Shares 2

নতুন বাইক কিনে যে ভুলটা কখনোই করবেন না

Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla

নতুন বাইক কিনে অনেক বাইকার ভাইদের দেখি অনেক বড় একটা ভুল করেন , আর এই ভুলের কারনে বাইকটা আপনি যতোদিন ইউজ করবেন ততদিন আপনি সমস্যার সম্মুখীন হবেন। তাই আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।

নতুন বাইক কিনে যে ভুলটা কখনোই করবেন না

বর্তমান সময়ে আমরা সবাই জানি বাইকের ব্রেক ইন পিরিয়ড বলে একটা জিনিস থাকেন , আর সময়টাতে একটা নতুন বাইক অনেক কিছু মেইনটেইন করে চালাতে হয়। আর আপনি আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড যত ভালোভাবে মেইনটেইন করবেন আপনি আগামীর দিনগুলোতে আপনার বাইক থেকে তত ভালো ফিডব্যাক পাবেন। ব্রেক ইন পিরিয়ড নিয়ে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন


একটা বাইক যখন সম্পূর্ণ নতুন থাকে তখন বাইকের মাইলেজ একেবারে কম থাকে। আর নতুন বাইক কিনে মাইলেজ কম পাওয়ার অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে , এলাকার লোকাল কোন গ্যারেজে বাইকটা নিয়ে যান এবং নিয়ে গিয়ে বাইকের কার্বুরেটর টিউনিং করান। অনেকেই এই কাজটি করিয়ে বাইকের তেল সাপ্লাই কমিয়ে নেন এই চিন্তা করে যাতে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়।


আর এই ভুলটা আপনাকে সারাজীবন ভোগাবে যতোদিন আপনি বাইকটা ব্যবহার করবেন। তাহলে এখন করনীয় কি ? আপনি একটা বাইক নতুন কেনার পর বাইকটা ব্রেক ইন পিরিয়ড মেনে কমপক্ষে দুই থেকে তিন হাজার কি.মি আগে চালান এবং নিয়মিত বাইকটা সার্ভিস করুন। আপনি যদি এভাবে করতে থাকেন তাহলে দেখতে পাবেন আপনি একটা নিদিষ্ট সময় পর আপনার বাইক থেকে প্রকৃত মাইলেজ পাবেন। কিন্তু আপনি যদি শুরুতেই আপনার বাইককে এডজাস্ট হওয়ার সুযোগ না দিয়ে উক্ত ভুলটা করেন তাহলে আগামীর দিনগুলোতে আপনার বাইকের মাইলেজের উপর এটি অনেক বাজে একটা প্রভাব ফেলবে।


তাই নতুন বাইক কিনে মাইলেজ কম পেলে কেউ শুরুতেও কেউ এলাকার লোকাল গ্যারেজে যাবেন না বাইকের তেল কমিয়ে নিতে। নিজের বাইক সম্পর্কে জানুন এবং সব সময় নিজের প্রিয় বাইকটির যত্ন নিন।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes