Shares 2

সুজুকি ঈদ অফার - জিক্সার সিরিজে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার

Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ ঈদ উল ফিতর উপলক্ষ্যে তাদের মোটরসাইকেলে দিচ্ছে এক দারুন ক্যাশব্যাক অফার মে ২০২০। সুজুকি ঈদ অফার এ তাদের মোটরসাইকেল গুলোর উপর দিচ্ছে দারুণ ক্যাশব্যাক ও ডিস্কাউন্ট। 

suzuki-gixxer-150-price 

বাংলাদেশে সুজুকির সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে সুজুকি জিক্সার ১৫৫সিসি। একটা সময় ছিল যখন বাংলাদেশে সুজুকি জিক্সার বাংলাদেশে দাম ছিল দুই লাখ টাকা। তবে বর্তমানে বাংলাদেশে সুজুকির ফ্যাক্টরি হয়েছে তাই ট্যাক্সও কমে গিয়েছে। সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক এর বর্তমান দাম হচ্ছে ১,৬৪,৯৫০/- টাকা, অপর দিকে সুজুকি জিক্সার ডাবল এর দাম হচ্ছে ১,৮৯,৯৫০/- টাকা।

Suzuki Gixxer SF হচ্ছে Suzuki Gixxer এর কিট বা স্পোর্টস ভার্সন। যদিও দুটি বাইকের ইঞ্জিন, চেসিস, সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম একই রকম। Gixxer SF ডুয়েল ডিস্ক বর্তমানে দাম হচ্ছে ২০৯,৯৫০/- টাকা। Gixxer SF এর এফআই মানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ভার্সন এখন বাংলাদেশে। যদিও বাইকটি জিক্সার এসএফ এর সকল বৈশিষ্ট্য ধারন করছে, তবে এফআই এর কারণে পাওয়ার ডেলিভারি অনেক স্মুথ হয়েছে। বর্তমানে বাইকটির দাম ২১৯,৯৫০/- টাকা।

suzuki-gixxer-sf-price-in-bangladesh

  

Suzuki Hayate হচ্ছে সুজুকির একমাত্র কমিউটার মোটরসাইকেল। তবে এই বাইকটির তিনটি ভার্সন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সুজুকি হায়াতে এর বর্তমান দাম হচ্ছে ৮৪,৯৫০/- টাকা, অপরদিকে হায়াতে স্পেশাল এডিশন এর দাম হচ্ছে ৮৯,৯৫০/- টাকা এবং Hayate EP এর দাম হচ্ছে ১০৯,৯৫০/- টাকা। সুজুকি স্কুটার সেগমেন্টে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। তাদের অনেক গুলো স্কুটার রয়েছে স্টাইলিশ। সুজুকি স্কুটারে বড় ধরনের ডিস্কাউন্ট দিচ্ছে, Suzuki Access ড্রাম ব্রেক ভার্সনের দাম হচ্ছে ১,৩৫,০০০/- টাকা অপর দিকে Suzuki Access ডিস্ক ব্রেক ভার্সন হচ্ছে ১,৪০,০০০/- টাকা।

suzuki burgman price in bd

 

Suzuki Lets সুজুকির ১১০সিসি এর স্টাইলিশ ও মাইলেজ সমৃদ্ধ একটি স্কুটার। বর্তমানে লেটস এর দাম হচ্ছে ১,৩৬,৯১৭/- টাকা। তবে সুজুকির সবচেয়ে স্টাইলিশ ও এগ্রেসিভ স্কুটার হচ্ছে সুজুকি বার্গম্যান। বর্তমানে বার্গম্যান এর দাম হচ্ছে ২,৪৫,৯১৭/- টাকা। এছাড়া সুজুকির অন্যতম স্টাইলিশ ক্রুজার মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার। এর বর্তমান দাম হচ্ছে ২,৭৫,০০০/- টাকা। অপর দিকে সুজুকির সবচেয়ে জনপ্রিয় স্টাইলিশ স্পোর্টস বাইক  Suzuki GSX-R150 । বর্তমানে এর দাম হচ্ছে ৩,৫০,০০০/- টাকা।

suzuki eid offer 2020 সুজুকি ঈদ অফার 

এই ক্যাশব্যাক অফারটি চলবে সুজুকির স্টক থাকা পর্যন্ত, তবে আমরা আশা করছি যে এই অফারটি মে এর পুরো মাস জুড়ে চলবে। আমরা জানি এই লক ডাউনে কিছু কিছু শোরুম খোলা রয়েছে, তাই আমরা বলব যে আপনারা আপনাদের ঘরের কাছের সুজুকির শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

Akij Titan

Akij Titan

Price: 150000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes