CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

বাইকের কালার নষ্ট হওয়ার কারন এবং এর সমাধান । জানুন বিস্তারিত

বাইকের কালার নষ্ট হওয়ার কারন এবং এর সমাধান । জানুন বিস্তারিত
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: September 13, 2020
Add on
No audio available

বর্তমান সময়ে বাইকের কালার নষ্ট হয়ে যাওয়া কমন একটা সমস্যা। বাইক কেনার কিছুদিন পর দেখা যায় বাইকের রং নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার পরিচিত অন্য কেউ যে আপনার সাথেই বাইক কিনেছে তার বাইকের রঙ ঠিক আছে, কিন্তু বাইকের রং কেন নষ্ট হয়? বাইকের রং নষ্ট হওয়ার মানেই কি বাইকের কালার খারাপ ছিলো? আজ আমরা জানবো বাইকের কালার কেন নষ্ট হয় এই সম্পর্কে এবং কিভাবে আপনি আপনার বাইক ভালো রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করবো।The color of the bike is damaged

আরও পড়ুন >> বাংলাদেশের সকল বাইকের বর্তমান মূল্য

বাইকের কালার নষ্ট হওয়ার কারন এবং এর সমাধানঃ

বাইকের রং মূলত নষ্ট হয়ে যায় নিজের কিছু ভুলের জন্য। আমাদের ছোট ছোট কিছু ভুল বাইকের রং নষ্ট করে দেয়।


১- বাইক নিয়মিত ওয়াশ না করাঃ

আমরা অনেকেই বাইক নিয়মিত ওয়াশ করি না। এর ফলে রাস্তার ময়লা ধূলা বাইকের উপর জমতে থাকে এবং একটা সময় গিয়ে বাইকের রঙ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার বাইক নিয়মিত ওয়াশ করান তাহলে আপনার বাইকের রং নষ্ট হবে না, থাকবে নতুনের মতোন।

 

২- উচ্চ প্রেশার যুক্ত মেশিনে বাইক ওয়াশ করাঃ

বর্তমানে সময় বাচানোর জন্য অধিকাংশ বাইক ওয়াশের দোকানে হাই প্রেশারের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন খুব অল্প সময়ে আপনার বাইকে ওয়াশ করে দেয় কিন্তু পাশাপাশি আপনার বাইকের রং হাল্কা করে দেয়। তাই চেষ্টা করুন সময় নিয়ে পানির প্রেশার কিছুটা কম দিয়ে বাইক ওয়াশ করাতে। sunlight

৩- অতিরিক্ত সূর্যের আলোতে বাইক রাখাঃ

সূর্যের আলো যে কোন কিছুর রং নষ্ট করে দেয়। আপনি যদি নিয়মিত আপনার প্রিয় বাইকটি কড়া রোদের মধ্যে রাখেন তাহলে বাইকের কালারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এভাবে একটা সময় গিয়ে আপনার বাইকটি খুব অল্প সময়ের মধ্যে পুরান হয়ে যায়। এর থেকে রক্ষা পেতে বাইকটিতে ভালো মানের কভার ব্যবহার করুন অথবা ভালো জায়গা থেকে বাইকটি সিরামিক কোডিং করিয়ে নিন। এর ফলে আপনার বাইকের কালার ও ভালো থাকবে এবং বাইকে দাগও পরবে না।

৪- এন্টি রাশ স্প্রে ব্যবহার না করলেঃ

বাইক চালাতে গিয়ে বাইকের অনেক জায়গা থেকে একটা সময় রঙ উঠে যেতে থাকে। আর জায়গাগুলোতে মরিচা ধরে যায়। এই সমস্যা থেকে বাচতে বাইকে এন্টি রাশ স্প্রে ব্যবহার করুন। বাজারে বেশ ভালো ভালো ব্রান্ডের স্প্রে পাওয়া যায়। 

Bike polish

৫- ভালো মানের পলিশ ব্যবহার না করাঃ

বাইক ওয়াশের পর আমরা অনেক সময় বাইকে পলিশ করি না, আবার অনেক সময় বাইক ভেজা অবস্থায় ফেলে রাখি। এর ফলে আপনার বাইকে মরিচা পরার সম্ভাবনা অনেক বেড়ে যায় পাশাপাশি বাইকের রঙ এর উপর একটা ঘোলা ভাব চলে আসে। তাই বাইক ওয়াশ করার পর সব সময় ভালো মানের পলিশ ব্যবহার করার চেষ্টা করুন এটি আপনার বাইকের কালার ভালো রাখতে সাহায্য করবে। আপনি যদি আপনার বাইকের ব্যাপারে একটু সচেতন থাকেন তাহলে আপনার বাইকের কালার বছরের পর বছর নতুনের মতোন থাকবে। বাইকের যত্ন নেয়ার পাশাপাশি নিজের দিকে খেয়াল রাখুন, সব সময় হেলমেট ব্যবহার করে নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

টিপস টেকনিক্যাল বিষয়

Discussion 8 Comments