Verified reviews from Runner EV owners. Know the pros and cons from real riders.
Runner Kite Plus
গত ৩ বছরে ৫৭০০০ কিলো চালিয়েছি আমার রানার কাইট প্লাস বাইক টা। দেশি কোম্পানির জিনিষের প্রতি আমাদের অনেকের না শিটকানো একটা ব্যাপার থাকে। তবে আমি মনে করি সামর্থ্য অনুযায়ী যেকোন জিনিষ কিনে সেটার ঠিকঠাক যত্ন নিতে পারলে ভাল পারফর্মেন্স সেটা থেকে পাওয়া সম্ভব। আমাদের দেশের অনেকে আছে ৮০ সিসি, ১০০-১১০ সিসির বাইক গুলোকে ব্যবহার করতে চান না। তবে রানার কাইট প্লাস থেকে আমি যে মাইলেজ পাই, তা হয়তো একটু বেশি সিসির বাইক থেকে আমি পাব না। রানার কাইট প্লাস দিয়ে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে ভাঙ্গা রাস্তা-হাইওয়ে-গ্রামের রাস্তা সহ প্রায় সব ধরনের রাস্তায় চালিয়েছি। আমার মতে বাইকের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজের রাইডিং দক্ষতাও কাজে লাগানো উচিত। কাইট প্লাসের পার্টসের দাম অনেকটা নাগালের মধ্যে। সামনে ডিস্ক ব্রেক থাকায় হাইওয়ে / সিটি রাইড উভয় ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এখন অব্দি আমি বলবো এই বাজেটে এটা বেশ ভাল অপশন
Runner Bolt 165R
বাইক টা মোটামুটি স্টাইলিশ কন্ট্রোলিং বেশ ভালো কিন্তু স্পেয়ার পার্টস এর দাম অনেক বেশি গাড়িটা ভারী এবং ইঞ্জিন 160cc হওয়ার কারণে অতিরিক্ত তেল বার্ন হয় দেশি পণ্য হিসেবে কিনেছিলাম আশাকরি রানার কোম্পানি ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে নজর দেবে
Runner Knight Rider
Need more upgrade as a Bangladeshi motorcycle.
Runner Skooty 110
Bought my skooter for ease of movement within the city. But ended up commuting around 62km per day and ended up covering 1500+ km in just 9 months. So here are some pros and cons that i have noticed. (1) I really like the looks and styling. Just the speedometer looks backdated which i am not a fan of. (2) Having a front disk brake is a blessing. I feel so much confident on the road knowing that the brakes are gonna back me up. (3) The mileage is an issue to ao many people riding this skooter but if driven well i think its quite good. Personally i am getting 35+ km/l. (4) The default seat along with the rear shock absorber feels a bit rough. (5) Runner has a lot of service centers but i have to admit I AM NOT SATISFIED with their service for many reasons. (6) Spare parts for Skooty 110 is mostly available in service centers but not online. (7) Lastly I am very much satisfied with my ride and within this price budget it is recommended for new skooter rider or someone who will commute within the city.
Runner Skooty 110
Runner Scooty 110 is a low budget range Scooty. I have been using it for last 1year and it is my 1st two wheeler. There are some sweet things and some sour things. Sweet things are , good look, budget friendly, comfort, easy to handle. Sour things are mileage is low initially, plastic body, small fuel tank, small wheel, headlight is not good. But still it is a good scooter considering the budget.
Runner AD-80S Alloy
আমি দৈনন্দিন প্রয়োজনে সাইকেলের বিকল্পে এই বাইকটি ব্যবহার করেছিলাম। অনেক সাশ্রয়ী বাইক এটি।৫৫+ মাইলেজ পাওয়া যায় এটি থেকে। এটি 80 সিসির গাড়ি হলেও এর টপ স্পিড অনেক ভালো। আমি হাইওয়েতে 80 কিলোমিটার/ আওয়ার স্পিড পেয়েছি। বাইকটির দাম অনুসারে পারফরম্যান্স অনেকটা পয়সা উসুল। গ্রামে যারা টুকিটাকি ঘোরাফেরার জন্য সাশ্রয় বাইক খুঁজছেন, তাদের জন্য এই বাইকটি সেরা। বাইকটির অনন্য ফিচার হচ্ছে সেল্ফ স্টার্ট। বাইকটির হন অনেক লাউড। বাইকটির ব্রেকিং সিস্টেম এবং সিটিং পসিশন টা একটু ঠিকঠাক করলে বাইকটি হয়ে উঠবে অনন্য।আফটার সেলস সার্ভিস হিসেবে ভালই সার্ভিস দেয় রানার্স। বাইকটির সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সামনের হেড বডি অপেক্ষা বড়।হেড ডিজাইন পরিবর্তন করলে হয়তো আরো ভালো লাগবে।
Runner Skooty 110
My scooter is Beast in my sense, cause when i go on a ride with it i just found my self sleeping on cloud but must be in a smooth road conditions, But breaking road conditions , it's a disaster.
Runner Bike RT
জীবনের প্রথম ইনকাম দিয়ে গাড়িটা কিনি। বর্তমান প্রেক্ষাপটে গাড়িটা খুব বেশি বড় বা কোয়ালিটিফুল না হলেও বাইকটি আমার কাছে স্পেশাল। বাইকটি আমার বাজেটের মধ্যেই ছিলো, আমি আসলে জানতাম না মাত্র ৫৯৫০০ টাকাতে এদেশে বাইক কেনা সম্ভব তা ও আবার ব্রান্ড নিউ। বাইকের লুক ৮০ সিসির মধ্যে আমার কাছে যথেষ্ট আকর্ষনীয় লাগে।পারফর্মেন্স অভার আল ভালোই। সবচেয়ে ভালো লাগে ছোট গাড়ি হিসেবেও কন্ট্রোলিং সিস্টেম খুব-ই ভালো।তবে মাইলেজ টা খুব বেশি আশানুরূপ না।৮০সিসি হিসেবে আমার বাইক টি মাত্র ৪০-৪২ কিলো যায়,যেটা আমার কাছে কিছুটা হতাশা জনক। পরিশেষে দাম হিসেবে বাইকটির অভার অল পারফরম্যান্স আমি রেটিং হিসেবে দিব ১০ এর ভিতরে ৭.৫।
Runner Bolt 165R
If anyone consider the mileage, this one would be his one of the best choice.
Runner Turbo 125 Matt
৬০,০০০ কি.মি এর পথচলায় কোনো দিন হতাশায় ফালায় নি,অসাধারণ মাইলেজ নিয়ে ভালোই চলছে!!
Runner Bullet 100
Amazing mileage and good braking.