CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Honda Dio 2017 - ফিচার রিভিউ এবং বিস্তারিত

Honda Dio 2017 - ফিচার রিভিউ এবং বিস্তারিত
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: August 06, 2017
Add on
No audio available

Honda Dio 2017 - ফিচার রিভিউ এবং বিস্তারিত

Honda Dio হচ্ছে হোন্ডা এর লেটেস্ট এডিশনের স্কুটার। হোন্ডা মোটরসাইকেল  গতবছর ভারতে এই স্কুটারটি লঞ্চ করেছে। ধীরে ধীরে বাংলাদেশে স্কুটার ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে, এবং এরই প্রেক্ষিতে কমিউটিং এর জন্য প্রতিবছর প্রচুর স্কুটার বিক্রয় হচ্ছে। Honda Dio 2017 বাইকটি এই বছরের মধ্যেই আমাদের দেশে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে। এবং, আজকে আমরা আলোচনা করবো Honda Dio 2017 এর ফিচারগুলো নিয়ে।

honda dio 2017 feature review

Honda Dio 2017 – আউটলুক

হোন্ডা ডিও একটি ১১০ সিসির স্কুটার যা দেখতে খুবই আকর্ষনীয়। এতে একটি বিশাল ডায়মন্ড আকৃতির হেডল্যাম্প এবং দুপাশে প্যানেল করা তীক্ষ্ণ টার্নিং ইন্ডিকেটর রয়েছে। অসাধারন বিষয় হচ্ছে, বাইকটির হেডলাইটটিতে V শেপ এর ডিআরএল রয়েছে যা সব মিলিয়ে বাইকটির হেডলাইটটিকে দিনেরবেলায় খুবই আকর্ষনীয় এবং রাতের বেলায় ছায়াচ্ছন্ন  এবং অন্ধকার রূপে আবর্তীত হয়।

honda dio 2017 review

স্কুটারটির ব্যাক প্যানেল স্কুটারটির বাকি অংশের মতোই একই সিকোয়েন্সে ডিজাইন করা হয়েছে। টেললাইটের ইউনিক শেপ এর জন্য এটা খুবই স্মার্ট একটি চেহারা ধারন করেছে। বডি প্যানেল এবং ডিজাইনগুলো গ্লসি এবং ম্যাট – উভয়প্রকারের প্লাস্টিক প্যানেলের মাধ্যেম ফিনিশিং দেয়া হয়েছে। এরফলে বাইকটিকে ডুয়েল টোন ডিজাইনসমৃদ্ধ বলা যেতে পারে। এছাড়াও, এর আকর্ষনীয়, ট্রেন্ডী এবং স্পোর্টি স্টিকারগুলো স্কুটারটির আকর্ষন আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। 

Also Read: Buy Honda Bike In installment At Dhaka, Bangladesh

honda dio 2017 feature

Honda Dio 2017 এর ফিচারসমূহ

হোন্ডা ডিও একটি ফুল্লি ফিচারড স্কুটার, এবং এরফলে এতে প্রচুর ফিচার রয়েছে। এছাড়াও, স্কুটারটিকে নতুন এমিশন স্ট্যান্ডার্ড এবং রোড সেফটি স্ট্যান্ডার্ড অনুসারে ডীজাইন করা হয়েছে, যার ফলে এটা হয়ে উঠেছে আরো আধুনিক। চলুন হোন্ডা ডিও এর ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে দেখে নেয়া যাক –

হোন্ডা ডিও

Honda Dio 2017 এর আধুনিক ফিচারসমূহ

হোণ্ডা ডিও ২০১৭ ইতিমধ্যেই একটি যথেষ্ট ফিচারড স্কুটার। তবে, এই ২০১৭ মডেলের স্কুটারটিতে রোড সেফটি এবং আধুনিক যানবাহনের কথা মাথায় রেখে আরো কিছু এডোভান্সড ফিচার যুক্ত করা হয়েছে –

honda dio 2017 specification

Honda Dio 2017 – Engine

হোন্ডা ডিও একটি ১১০ সিসি স্কুটার। এর ইঞ্জিনটি একটি ১০৯.১ সিসির ফোর স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। হোন্ডা ডিও এর আন্ডার সীট মাউন্টেড ইঞ্জনটি বাতাস এবং ইলেকট্রিক ফ্যান এর মাধ্যমে ঠান্ডা হয়। হোণ্ডা ডিও এর ইঞ্জিনটি ৯.৫.১ কমপ্রেশন রেশিওবিশিষ্ট এবং যথেষ্ট শক্তিশালি। ইঞ্জিনটি ৮ বিএইচপি শক্তি এবং ৮.৯ এনএম টর্ক উতপন্ন করে। স্কুটারটিতে একটি অটোমেটিক ক্লাচ সিস্টেম এবং ফুল অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে, ফলে এতে হাতের দুইটি লিভারই দুটি ব্রেক এর জন্য ডিজাইন করা হয়েছে।

honda dio 2017 price in bangladesh

Also Read: Best 110cc Scooters In Bangladesh At A Glance | BikeBD September 2023

হোন্ডা ডিও হচ্ছে হোন্ডা এর তরফ থেকে একটি আকর্ষনীয় ফান প্যাকেজ। বাইকটি ধীরে ধীরে ভারতের স্কুটারপ্রেমিকদের মধ্যে জনপ্র্য হয়ে উঠছে, এবং আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের স্কুটারটি লঞ্চ করা হবে। এই ছিলো Honda Dio 2017 এর ফিচার রিভিউ। আশা করি এই রিভিউ এর মাধ্যমে সকলেই বাইকটি এবং বাইকটির সকল ফিচার সম্পর্কে প্রচ্ছন্ন ধারনা পেয়েছেন। যেকোন প্রশ্ন বা তথ্যের জন্য নির্দ্বিধায় কমেন্ট করুন। প্রতিনিয়ত নিত্যনতুন মোটরসাইকেল এবং মোটরসাইকেল সম্মপর্কিত সংবাদ ও রিভিউ এর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

টিম বাইকবিডি রিভিউ বাইক রিভিউ স্কুটার হোন্ডা ১১০সিসি Honda DIo price in BD Honda bike price in BD

Discussion 8 Comments