Shares 2

হোন্ডা দিচ্ছে ঈদ ক্যাশব্যাক সাপোর্ট - ৮১০০/- পর্যন্ত ক্যাশব্যাক!

Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud

ঈদ উল ফিতর, যা অন্যতম বড় উৎসব খুব কাছাকাছি চলে এসেছে, আর বড় বড় সব মোটরসাইকেল কোম্পানি গুলো হাজির হয়েছে তাদের অফার নিয়ে। বেশির ভাগ কোম্পানি দিচ্ছে ডিস্কাউন্ট, ক্যাশব্যাক, ফ্রী রেজিস্ট্রেশন অফার এবং Honda bangladesh ঘোষনা করেছে ঈদ ক্যাশব্যাক সাপোর্ট । যা এই পুরো রমজান মাস জুড়ে চলবে।

Honda bangladesh ঘোষনা করেছে ঈদ ক্যাশব্যাক সাপোর্ট 

honda-cb-shine-sp-125-price-in-bangladesh

ঈদ ক্যাশব্যাক সাপোর্ট ২০২০

হোন্ডা এই ঈদ ক্যাশব্যাক সাপোর্ট এ দিচ্ছে সর্বোচ্চ ৮১০০/- পর্যন্ত ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক হোন্ডা দিচ্ছে তাদের তিনটি জনপ্রিয় মোটরসাইকেল মডেলের উপর। Honda CB Shine 125 SP বাইকটিতে দিচ্ছে ৬০০০/- টাকা।

অপর দিকে  Honda Livo 110 বাইকটিতে দেয়া হচ্ছে ৮১০০/- টাকা এবং Honda Dream Neo 110 এ দেয়া হচ্ছে ৩১০০/- টাকার ক্যাশব্যাক সাপোর্ট।

Model NameCashback Support (BDT)
Honda CB Shine 125 SP6,000
Honda Livo 110 Disc8,100
Honda Dream Neo 1103,100


এই ক্যাশব্যাক সাপোর্ট অফারটি চলবে ঈদ উল ফিতর পর্যন্ত, আর এই অফারটি নেয়া যাবে বাংলাদেশে সকল হোন্ডা অথোরাইজড শোরুম থেকে।

হোন্ডার সাম্প্রতিক সময়ে সবচেয়ে নতুন বাইক হচ্ছে Honda CB Shine 125 SP। বাইকটি আগের ভার্সনটি ১২৫সিসি সেগমেন্টে জনপ্রিয় ছিল। এখন তারা এই নতুন ভার্সন নিয়েছে যাতে দেয়া হয়েছে কিছু গ্রাফিক্স ও কালারে পরিবর্তন। Shine SP বাইকটিতে দেয়া হয়েছে ১২৫সিসি বিশিষ্ট ইঞ্জিন এবং ইঞ্জিন থেকে 10.5 bhp এবং 10.3 NM টর্ক উৎপন্ন হয়। বাইকটির লুকস এবং গ্রাফিক্সের কারনে বাইকটি এই সেগমেন্টে অনেক বেশি সফল হয়েছে ১২৫সিসি সেগমেন্টে।

cashback-support ঈদ ক্যাশব্যাক সাপোর্ট 

Honda Livo 110 বাইকটি ১১০সিসি সেগমেন্টের জনপ্রিয় একটি বাইক। বাইকটির জনপ্রিয়তার অন্যতম কারণ এর লুকস, গ্রাফিক্স, পারফর্মেন্স এবং এর দাম। বাইকটি ইঞ্জিনের শক্তি বাইকটিকে প্রতিদিনের কমিউটিং ও মাইলেজ এর কারনে এই সেগমেন্টে বাইকটি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে।

সবশেষে হোন্ডা যে বাইকটিতে হোন্ডা ক্যাশব্যাক সাপোর্ট দিচ্ছে সেটি হচ্ছে Honda Dream Neo। কিছু দিন আগেও ইন্ডিয়ান ও জাপানীজ ১১০সিসি সেগমেন্টে বাইকটি ছিল সবচেয়ে কমদামী বাইক। বলা যায় যে, ভ্যালু ফর মানি হিসেবে বাইকটি অন্যতম। বাইকটিতে ১১০সিসি ইঞ্জিন দেয়া হয়েছে সেটি হচ্ছে হোন্ডা লিভোতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি। 

honda-dream-neo-110-review-feature-price-in-bangladesh

 পুরো পৃথিবী এবং বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। যদিও ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এই অবস্থায় হোন্ডা তাদের তিনটি জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল মডেলে ঘোষনা করেছে ঈদ ক্যাশব্যাক সাপোর্ট। এই অফার অনেক বাইকরারকে সাহায্য করবে নতুন বাইক ক্রয় করতে। ধন্যবাদ।

Published by Ashik Mahmud

Latest Bikes

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

Akij Titan

Akij Titan

Price: 150000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes