Shares 2

২০১৯ সুযুকি জিক্সার ফিচার আপডেট

Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla

নতুন ২০১৯ সুযুকি জিক্সার সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। সুযুকির এই স্ট্রিট নেকেড মোটরসাইকেলটি আরো নতুন কিছু ফিচারসহ বাজারে হাজির হয়েছে। তো বাইকটির নতুন ফিচারগুলো আলোকপাত করে আমরা আজকের আলোচনা নিয়ে হাজির হয়েছি। তাই আজ আপনাদের জন্যে থাকছে ২০১৯ সুযুকি জিক্সার ফিচার আপডেট।

২০১৯ সুযুকি জিক্সার ফিচার

২০১৯ সুযুকি জিক্সার – নতুন লুক ও ডিজাইন

সুযুকি মোটরসাইকেল ইন্ডিয়া এই জুলাই ২০১৯ এ নতুন ২০১৯ সুযুকি জিক্সার ভার্শনটি বাজারে ছেড়েছে। নতুন এই মডেলটি ২০১৯ সুযুকি জিক্সার এসএফ এর পরপরই বাজারে ছাড়া হলো। দুটো মডেলই মুলত: নতুন কিছু ফিচার আর নতুন লুকের সমন্বয় করে তৈরি। আর সেইসূত্রে নতুন জিক্সার পেয়েছে সম্পূর্ণ নতুন একটি লুক ও ডিজাইন।

প্রথমত: নতুন এই ভার্শনটি মুলত: এক্সটেরিয়র এর একটি ম্যাসিভ আপডেট। তবে নতুন লুকের সাথে সাথে এর আইকনিক অবয়বটারও সমন্বয় ঘটানো হয়েছে। ফলে নতুন চেহাড়াটিও এর জিএসএক্স-আর সিরিজের সত্যিকার পরিচয়টা বহন করে। তো সেই সূত্রে এর ট্যাঙ্ক-ডেন্ট ও মাঝের সাইড-প্যানেলগুলো কিছুটা অপরিবর্তিত রেখে বাকি সবকিছু ঢেলে সাজানো হয়েছে।

2019-suzuki-gixxer-led-headlamp

বাইকটির ফুয়েল-ট্যাঙ্কের দুপাশদিয়ে এর প্যানেলদুটো ধারালো ব্লেডের মতো অনেকটাই বাড়িয়ে দেয়া হয়েছে। আর সাইড-প্যানেল দুটো পেছনের দিকে নতুন ডিজাইন নিয়ে টেইললাইটের সাথে যোগ হয়ে গিয়েছে। আর সিটটা এখন স্প্লিট-টাইপ, আর সেগুলো আলাদা ও ভিন্ন উচ্চতায় বসানো। আর নতুন তীরাকৃতি এলইডি টেইললাইট ও স্প্লিট গ্র্যাবরেইলসহ এর টেইলটি সম্পূর্ণ নতুন এক ডিজাইন পেয়েছে।

নতুন জিক্সারেও ডুয়াল একজস্ট মাফলার রয়েছে। তবে তা এখন আরো ফোকাসড ও খানিকটা লম্বাাকৃতির। আর এর পেছনের দিকটা সম্পূর্ণ নেকেড-ডিজাইনের হলেও এর পেছনের চাকায় বাড়তি বিকিনি-মাডগার্ড রয়েছে। তো সবমিলিয়ে এর পেছনটা কম্প্যাক্ট, স্পোর্টি আর চমৎকার।

Also Read: ২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার আপডেট

আর এর সামনের দিকের অংশ নিয়ে বলতে গেলে বলতে হয় এটা পুরোপুরি নতুন ডিজাইনের। নতুন ডিজাইনের ডয়মন্ড-শেপ হেডলাইটটি মাল্টি-পিট এলইডি সেটআপ সহ একদমই নতুন এক অংশ। আর সেইসাথে সংযুক্ত এর নতুন ওডোমিটারটিও নেকেড ডিজাইনের। নতুন এই ডিসপ্লে প্যানেলটি পুরোপুরি ডিজিটাল। তো সবমিলিয়ে বলা যায় এটি নতুন জিক্সারের পরিচিতি যথাযথভাবেই তুলে ধরে।

2019-suzuki-gixxer-wheel-brake-suspension

ফ্রেম, হুইল, ব্রেক ও সাসপেনশন সিস্টেম

নতুন সুযুকি জিক্সার মুলত: আগের মডেলের মতোই অনেকটা একই ফ্রেম, হুইল, ব্রেক ও সাসপেনশন সম্বলিত। তবে নতুন ডিজাইনের সাথে এতে কিছু পরির্তনতো রয়েছেই। ফলত: নতুন এক্সটেরিয়র এর সাথে এর সার্বিক ডাইমেনশনেও বেশ কিছু পরিবর্তন এসেছে।

যাহোক এর চাকাতে আগের মতোই ৬-স্পোক এ্যালয়-রিম সহ টিউবলেস টায়ার রয়েছে। দু-চাকাতেই হাইড্রলিক ডিষ্ক ব্রেক রয়েছে। আর নতুন ২০১৯ ভার্শনে বাড়তি যোগ হয়েছে স্ট্যান্ডার্ড সিঙ্গেল-চ্যানেল এবিএস সিস্টেম

2019-suzuki-gixxer-digital-speedometer-led-tail-lamp

আর সাসপেন্শনের ক্ষেত্রে এর সামনে রয়েছে ৪১মিমি আপরাইট টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। আর পেছনে রয়েছে রেক্টএ্যাঙ্গুলার সুইংআর্ম সংযুক্ত মনো-সাসপেনশন। তবে নতুন ভার্শনে আরো ভালো ষ্ট্রিট পারফর্মেন্স ও কন্ট্রোলের জন্যে নতুন ট্যুইকিং সমন্বয় করা হয়েছে।

আর সার্বিক ডাইমেনশনে বাইকটি বর্তমানে সবমিলিয়ে ১৪০কেজি ওজনের। আর এর হুইলবেজও একটুখানি বেড়ে গেছে। আর নতুন সিট ডিজাইন নিয়ে এর সিট-হাইটও অনেকটাই বেড়ে গেছে। তো সবমিলিয়ে বলা যায় নতুন এই মডেলটি আলাদা ডাইমেনশন আর হ্যান্ডেলিং ক্যারেক্টারের নতুন একটি বাইক।

2019-suzuki-gixxer-digital-speedometer-led-tail-lamp

২০১৯ সুযুকি জিক্সার - ইঞ্জিন পারফর্মেন্স ও ফিচার

নতুন সুযুকি জিক্সারটিতে মোটামুটি আগের ইঞ্জিনটিই ব্যবহৃত হয়েছে। তো এই ইঞ্জিনটি আগের সেই সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ারকুলড, এসওএইচসি ২-ভালভ ইঞ্জিন। আর এর বোর-স্ট্রোকও একই হওয়ায় এটি সেই লংস্ট্রোক ১৫৫সিসি ইঞ্জিন। তবে নতুন ভার্শনে এটি বিএস-ফোর স্ট্যান্ডার্ডে পরিমার্জন করা।

আর সেই সাথে এর পুরোনো কার্বুরেটর সিষ্টেম বদলে ফেলে নতুন ইলেকট্রনিক ফুয়েল ইনজেকটর সংযোজিত হয়েছে। ফলে নতুন বিএস-ফোর স্ট্যান্ডার্ডে পরিমার্জন ও ফুয়েল ইনজেকটর সহ এই এসইপি-ইঞ্জিনটি আগের চেয়ে বেশি পরিমার্জিত। আর সবমিলিয়ে এটি সর্বোচ্চ ১৪.১পিএস পাওয়ার আর ১৪এনএস টর্ক ডেলিভারি করে।

এছাড়াও নতুন ভার্শনে জিক্সারের ট্রান্সমিশন আগের মতোই ৫-স্পিড গিয়ার বক্স নিয়ন্ত্রিত। আর নতুন মডেলে এর ইঞ্জিন থেকে কিক-স্টার্টারটি বাদ দিয়ে কেবল সেলফ স্টার্টার রাখা হয়েছে। তো সবমিলিয়ে বলা যায় নতুন ভার্শনে জিক্সারের ইঞ্জিনটি আরো বেশি পরিশিলিত পারফর্মেন্স ও ফুয়েল ইকোনমি নিশ্চিত করে টিউন করা হয়েছে।

২০১৯ সুযুকি জিক্সার ফিচার

2019 Suzuki Gixxer – Specification & Dimensions

Specification

2019 Suzuki Gixxer

EngineFour Stroke, Single Cylinder, Air Cooled, FI Engine
Displacement155cc
Bore x Stroke56.0mm x 62.9mm
Valve SystemSOHC, 2-Valve
Compression RatioNot Found
Maximum Power14.1PS @ 12,500RPM
Maximum Torque14NM @ 11,000RPM
Fuel SupplyFuel Injection
IgnitionDigital
Starting MethodElectric Start
Clutch TypeWet, Multiple-Disc
LubricationForced Lubrication, Wet Sump
Transmission5-Speed; 1-N-2-3-4-5

Dimension

Frame TypeDiamond Frame
Dimension (LxWxH)2,020mm x 800mm x 1,035mm
Wheelbase1,335mm
Ground Clearance160mm
Saddle Height795mm
Weight140Kg
Fuel Capacity12 Liters
Engine Oil850ml

Wheel, Brake & Suspension

The suspension (Front/Rear)Telescopic Fork Suspension / Mono Suspension
Brake system (Front/Rear)Hydraulic Disk, Dual Piston Clipper / Hydraulic Disk, Single Piston Clipper Single Channel ABS
Tire size (Front / Rear)Front: 100/80-17 M/C Rear: 140/60R-17 M/C Both Tubeless

Battery12V 3Ah, MF
HeadlampMulti-pit LED
SpeedometerFully Digital with Revised Display

*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.

২০১৯ সুযুকি জিক্সার ফিচার

২০১৯ সুযুকি জিক্সার ফিচার আপডেট

তো বন্ধুরা, মোটামুটি এই ছিল নতুন ২০১৯ সুযুকি জিক্সারের নতুন ফিচারগুলির সার্বিক চিত্র। তো সার্বিকভাবে বলা যায় বাইকটি অনেক নতুন কিছু ফিচার নিয়ে আরো পরিমার্জিত হয়েছে। আর সেই সাথে পেয়েছে সম্পূর্ন নতুন এক লুক। তো এটি সময়ের সাথে নতুন এই বাইকটি এগিয়ে চলার জন্যে আরো বেশি সমন্বিত। ধন্যবাদ।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes