CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Keeway RKS 150 Sports নিয়ে নিজের অভিজ্ঞতা লিখেছেন তানভীর

Keeway RKS 150 Sports নিয়ে নিজের অভিজ্ঞতা লিখেছেন তানভীর
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: January 16, 2017
Add on
No audio available

শুভেছা সবাইকে। আমি তানভীর আহামেদ, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি এবং Keeway RKS 150 Sports বাইকটি চালাচ্ছি। বাইকটির ১০,০০০ কিমি পূর্ণ হবার কারণে আজ আমি এই বাইকটির একটি রিভিউ দেবার চেষ্টা করবো।  

Keeway RKS 150 Sports

Also Read: Coming Soon: Keeway RKS 150 Sports, Price In BD

আমি বাইক চালাতে পারতাম না এমন কি সাইকেলও না । অন্য সবার মত বাইক থাকবে এটা আমার ছোট কালের স্বপ্নও ছিলো না । ২০১৫ সালের শেষের দিককার সময়ের ঘটনা, ভার্সিটি যাওয়ার জন্য প্রতিদিনই ধানমণ্ডি যেতে হয় কিন্তু রাস্তার জ্যাম, বাস এর চাপ এর জন্য প্রায় প্রতিদিনই যেতে দেরি হত। তখন থেকেই আমি এই সমস্যার এর একটি সমাধান খুজছিলাম। প্রথমেই ইচ্ছা ছিল সাইকেল কিন্তু আমি ওজনে ভারি হবার কারণে সেই ইচ্ছা বাদ দিলাম, ওই অবস্থায় গাড়ী কেনার মত সাহস ছিল না আমার তাই শেষ পর্যন্ত ঝুঁকতে হল বাইক এর দিকেই । শুরু হয়ে গেল বাইক শেখার পালা, আল্লাহর রহমতে ২ঘন্টায় ব্যালেন্সিং শিখে ফেললাম । আমার প্রথম বাইক ছিল আমার বড় ভাই এর বাইক হোন্ডা সাইন, সময়টা জানুয়ারি ২০১৬ এর।  তারপর কিছুদিন ওইটা দিয়ে প্র্যাকটিস করলাম । তারপর কিছুদিন  ইয়ামাহা ফেযার চালালাম।

Also Read: Keeway Bike Showroom in Rupganj: Mridula International

Keeway RKS 150 Sports

কেন Keeway Bike ??  আমি বাইক কেনার সময় ভাবছিলাম এমন কিছু একটা আমার দরকার যেটার মধ্যে স্টাইল,মাইলেজ,আর আরামদায়ক হবে আমার জন্য আর অবশই আমার সাধ্যের মধ্যেই হবে। আমি ছোট কাল থেকেই ভারতীয় পণ্য বর্জন করি, সেই জন্য ই আমি অন্য কোন ব্রান্ড খুঁজতে থাকি, এক পর্যায়ে পেয়ে গেলাম Keeway RKS 150 Sports। কেনার সময় অনেক মানুষ বলেছিল অপরিচিত ব্রান্ড না নিতে, কিন্তু আমার ভালো লেগে গিয়েছিল,  প্রেম এ  পড়ে গিয়েছিলাম।

keeway-rks-150-top-speed

যাই হোক ২০১৬ সালের ৪ এপ্রিল বিকালে আমি Keeway RKS 150 Sports বাইকটি ক্রয় করি।  ।

Also Read: Keeway Bike Showroom in Comilla: SM Motors

keeway-rks-150-top-speed

প্রথম অভিজ্ঞতা : বাইক টি মধ্যে প্রথম চাবি রেখেছিল আমার বাবা আর স্টার্ট করেছিল আমার মা ।  অনেক আনন্দের মুহুর্ত ছিল আমার জন্য। যখন প্রথম চালানো শুরু করলাম তখন বিশ্বাস করতে পারছিলাম না যে এইটা আমার বাইক । যদিও এখনও বাইকটিতে একই রকম টেস্ট পাই তাও সেই প্রথম দিনের টেস্ট/ অনুভূতি আসলেই ভোলার নয়। 

keeway-rks-150-top-speed

Also Read: Keeway Bike Showroom in Bogura: Z & Z Enterprise

গত ৯ মাস এ আমি বাইক টি চালিয়েছি ১০,০০০ কিমি। এবার আসি বাইক টির সম্পর্কে ভালোলাগা আর মন্দ লাগা গুলো বলি । প্রথমে আসুন জেনে নেই Keeway RKS 150 Sports বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে :

Keeway RKS 150
EngineSingle Cylinder, Four Stroke, Air Cooled, 2-Valve Engine
Displacement149.4 cc
Bore x Stroke57mm x 58mm
Compression Ratio9.27:1
Maximum Power11,7 hp @ 8500RPM
Maximum Torque10NM @ 7500 RPM
Fuel SupplyCarbureted
IgnitionTLI
Starting MethodElectric Only
LubricationPressure Splash Lubrication
Transmission5 Speed
ClutchWet Multi Plate
Dimension (Length x Width x Height)2090mm x 790mm x 1090mm
Ground Clearance180mm
Wheelbase1350mm
Dry Weight125 Kg
Fuel Capacity:16 Liters
Frame TypeArch Bar Trucke
Suspension (Front/Rear)Telescopic with 110mm travel /Twin Telescopic coil spring oil dumped with 30mm travel
Brake system (Front/Rear)230mm Disk / 130mm Drum
Tire size (Front / Rear)Front 90/90-17”, Rear 120/80-17”; Both Tubeless
Maximum Load Capacity171Kg
Battery12V, 7Ah
SpeedometerAnalog Rev Counter with Full Digital Display

  

keeway-rks-150-fuel-consumption

ভালো দিকঃ এই বাইকটির প্রায় সবগুলো দিকই ভাল লেগেছে, তার পরেও বিশেষ কিছু দিকঃ

Also Read: Keeway Bike Showroom in Ranibazar: New Rajshahi Motors

Keeway RKS 150 Sports

আফটার সেলস সার্ভিসঃ স্পীডোজ বাংলাদেশে কীওয়ে আমদানি করছে, সে হিসাবে তারা সার্ভিস দিচ্ছে। বর্তমানে ঢাকায় তাদের বিশাল একটি সার্ভিস সেন্টার রয়েছে। তা ছারাও তাদের অন-কল সার্ভিস, মোবাইল সার্ভিসিং টিম রয়েছে। ঢাকার বাইরে সিলেট, চট্রগ্রাম, রাজশাহীতেও সার্ভিস সেন্টার রয়েছে। যদিও এখন ও তারা সারা বাংলাদেশ এ থানা পর্যায়ে সারাসরি সার্ভিস সেন্টার করতে পারে নি তাই তারা ডিলার এর মাধ্যমে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে যদিও আমার মনে হয় তাদের আরো সার্ভিস সেন্টার বাড়ানো উচিত। 

Also Read: Speedoz Launched Keeway Superlight 150 In Bangladesh

Keeway RKS 150 Sports

মন্দলাগা :

Keeway RKS 150 Sports

ট্যুর সমূহঃ আমি বাইক টি নিয়ে খুব দূরে যাই নি । ঢাকার ভেতরে কিছু ট্যুর দিয়েছি সেগুলি উল্লেখ করলাম :

ঢাকা-সোনারগও-পানাম সিটি - ঢাকা১০০ কিমি. প্রায়
ঢাকা-মাওাঘাট-ঢাকা১১০ কিমি প্রায়
ঢাকা-সাটুরিয়া জমিদার বাড়ি-ঢাকা১৫৫ কিমি প্রায়
ঢাকা-মইনট ঘাট- ঢাকা১২০ কিমি প্রায়
ঢাকা-কুমিল্লা - ঢাকা২১০ কিমি প্রায়
ঢাকা-নরসিংদী-গাজীপুর-নন্দন পার্ক- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়-ঢাকা২৫০ কিমি প্রায়

উপরের ট্যুরগুলোতে আমি কোন ধরনের ঝামেলার  সম্মুখীন হইনি। প্রত্যেকটি টুরে আমার Keeway RKS 150 Sports বাইকটি নিয়ে অনেক স্মুথ ভাবেই সম্পন্ন করতে পেরেছি। 

Also Read: Keeway Showroom in Gopalganj: Al Borak Motors

Keeway RKS 150 Sports

Also Read: Keeway Superlight - Team BikeBD Test Ride Review

পরিশেষে বলা যায়, Keeway RKS 150 Sports এমন একটি বাইক যা সবাই পছন্দ করবে। যারা একটু দ্রুতগতির সাথে কম্ফোর্ট আর স্টাইল এর কম্বিনেশন চান তাদের জন্যই এই বাইক। আমার একটাই অনুরোধ যারা চাইনিজ/অপরিচিত বাইক কে না দেখে না শুনে অপছন্দ করেন তাদের কে একবার  বলবো বাইকটিতে একটি রাইড দিতে,  আপনার সব ধারনা বদলে যাবে। সকলেই সাবধানে বাইক চালান, এবং অবশই অবশ্যই  আপনি ও আপনার পিলিওন কে হেলমেট ব্যবহার করতে বলুন ।

--- তানভীর আহামেদ

কিওয়ে বাইক রিভিউ মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ১৫০সিসি Keeway bike price in BD Keeway RKS 150 Price in Bangladesh

Discussion 8 Comments