Shares 2

জিক্সার ২৫০ সিরিজের নতুন কালার ভেরিয়েন্ট নিয়ে আসলো সুজুকি বাংলাদেশ

Last updated on 17-Feb-2026 , By Badhan Roy

জিক্সার ২৫০ সিরিজের জন্য নতুন রঙের ভেরিয়েন্ট বাজারে এনেছে সুজুকি বাংলাদেশ। দেশে ব্র্যান্ডটির কার্যক্রম পরিচালনা করছে র‍্যানকন মোটরবাইকস লিমিটিডে।

 গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুজুকি বাংলাদেশ এর প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, জিক্সার ২৫০ সিরিজে যুক্ত হয়েছে নতুন কয়েকটি কালার অপশন। এর মধ্যে Gixxer 250 মডেলের জন্য আনা হয়েছে নাইট্রো নিয়ন ও নার্দো গ্রে—দুটি নতুন রঙ। অন্যদিকে Gixxer SF 250 মডেলে যুক্ত হয়েছে নার্দো গ্রে ভেরিয়েন্ট।

আরো জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশের অনুমোদিত সুজুকি অফিশিয়াল শোরুমে নতুন রঙের এই মডেলগুলো পাওয়া যাবে। নতুন কালার ভেরিয়েন্টে মোটরসাইকেল দুটির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। Gixxer 250 এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা এবং Gixxer SF 250 এর মূল্য রাখা হয়েছে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা।

নতুন রঙের মাধ্যমে জিক্সার ২৫০ সিরিজে ভিন্নতা আনার চেষ্টা করেছে সুজুকি বাংলাদেশ। আরো বিস্তারিত জানতে নিকটস্থ সুজুকি অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। 

Published by Badhan Roy

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes