Shares 2

কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজাজ মেগা সার্ভিস ক্যাম্প ও পার্টস মেলা ২০২৬

Last updated on 13-May-2026 , By Arif Raihan Opu

বাজাজ বাংলাদেশ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়মিত সার্ভিস ও জেনুইন পার্টস নিশ্চিত করতে বিভিন্ন সময় বিশেষ সার্ভিস ক্যাম্প এর আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাজাজ মেগা সার্ভিস ক্যাম্প ও পার্টস মেলা ২০২৬”।

বাজাজ মেগা সার্ভিস ক্যাম্প ও পার্টস মেলা ২০২৬

বাজাজ মেগা সার্ভিস ক্যাম্প ও পার্টস মেলা ২০২৬

আগামী ১৬ ও ১৭ মে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা টাউন হল মাঠে এই সার্ভিস ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। বাজাজের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরস লি. এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অংশ নিতে পারবেন সকল বাজাজ মোটরসাইকেল ব্যবহারকারীগণ।

দুই দিনব্যাপী এই সার্ভিস ক্যাম্পে গ্রাহকদের জন্য থাকছে মোটরসাইকেলের ফ্রি ডায়াগনোসিস ও সম্পূর্ণ চেক-আপ সুবিধা। পাশাপাশি নির্দিষ্ট কিছু স্পেয়ার পার্টসে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং সকল জেনুইন পার্টসে ১০ শতাংশ মূল্যছাড় প্রদান করা হবে। এছাড়াও সার্ভিস চার্জে থাকছে ৫০ শতাংশ ক্যাশব্যাক।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

বাইক সার্ভিসিং ছাড়াও গ্রাহকদের জন্য ফ্রি হেলথ চেক-আপ ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকছে। প্রতিটি মোটরসাইকেলের জন্য সম্পূর্ণ ফ্রি ওয়াটারলেস ওয়াশ ও পলিশ সুবিধা থাকায় রাইডারদের জন্য এটি হতে পারে একটি সুন্দর সার্ভিসিং অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ বাংলাদেশে বাজাজের সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

শুধু তাই না, ক্যাম্পে আগত প্রত্যেক বাজাজ গ্রাহকের জন্য থাকবে নিশ্চিত উপহার। ফলে যারা দীর্ঘদিন ধরে বাইকের সার্ভিস করানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য এই আয়োজন হতে পারে বেশ উপকারী।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন- ০১৭০৮-৪৮৪৭৮৯।

Published by Arif Raihan Opu

Latest Bikes

Komaki X One

Komaki X One

Price: 0

YADEA MIA

YADEA MIA

Price: 86500

Walton FUSION 25J

Walton FUSION 25J

Price: 159999

View all Sports Bikes

Upcoming Bikes

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

Julong M-R6

Julong M-R6

Price: 0

View all Upcoming Bikes