Shares 2

৫০০সিসির অনুমোদন পেল কাওয়াসাকি বাংলাদেশ!

Last updated on 29-Jul-2024 , By Arif Raihan Opu

এশিয়ান মোটরবাইকস লিমিটেড বাংলাদেশ কাওয়াসাকি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে কাওয়াসাকি বাংলাদেশ ৫০০ সিসি বাইক তৈরির অনুমোদন পেয়েছে।

kawasaki-ninja-400-in-bangaldesh

সম্প্রতি এক সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কাওয়াসাকি বাংলাদেশ এবার দেশেই তৈরি করবে কাওয়াসাকির উচ্চ সিসির মোটরসাইকেল। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের বাইকারদের মধ্যে সিসি বাড়ানোর এবং আধুনিক ফিচার্স যুক্ত উচ্চ সিসির বাইকের আলাদা একটি চাহিদার কারণে বেশ কয়েক বার সিসি লিমিটেশন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছিল।

যদিও রানার অটোমোবাইল লিমিটেড অনেক আগে থেকেই উচ্চ সিসির মোটরসাইকেল তৈরি করে থাকে। এরপর আমরা দেখেছি ইফাদ অটোসও রয়েল এনফিল্ড তৈরির জন্য কারখানা স্থাপন করেছে। 

সেই সূত্র ধরে এবার কাওয়াসাকি বাংলাদেশ দেশেই তৈরি করতে যাচ্ছে ৫০০সিসির মোটরসাইকেল। আমরা আশা করছি যে দ্রুত দেশের সিসি লিমিটেশন বাড়িয়ে সেটা ৫০০ সিসি পর্যন্ত করা হবে।

অপর দিকে কাওয়াসাকি বাংলাদেশ তাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করছে। সেই উপলক্ষ্যে তারা Kawasaki Ninja 125 এবং KLX 150 BF দিচ্ছে ডিস্কাউন্ট অফার। 

কাওয়াসাকি নিনজা ১২৫ ২০২২ বাইকটিতে কাওয়াসাকি দিচ্ছে ২০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট এবং কেএলএক্স ১৫০ বিএফ বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকার ডিস্কাউন্ট।

Published by Arif Raihan Opu

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes