Shares 2

TVS Apache RTR 160 ৯০০০ কিলোমিটার রাইড রিভিউ - ওসমান

Last updated on 30-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo

আমি মোঃ ওসমান গুনি। আমি TVS Apache RTR 160 বাইকটি ব্যবহার করছি। বাইকটি ৯০০০ কিলোমিটার এর মত চলছে এখন।

tvs apache rtr 160

আমি বগুড়া জেলার ধুনট থানায় মথুরাপুর গ্রামে বসবাস করছি। এই বাইকটাই আমার জীবনের প্রথম বাইক। আমি বাইক ভালোবাসি কারণ বাইক মানে হচ্ছে স্বাধীনতা। কন্ট্রোলের ভিতরে স্বাভাবিক একটা স্পিড এ আমি যদি আমার বাইকটা রাইড করতে পারি তাহলে খুব ভালো হয় এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে একটা শান্তি লাগে এই জন্যই আমি বাইক ভালোবাসি।

কন্ট্রোলিং এবং সিটিং পসিশন এজন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি, আমার বাইকটা মূলত নরমাল ইউজ করার জন্য আশেপাশে একটু ভ্রমন এগুলোর জন্য আমি বাইক ব্যবহার করি।

আমার বাইকটা যখন আমি নেই তখন টিভিএস এর শোরুম এ বাইকটির মূল্য ছিল ১,৬৪,০০০ টাকা। বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এ পর্যন্ত যতগুলো বাইক চালাইছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লাগছে আমার বাইকটা ।

আমি এখন পর্যন্ত ৫ টি সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস সেন্টার থেকেই করাই। ২৫০০ কিলোমিটার আগে আমি মাইলেজ পাইতাম ৩০ এবং ২০০০ কিলো চলার পরে এর মাইলেজ আমি পাচ্ছি ৪০।

আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি ডেইলি করে থাকি । আমি প্রথমদিকে মটুল ইউজ করতাম 20w40 মিনারেল । মূল্য ৫৫০ টাকা ।

আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্টস পরিবর্তন করতে হয় নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইট চেঞ্জ করতে হয়েছে। টিভিএস এর পার্টস সবখানেই এভেইলেভেল পাওয়া যায় ।

tvs apache rtr 160

TVS Apache RTR 160 বাইকের কিছু ভালো দিক -

  • বাজেট হিসেবে দাম কম
  • মাইলেজ ভালো
  • টার্নিং রেডিয়াস খুব ভালো
  • পিলিওন সিট ভালো
  • ক্লাজ ও গিয়ার খুব সফট

TVS Apache RTR 160 বাইকের কিছু খারাপ দিক -

  • চাকা চিকন হওয়া তে কনফিডেন্স কম পাওয়া যায়।
  • বেশী স্পিডে ভাইব্রেশন ফিল হয়
  • হেড লাইটের আলো অল্প
  • সাস্পেনশন খুব একটা ভালো না

tvs apache rtr 160

আমি একদিনে ২৫০ কিলোমিটার রাইড করেছি , তেমন কোনো সমস্যা হয়নি , বেশ ভালো কম্ফোর্ট পাচ্ছি । বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বাইকটি সব থেকে বেস্ট মনে হয়। ধন্যবাদ ।

 

লিখেছেনঃ মোঃ ওসমান গুনি
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Md Kamruzzaman Shuvo

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes