Shares 2

Blind Spot Mirror কি ? এর উপকারিতা এবং খারাপ দিক কি কি ?

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

Blind Spot Mirror কি ? এই সম্পর্কে জানতে হলে সবার আগে আপনাকে জানতে হবে Blind Spot কি ? আপনি যখন বাইক অথবা গাড়ি চালাবেন তখন ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আপনার বাইকের লুকিং গ্লাস আপনি যতই এডজাস্ট করেন আপনি লুকিং গ্লাসে পিছনের একটা অংশ দেখতে পারবেন না।Blind-Spot-Mirror

একটু সহজভাবে বিষয়টা বুঝিয়ে বলি

আমি Lifan KPT 150 ABS  বাইকটি ব্যবহার করি, বাইকের লুকিং গ্লাস আমি যদি সঠিক পজিশনে সেট করি তাহলে কেউ যদি আমার খুব পাশে চলে আসে সেটা আমি আমার বাইকের লুকিং গ্লাসে দেখতে পাই না, এই যে অংশটি আমি দেখতে পেলাম না এটায় হচ্ছে আমার বাইকের Mirror এর Blind Spot। বাইক এবং গাড়ির ধরন ভেদে একেকটার Blind Spot একেক অংশে হয়ে থাকে।

যখন অন্য কোন যান আপনার Blind Spot এ চলে আসে তখন বড় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।Blind Spot Mirror হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বাইক এবং গাড়ির Blind Spot দূর করে। প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ উভয় দিকই থাকে, ঠিক তেমনি এটিরও আছে। Blind Spot Mirror কি সেটা আশাকরি আপনারা বুঝতে পেরেছেন, এবার এই গ্লাসের এর উপকারিতা এবং খারাপ দিক কি কি আছে সেগুলো সম্পর্কে জানা যাক।

Blind-Spot

Blind Spot Mirror এর উপকারিতা

Blind Spot Mirror খুব ছোট একটা জিনিস, কিন্তু জিনিসটা ছোট হলেও এটি অনেক বেশি উপকারী। আপনার বাইক অথবা গাড়ির মিররে যখন কোন Blind Spot থাকবে না তখন আপনি রাইড করার সময় পিছনে ক্লিয়ার দেখতে পারবেন। এর ফলে আপনার রাইডিং এর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। পাশাপাশি ব্লাইন্ড স্পট জনিত দূর্ঘটনা থেকে বেচে যাবেন।

এই মিরর ঢাকা সিটিতে অনেক কাজে দেয়, কারণ এই নগরীতে একটা যানের পাশে আরেকটা থাকে। ফলে আপনি খুব সহজেই আপনার পাশে কি আছে ক্লিয়ার দেখতে পারবেন।

Blind Spot Mirror এর খারাপ দিক কি কি ?

আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে প্রথম কয়েকটা দিন এই মিররের সাথে নিজেকে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হবে। আপনি Blind Spot Mirror এ তাকালে আপনার পিছের গাড়ি অনেকটা দূরে মনে হবে, কিন্তু সেটা খুব বেশি দূরে নেই আপনার থেকে। কয়েকটা দিন পার হওয়ার পর আপনি যখন মূল লুকিং গ্লাস এবং Blind Spot Mirror দেখতে অভ্যস্থ হয়ে যাবেন তখন আপনার আর কোন সমস্যা হবে না।Blind Spot Mirror Placement

Blind Spot Mirror Placement

এই মিরর কোথায় সেট করলে সঠিক ভিউ পাওয়া যাবে এটা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে মিরর কোথায় বসালে আপনি সম্পূর্ণ ভিউ পাচ্ছেন।

Blind Spot Mirror Price In Bangladesh

আমাদের দেশের বাজারে কম দাম থেকে শুরু করে বেশি দামি Blind Spot Mirror পাওয়া যায়। অধিকাংশ মিররের দাম ৫০ টাকা শুরু করে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সব সময় নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে বাইক রাইড করুন এবং রাইডের সময় অবশ্যই ভালো মানের হেলমেট ব্যবহার করুন। 

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

akij Dorian

akij Dorian

Price: 140000

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes