Shares 2

লিফান মোটরসাইকেল ক্যাশব্যাক অফার - সেপ্টেম্বর ২০১৯ !

Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাংলাদেশে লিফান মোটরসাইকেল এর একমাত্র ও অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । বাংলাদেশে লিফান তাদের KPR সিরিজটি এর জন্য অনেক জনপ্রিয় । বর্তমানে তারা তাদের জনপ্রিয় তিনটি মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার ।

  

lifan bike

Also readসর্বশেষ লিফান বাইক নিউজ বাংলাদেশ

লিফান মোটরসাইকেল তাদের জনপ্রিয় মোটরসাইকেল Lifan KPR 150 বাইকটি সহ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিং এডভেঞ্চার মোটরসাইকেল Lifan KPT 150 তে দিচ্ছে ক্যাশব্যাক অফার । এছাড়া লিফান তাদের ছোট একটি মোটরসাইকেল Lifan KP Mini তে দিচ্ছে ক্যাশব্যাক অফার, বাইকটি মাংকি বাইক হিসেবে বেশি পরিচিত ।

লিফান মোটরসাইকেল - ক্যাশব্যাক অফার ২০১৯


ModelOld PriceNew PriceCashback
Lifan KPR1,85,0001,79,4005,600
Lifan KPT 1502,60,0002,45,00015,000
Lifan KP Mini1,55,0001,45,00010,000


লিফান মোটরসাইকেল লিফান কেপিআর ১৫০ বাইকে দিচ্ছে ৫,৬০০ টাকা, কেপিটি ১৫০ বাইকে দিচ্ছে ১৫,০০০ হাজার টাকা, এবং মাংকি বাইক কেপি মিনিতে দিচ্ছে ১০,০০০ হাজার টাকা ক্যাশব্যাক অফার । লিফান কেপিটি ১৫০ মূলত একটি স্ট্রীট  ট্যুরিং মোটরসাইকেল, যার ডিজাইন ও স্টাইল হচ্ছে ডুয়েল স্পোর্টস মোটরসাইকেল এর মত । বাইকটির রয়েছে এগ্রেসিভ লুকস এবং ডিজাইন । এছাড়া রয়েছে ১৫০ সিসি ,সিংগেল সিলিন্ডার,ফোর স্ট্রোক,ওয়াটার কুলিং ইঞ্জিন ।

লিফান কেপিটি এর ইঞ্জিনটি হলো ফুয়েল ইনজেকশন বা এফআই ইঞ্জিন এবং এতে অক্সিজেন সেন্সর সহ দেয়া হয়েছে এয়ার-কুলড সিস্টেম । ইঞ্জিন থেকে বাইকটি ১৮ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং ১৭ নিউটন মিটার টর্ক @ ৬৫০০ আরপিএম শক্তি উৎপাদন করতে সক্ষম। 

বাইকটিতে রয়েছে ইউরো ৩ প্রযুক্তির ইঞ্জিন,এছাড়াও রয়েছে সিক্স স্পীড গিয়ারবক্স। রাসেল ইন্ডাস্ট্রিজ আবারও অনেকটা নতুন ভাবে নিয়ে এসেছে  মাংকি বাইক, যেটি লিফান কেপি মিনি নামে পরিচিত । বাইকটি আকারে ছোট হলেও এতে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির একটি শক্তিশালি ইঞ্জিন। 

লিফান কেপি মিনি বাইকটিতে  রয়েছে এয়ারকুল্ড, সিংগেল সিলিন্ডার, এবং ফোর স্ট্রোক ইঞ্জিন । ছোট্ট এই বাইকটির ইঞ্জিন থেকে ১২ বিএইচপি এবং ১১.৪ নিউটন মিটার টর্ক উৎপাদিত হয়,যা এই ছোট্ট বাইকটিকে অনেক বেশি শক্তিশালী করেছে। এতে রয়েছে ফাইভ স্পীড গিয়ার বক্স। 

kp mini

লিফান কেপি মিনিতে ফিচার্স রয়েছে হ্যান্ড ক্লাচ, ভার্টিকাল ইঞ্জিন,ডুয়েল ডিস্ক ব্রেক,সেলফ এবং কিক স্টাটার, টিউবলেস টায়ার, ইউএসডি ফ্রন্টসাসপেনশন এবং রেয়ার মনোশক সাসপেনশন, স্টাইলিশ বডি কিট, ডিজিটাল মিটার ইত্যাদি। বাইকটি ছোট হলেও  এটি ৫.৫ লিটার ফুয়েল বহন করতে সক্ষম । কোম্পানির মতে বাইকটি থেকে ৫০ কি.মি মাইলেজ পাওয়া যাবে । 

লিফান কেপিয়ার ১৫০ বাংলাদেশের বাজারে একটি অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক, যেটি তার অসাধারন লুকস, স্পীড এবং দুর্দান্ত গতির কারনে বাইকারদের মনে শক্ত একটা অবস্থান করে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা এর মূল্যটা অনেকের সাধ্যের মধ্যে। লিফানের এই ক্যাশব্যাক অফারটি বাইকারদের সাহায্য করবে, যাতে অনেকের জন্য তার পছন্দের লিফান মোটরসাইকেলটি আরো সহজ হয়ে ক্রয় করতে পারেন ।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes