CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশে KTM Duke 125 2017 লঞ্চ করেছে।

মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশে KTM Duke 125 2017 লঞ্চ করেছে।
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: August 09, 2017
Add on
No audio available

মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশে KTM Duke 125 2017 লঞ্চ করেছে। বাইকগুলো বর্তমানে তাদের ইস্কাটনের শোরুমে ডিসপ্লে করা হয়েছে। মোটরসাইকেল ওয়ার্ডল লিমিটেড ইতিপূর্বে ঢাকা বাইক শো ২০১৭ তে Aprilia মোটরসাইকেল লঞ্চ করেছিলো

বাংলাদেশে KTM Duke 125 2017 লঞ্চ করেছে।

ktm duke showroom in bangladesh

KTM বিশ্বের অন্যতম সেরা মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে এটি ভারতে খুবই সফল একটি কোম্পানি এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় । নতুন KTM Duke 125 2017 এডিশনের বাইকটিতে সম্পূর্ন নতুন একটি চেহারা পেয়েছে এবং এতে সম্পূর্ন নতুন এলইডি এবং টেইললাইট রয়েছে। 

ktm duke 125 2017

KTM Duke 125 2017 বাইকটিতে এসকল ফিচারগুলো রয়েছে:

ktm duke in bangladesh

 যদিও বাইকটি একটি সম্পূর্ন নতুন বডি এবং ডিজাইন লাভ করেছে, তবে এতে পূর্ববর্তী ডিউকের ১২৫ সিসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটি ১৪.৮ বিএইচপি শক্তি এবং ১১.৮ বিএইচপি টর্ক উতপন্ন করে। ইঞ্জিনটিতে ৪টি ভালভ রয়েছে, এবং এতে ফুয়েল ইনজেক্টেড ডাবল ওভারহেড ক্যাম এবং ওয়াটার কুলিং সিস্টেম রয়েছে। 

ktm duke 125 top speed in bangladesh

 KTM Duke 125 2017 এর ইঞ্জিনটি এখন ইউরো ফোর স্ট্যান্ডার্ড সমৃদ্ধ যার ফলে এটা আগের ডিউক ১২৫ এর চাইতে আরো বেশি রিফাইনড এবং ফুয়েল এফিশিয়েন্ট। পাওয়ার এবং টর্ক ডেলিভার করার জন্য বাইকটিতে ৬-স্পীড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।

ktm duke top speed

 বাইকটির ওজন হচ্ছে ১৩৭ কিলোগ্রাম। বাইকটি নিজের ফুয়েল ট্যাংকে ১৪ লিটার তেল ধারন করতে পারে। নতুন হেডলাইট এবং কম্প্যাক্ট ডিজাইন বাইকটিকে আসলেই অত্যান্ত অসাধারন করে তুলেছে।

ktm duke 125 bangladesh quality

বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারনে এটা বাইকারকে ব্রেকিং এর সময় আরো বেশি কনফিডেন্স দেবে। এর সীট হাইটটিও আগের বাইকের থেকে পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান এডিশনে রাইডিং পজিশনে বাইকারকে আগের চাইতে সামান্য বেশি ঝুকে রাইড করতে হবে।

ktm duke 125 review

 মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড এখনো বাংলাদেশে KTM Duke 125 এর বিক্রয়মূল্য ঘোষনা করেনি তবে তারা জানিয়েছে যে আজকে রাতেই তারা বাইকটির বিক্রয়মূল্য ঘোষনা করবে। বাইকটির বিক্রয়মূল্য জানানোর সাথে সাথেই আমরা এই আর্টিকেলের মাধ্যমে সবাইকে বিক্রয়মূল্যটি জানিয়ে দেবো।

ktm duke 125 review

এটা আসলেই অসাধারন যে KTM Duke 125 2017 বাংলাদেশে এসেছে। ধীরে ধীরে বাংলাদেশে ইউরোপিয়ান মোটরসাইকেল বিক্রি শুরু হচ্ছে, এবং এখন আমাদের প্রয়োজন একটি ভালো পরিমানের সিসি লিমিট যাতে করে আরো আন্তর্জাতিকমানের বাইক আমাদের দেশে আসতে পারে।

KTM মোটরসাইকেল এর শোরুম এড্রেস:

মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেড ২৮, নিউ ইস্কাটন রোড (জনকন্ঠ ভবন এর পাশে) ঢাকা – ১০০০

কেটিএম খবর নেকেড স্পোর্টস বাইক ১২৫সিসি

Discussion 8 Comments