Shares 2
Futuri Motion Tech নিয়ে এলো ÖTX Controller - যেকোনো মোটরসাইকেলে Öhlins Electronic Suspension ব্যবহারের নতুন প্রযুক্তি
Last updated on 20-May-2026 , By Saleh Bangla
মোটরসাইক্লিংয়ের জগতে Electronic Suspension System দীর্ঘদিন ধরেই একটি প্রিমিয়াম টেকনলোজি হিসেবে স্বীকৃত। সাধারণত Ducati, BMW, Yamaha, KTM কিংবা Aprilia এর মতো ব্র্যান্ডের প্রিমিয়াম মোটরসাইকেলগুলোতেই এই প্রযুক্তি বেশি দেখা যায়। কেননা, এধরনের সাসপেনশন সিস্টেমগুলো অপারেট করতে প্রয়োজন হয় জটিল ইলেকট্রনিক ডিভাইস ও আর্কিটেকচার। তবে এবার নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান Futuri Motion Tech নিয়ে এলো ÖTX Controller, যা ব্যবহার করে কম্প্যাটিবল Öhlins Electronic Suspension প্রায় যেকোনো মোটরসাইকেলেই ব্যবহার করা সম্ভব হতে পারে। আর এই বিষয়টিই আজ আমরা আলোকপাত করবো।


Futuri Motion Tech নিয়ে এলো ÖTX Controller
Futuri Motion Tech মূলত: নেদারল্যান্ডস ভিত্তিক একটি ছোট কিন্তু অত্যন্ত ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যা মূলত: কাস্টম মোটরসাইকেল ডেভেলপমেন্ট এবং এ্যাডভান্সড আফটারমার্কেট টেকনলোজি নিয়ে কাজ করে। আর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ডাচ প্রযুক্তিবিদ Mark van Veggel। শুরুতে এই প্রতিষ্ঠানটি কাস্টম Ducati প্রজেক্ট, আফটারমার্কেট ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট ও ফ্যাব্রিকেশন, এবং পারফর্মেন্স ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ভিত্তিক প্যাশন প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করলেও ধিরে ধিরে এটি হাইটেক আফটারমার্কেট সল্যুশন প্রভাইডার হিসেবে বেশ পরিচিতি লাভ করে।
এর ফলে Futuri Motion Tech প্রিমিয়াম বাইকের আফটারমার্কেট সাপোর্টের ক্ষেত্রে বেশ শক্ত একটি অবস্থান গড়ে তোলে। কেননা, Futuri এর বিশেষত্ব হলো গতানুগতিক আফটারমার্কেট সাপোর্টের সাধারণ সীমা ভেঙ্গে কাস্টম ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট, ইসিইউ ইন্টিগ্রেশন, CAD বেজড ডিজাইন, কার্বন ফ্যাব্রিকেশন, এবং এ্যাডভান্সড মোটরসাইকেল কন্ট্রোল সিস্টেম ডেভেলপমেন্ট করে স্ট্যান্ড-এ্যালোন আফটারমার্কেট সল্যুশন তৈরি করা। আর প্রতিষ্ঠানটির তৈরী নতুন ÖTX Controller এরই একটি বাস্তব উদাহরণ, যা Electronic Öhlins Suspension System কে OEM electronics ছাড়াই যেকোনো বাইকে ব্যবহার করার নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Futuri ÖTX Controller আসলে কি?
সাধারণভাবে Öhlins electronic suspension অপারেট করার জন্য মোটরসাইকেল ম্যানুফ্যাকচারারদের নিজস্ব বা OEM ইলেকট্রনিক ইকোসিস্টেমের প্রয়োজন হয়। অর্থাৎ এই সাসপেনশন ইউনিটগুলো একা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। কিন্তু Futuri ÖTX Controller ব্যবহার করে একজন রাইডার Öhlins ইলেকট্রনিক সাসপেনশনগুলো সরাসরি ও আলাদাভাবেই কন্ট্রোল করতে পারবেন।

ফলে যেকোনো বাইকে এই সাসপেনশন ব্যবহার করে কম্প্রেশন ডাম্পিং, রিবাউন্ড ডাম্পিং, সাসপেনশন প্রিসেট, প্রভৃতি কাজগুলো করা যাবে। আর এই আলাদা কন্ট্রোল ইউনিটটি Öhlins এর রিয়ার-শক, ফর্ক-কার্টিজ, স্টিয়ারিং ডাম্পার এসবের সাথেও সংযুক্ত হয়ে কাজ করতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি একটি standalone system হিসেবে কাজ করে। অর্থাৎ Factory ECU বা OEM Control Unit ছাড়াই এটি যেকোনো বাইকে Öhlins এর এডভান্সড ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো ব্যবহারের সুবিধা দিবে।
Aftermarket Industry তে নতুন সম্ভাবনা
Futuri Motion Tech তাদের Futuri ÖTX Controller কে রেট্রো হ্যান্ড-হেল্ড গ্যাজেট স্টাইলে বিশেষভাবে ডিজাইন করেছে। এর সলিড ও সিম্পল ট্রান্সপারেন্ট হাউজিংয়ের কারনে এটি দেখতে অনেকটা বিগত শতাব্দীর নব্বই দশকের গেমিং ডিভাইসের মতো লাগে। আর এর ভেতরের ডিভাইস সময়ের সাথে আপগ্রেড ও কাস্টমাইজেশন করার সুবিধাও থাকছে।
ফলে আধুনিক রাইডাররা যারা সাসপেনশন টিউনিং এবং চ্যাসিস জিওমেট্রি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাদের জন্য এটি চমৎকার ও এ্যাফোর্ডেবল টুল হবে বলাই যায়। সেইসাথে এটি কাস্টম মোটরসাইকেল বিল্ড, এবং নতুন ও ইউজড ইলেকট্রনিক Öhlins কমপোনেন্ট ব্যবহার ও টেস্টিংয়ের সুযোগও সৃষ্টি করবে। সুতরাং Futuri Motion Tech এর ÖTX Controller মডার্ণ মোটরসাইকেল কাষ্টমাইজেশন ও আফটারমার্কেট পারফরমেন্স আপগ্রেডের ক্ষেত্রে এক নতুন দরজা খুলে দিয়েছে নি:সন্দেহে বলা যায়।
T
Published by Saleh Bangla