Verified reviews from Suzuki EV owners. Know the pros and cons from real riders.
Suzuki GSX-R150 ABS
Best speed and best control bike gsxr150
New Suzuki Gixxer SF Fi ABS
That bike has the highest feature what I always looked for
Suzuki GSX-R150 ABS
Best bike for me. Though I don’t like speeding, but I like the way this bike moves. I’m very much satisfied with my gsxr. It is called Demonic snowflake by the way. Thank you!
Suzuki Gixxer Double Disc Edition
Suzuki done a great job.
New Suzuki Gixxer Fi ABS
Need some muscular look for young generation and we need GSX-R new version asap
Suzuki Gixxer SF FI
Alhamdulillah! ❤️ 10,000 k.m. Done! #Suzuki Gixxer FI ABS 2021 Version ১০,০০০ কিলোমিটার চালিয়ে মনে হলো যে আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা টা শেয়ার করি। কোনোভাবেই আমি কোনো পেইড প্রোমোশন করছি না। আমি আবারো বলছি পুরোটাই আমার ১১ মাসের ব্যক্তিগত অভিজ্ঞতা। বয়স মাত্র ১১ মাস। বাইক নিয়েছিলাম ২০২১ সালের আগস্ট এ। ১১ মাসে ১০,০০০ কিলোমিটার সম্পন হলো। কি কি চেঞ্জ করেছি এই দশ হাজার কিলোতে নিচে বিস্তারিত দেয়া হলোঃ ১. ইঞ্জিন ওয়েল চেঞ্জ করেছি, মতুল ৩০০ কিমিতে (মিনারেল) মতুল ৮০০ কিমিতে মিনারেল) মতুল ১২০০ কিমিতে মিনারেল) ইয়ামালুব ১৭০০ কিমিতে (মিনারেল) ট্যুরে ছিলাম তাই ইয়ামালুব ছাড়া অন্য কোনো ইঞ্জিন ওয়েল না পাওয়াতে এটা দিয়েছি মবিল ১ ২৩০০ কিমিতে (সিন্থেটিক) মবিল ১ ৪০০০ কিমিতে (সিন্থেটিক) রেপ্সল ৬০০০ কিমিতে (সিন্থেটিক) শেল এডভান্স লং রাইড ৯০০০ কিমিতে (সিন্থেটিক) ২. হ্যান্ডেল বার ২ বার চেঞ্জ করতে হয়েছে ছোট খাটো দুইটা এক্সিডেন্ট এর জন্য। একবার মোড় ঘুরতে যেয়ে রাস্তায় বালি ছিলো আর আরেকবার একটা প্রাইভেট কার হঠাত দরজা খুলাতে অসাবধানতায় লেগে গিয়ে পরে গিয়েছিলাম। এই দুইটা ছাড়া আর কোনো এক্সিডেন্ট হয়নি আলহামদুলিল্লাহ্। ৩. হ্যান্ড ব্রেক লিভার একবার চেঞ্জ করতে হয়েছে বালিতে পরে যাওয়ার পরে বাকা হয়ে গিয়েছিলো। সাথে একটা লুকিং গ্লাস। ৪. বল রেসার চেঞ্জ করতে হয়েছে একবার। ৫. এয়ার ফিল্টার চেঞ্জ করেছি ৩টা পর্যায়ক্রমে ৩০০০ কিমি, ৬০০০ কিমি, ৯০০০ কিমিতে ৬. ফ্রন্ট ব্রেক প্যাড চেঞ্জ করেছি একবার ৮০০০ কিমিতে ৭. ক্লাচ কেবল চেঞ্জ করেছি একবার ৯০০০ কিমিতে, সার্ভিস করতে যেয়ে দেখি ৮০% ছিড়ে গেছে। ওই দুইটা ছোট্ট এক্সিডেন্ট ছাড়া আর কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ্। এখন পর্যন্ত সব কিছুই ভালো চলছে। এই ১১ মাসে ট্যুর দিয়েছি দুইটা, ঢাকা-রাঙ্গামাটি-কাপ্তাই-বান্দরবন-চট্টগ্রাম-ঢাকা (১০০০ কিমি) ও ঢাকা-শ্রীমঙ্গল-সিলেট-ঢাকা (৮০০-৯০০ কিমি) মাওয়া যে কতবার যাওয়া হয়েছে হিসাব টা নেই আপাতত। আর কুমিল্লা দুইবার। এইবার আসি মাইলেজে। মাইলেজ প্রথম ৩০০০ কিমি পর্যন্ত ৩৫ করে পেলেও এর পর থেকে মাইলেজ পেয়েছি সিটি তে ৪০-৪২ কিমি প্রতি লিটার অকটেনে এবং দুইটা ট্যুরে পেয়েছি ৫০ কিমি করে। ফুয়েল নেয়া হয় ঢাকার ভালো দুইটা ফুয়েল পাম্প থেকে। ফুয়েল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো। মাইলেজ নিয়ে আমি খুব সন্তুষ্ট। ইঞ্জিন ওয়েল নিতে কথা বলতে গেলে বলতেই হয় যে সবথেকে বেটার এক্সপেরিএন্স পেয়েছি মবিল ১ থেকে। একদম স্মুথ ফিল হত সবসময়। আর রেপ্সল দেয়ার পরে ২৫০০ চালানোর পরে ভয়াবহ ভাইব্রেশন হয়েছে। এর পরেই শেল দিয়ে দেখি আরো বেশি বাটার স্মুথনেস পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ পুরো পোষ্টটি পরার জন্য। #RideSafeAlways #Use_Helmet