে কিনা সেটাও আপনি অনলাইনে জেনে নিতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

খুব সহজে অনলাইনে জেনে নিন বিআরটিএ রেজিস্ট্রেশন ফিঃ

অনলাইনে এখন থেকে আপনি আপনার বাইক অথবা গাড়ির সকল ফি জেনে নিতে পারবেন। তার জন্য আপনাকে,

Also Read: Trusted Online Bike Marketplace In Bangladesh - BikeBD

এভাবেই আপনি ঘরে বসে আপনার সকল ডকুমেন্ট সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। আমরা সবাই জানি সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হতে চলেছে, তাই সব সময়  BRTA Online Registration Check BD থেকে নিজের মোটরযানের সকল ডকুমেন্ট আপডেট রাখুন এবং নিরাপদে পথ চলুন।


লিখেছেনঃ আশিক মাহমুদ

ছবিঃ বিআরটিএ এর ফেসবুক পেজ থেকে

বিআরটিএ টিপস এডিটর চয়েস

Discussion 8 Comments