CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

লিফান কেপিআর ১৫০ এবং লিফান কেপিএস ১৫০ তে চলছে ফ্রী রেজিস্ট্রেশন অফার !!!

লিফান কেপিআর ১৫০ এবং লিফান কেপিএস ১৫০ তে চলছে ফ্রী রেজিস্ট্রেশন অফার !!!
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: December 09, 2018
Add on
No audio available

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা বাংলাদেশে লিফান মোটরসাইকেলের একমাত্র পরিবেশক । তারা তাদের দুটি মোটরসাইকেলে দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার । মোটরসাইকেল দুটি হচ্ছে লিফান কেপিআর ১৫০ এবং লিফান কেপিএস ১৫০ । এছাড়া তারা অন্যান্য মডেলের উপর দিচ্ছে ডিস্কাউন্ট । এই ফ্রী রেজিস্ট্রেশন অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত ।   

নতুন হলুদ-সাদা রঙে লিফান কেপিআর১৫০ ২০১৭

Lifan KPR150 Video Review By Team BikeBD

লিফান কেপিআর ১৫০ হচ্ছে কেপিআর সিরিজের অন্যতম স্পোর্টস বাইক । কেপিআর এর মানে হচ্ছে কিং পাওয়ার রেসিং । কেপিআর সিরিজের অন্যতম নতুন মোটরসাইকেল হচ্ছে লিফান কেপিআর ১৬৫, যা এই বছরেই লঞ্চ করা হয়েছে । সিসি বাড়ানোর পর অনেক মোটসাইকেল কোম্পানি তাদের ১৬৫ সিসি সিরিজের মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে । সেই ধারা বজায় রেখেই লিফান কেপিআর ১৬৫ লঞ্চ করা হয়েছে ।

  অতীতে আমরা কেপিআর ১৫০ রিভিউ করেছি । এটা বাংলাদেশের অন্যতম কমদামী স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল । বাইকটি স্পোটর্স সেগমেন্টের অন্যতম জনপ্রিয় এবং সবার কাছেই প্রশংসনীয় একটি বাইক । শুধু মাত্র এর দামের জন্য বাইকটি অনেকের কাছেই প্রিয় হয়ে উঠেছে । লিফান কেপিএস ১৫০ লিফানের নেকেড স্পোর্টস সেগমেন্টের একটি বাইক । এর চেসিস এবং ইঞ্জিন দুটোই লিফান কেপিআর থেকে নেয়া হয়েছে, তবে এর ক্ষমতা এবং চারিত্রিক দিক থেকে সম্পূর্ন আলাদা । লিফান কেপিএস হচ্ছে লিফানের পক্ষ থেকে ভ্যালু ফর মানি । প্রধানত এটি স্ট্রীট স্পোর্টস এবং ওয়াটার কুল্ড ইঞ্জিন । এছাড়া এর সাথে ফ্রন্টে রয়েছে ইউএসডি সাসপেনশন ।   

লিফান কেপিএস১৫০

 ভিক্টোর-আর ভি৮০ এক্সপ্রেস হচ্ছে ৮০সিসি কমিউটার বাইক ভিক্টোর আর থেকে । রাসেল ইন্ডাস্ট্রিজ বাইকটি অনেক আগে বাংলাদেশে নিয়ে এসেছে । তবে তারা এখন বাইকটিতে দিচ্ছে ৫০০০ হাজার টাকার ডিস্কাউন্ট । বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৭৭,০০০ টাকা । লিফান কেপিআর ১৫০ এবং লিফান কেপিএস ১৫০ ফ্রী রেজিস্ট্রেশন অফার লিফান কেপিএস এবং লিফান কেপিআর ১৫০ দুটি বাইকের জন্য ই রাসেল ইন্ডাস্ট্রিজ দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার । এই অফারের আওতায় কাস্টোমাররা পাবেন দুই বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী । যা প্রায় ১২,০৭৩ টাকার সমান । 

লিফান ফ্রী রেজিস্ট্রেশন অফার

   বর্তমানে লিফান কেপিআর এর মুল্য হচ্ছে ১,৮৫,০০০ টাকা এবং লিফান কেপিএস এর মুল্য হচ্ছে ১,৭৫,০০০ টাকা । এই অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত । লিফান কেপিআর এবং লিফান কেপিএস দুটি বাইকে ফ্রী রেজিস্ট্রেশন অফার বাইকারদের উৎসাহ দেবে তাদের বাজেট এর মধ্যে স্পোর্টস বাইক কেনার । এই অফারের কারনে তাদের এক্সট্রা পেপার ওয়ার্কের জন্য কোন চিন্তা করতে হবে না ।  

মোটরসাইকেল কোম্পানি অফার লিফান

Discussion 8 Comments