Shares 2

Suzuki Gixxer 155 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - মানবিক

Last updated on 23-Mar-2025 , By Md Kamruzzaman Shuvo

আমি মানবিক চৌধুরী । আজ আপনাদের সাথে আমার Suzuki Gixxer 155 বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । আমার মনে হয় প্রতিটা ছেলের স্বপ্ন থাকে বাইক। ঠিক তেমনি আমারও বাইক একটি স্বপ্ন ছিল ।

Suzuki Gixxer 155 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা

আমার এলাকার এক বড় ভাইর TVS Apache বাইক ছিল। সেই থেকেই বাইকের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়। কিন্তু দরিদ্রতার কাছে স্বপ্ন স্বপ্নই থাকে যায়। কিন্তু মনের প্রবল ইচ্ছা ছিল একদিন টাকা পয়সা কামিয়ে নিজের বাইক কিনব। Suzuki Gixxer 155 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা

ইচ্ছাটা আরো প্রবল হয় কলেজ লাইফে এসে বন্ধুরা সবাই বাইক চালাতে পারতো এবং তাদের বাইক ছিল কিন্তু আমার জিত ছিল বাইক কিনেই তারপর চালানো শিখব। আমার এক বড় ভাই ছিল বাইক চালানো পারতাম না দেখে আমাকে নিয়ে অনেক টিটকারি করতো। তার বাইক ছিল তিনি আমাকে প্রথম বাইক চালানোর শেখায়। যেদিন প্রথম বাইকে উঠলাম। ফাস্ট বাইক স্টার্ট দিলাম সেদিনের কথা কখনো ভোলার মত নয়। মনে ভয় চোখে মুখে আতঙ্ক এভাবেই আস্তে আস্তে শিখে ফেললাম আলহামদুলিল্লাহ।

এরপর থেকে শুরু হয় বাইকের প্রতি ভালোবাসা , এড হই বাইকবিডি গ্রুপে । তারপর ফেসবুকে নয়ন ভাইর কাছে একটি টি-শার্ট দেখে অনেক ভালো লাগে তারপর বিস্তারিত ভাবে তার সাথে কথা হয়। তিনি মোটর ফেস্ট থেকে টি-শার্ট টা পায়। পরে আমাকে Bike BD পেজে অ্যাড করিয়ে দেয়। গ্রুপে সবার পোস্ট এবং টি-শার্ট পরা পিক দেখে নিজেরো ইচ্ছে হয় যেভাবে হোক লাগবে।

ফেসবুকে অনেকেই এসএমএস দেই তারপর দেখি আমাকে একজন এসএমএস রিপ্লাই দিয়েছে তার নাম না বললেই নয় Sohel Rana( Bike BD Moderator) তিনি আমাকে স্টিকার পাওয়ার জন্য টাঙ্গাইলের একজনের সাথে যোগাযোগ করতে বলে। এবং কিভাবে টি-শার্ট পাওয়া যাবে তার সুযোগ করে দেন।Suzuki Gixxer 155 রাইডিং অভিজ্ঞতাপছন্দের বাইক ছিল TVS Apache RTR কিন্তু Suzuki Gixxer Monotone দেখার পর থেকে আর কোন বাইক ভালো লাগে নাই। সব বাইকের ভালো দিক খারাপ দিক থাকে। কিন্তু স্টাইলিশ এবং পার্ফেক্ট বাইক Suzuki Gixxer Monotone কেই মনে হয়েছে। অনেক দামী দামী বাইক আছে কিন্তু তারপরও আমার এই বাইকটাকেই সেরা মনে হয়।

বাইকটি কেনার পর বাইকের হর্ন এবং বাইকের লাইট চেঞ্জ করি এবং নিজের মনের মত মডিফাই করি। আমি বাইক চালানোর সময় সব সময় সতর্ক থাকি এবং ধিরে চালানোর চেষ্টা করি। ভালোবাসার জিনিস সব সময় যত্ন করে রাখতে হয় তাই বাইককে আমি সব সময় যত্ন করি।

৪০+ মাইলেজ পাই আলহামদুলিল্লাহ। এই বাইকের প্রতি ভালবাসা দিন দিন বেড়েই চলেছে । এই বাইকটি হাইওয়ে উভয়ের জন্যই খুব বেশি আরামদায়ক। থ্রটল রেস্পন্স খুব ভাল মাইলেজ নিয়ে খুবই সন্তুষ্ট। জানিনা আমার এই বাইক রিভিউ কেমন হয়েছে ভালো লাগলেও বলবেন‌ খারাপ হলেও বলবেন । ধন্যবাদ । 


লিখেছেনঃ মানবিক চৌধুরী

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Md Kamruzzaman Shuvo

Latest Bikes

Komaki X One

Komaki X One

Price: 0

YADEA MIA

YADEA MIA

Price: 86500

Walton FUSION 25J

Walton FUSION 25J

Price: 159999

View all Sports Bikes

Upcoming Bikes

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

Julong M-R6

Julong M-R6

Price: 0

View all Upcoming Bikes