Shares 2

BHL নিয়ে এসেছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার । বাইকবিডি

Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) নিয়ে এসেছে নভেম্বর মাসের জন্য এক দারুন অফার । এই অফারে তারা তাদের জনপ্রিয় মোটরসাইকেল হোন্ডা সিবি হর্নেটে দিচ্ছে ২০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার । এছাড়া হোন্ডা লিভোতেও দিচ্ছে দারুন ক্যাশব্যাক অফার ।

বাংলাদেশ হোন্ডা দিচ্ছে  সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।  

bhl biggest offer 2019

BHL - ক্যাশব্যাক অফার ২০১৯ 

ModelPriceCashback + Driving License FeeTotal
Honda CB Hornet 160R Standard189,800 BDT20,000 + 306023,060 BDT
Honda CB Hornet 160R Deluxe201,800 BDT15,000 + 306018,060 BDT
Honda Livo Disc116,000 BDT15,000 + 30608,060 BDT
Honda Livo Drum107,000 BDT15,000 + 30608,060 BDT
Honda CB Shine SP126,900 BDT3,060 BDT3,060 BDT
Honda Dream Neo97,000 BDT3,060 BDT3,060 BDT


এই অফারে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের ১৬০সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাইকে দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০/- টাকা পর্যন্ত ছাড় । এছাড়া তারা হোন্ডা লিভোতে দিচ্ছে ৫,০০০/- টাকা পর্যন্ত ছাড় । হোন্ডার এই অফারে তারা তাদের চারটি মডেলের বাইকের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার । কাস্টোমারেরা এই অফারের মধ্যে পাবেন ৩০৬০/- টাকার ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী, যা এক রকমের ক্যাশব্যাক অফার হিসেবেই বাইকের সাথে থাকছে । নতুন সড়ক আইনের অধীনে বলা হয়েছে, ডাইভিং লাইসেন্স সবার জন্য বাধ্যতামুলক । লাইসেন্স না থাকলে তাকে ২৫,০০০/- টাকার জরিমানা গুনতে হবে ।  honda cb hornet 160r deluxe

 যদি কেউ হোন্ডা সিবি হর্নেট এর স্ট্যান্ডার্ড এডিশনের বাইকটি ক্রয় করেন তবে তিনি পেয়ে যাবে ২০,০০০/-টাকার ক্যাশব্যাক এবং সেই সাথে আরও পাবেন ৩০৬০/- টাকার ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী । মানে তিনি পেয়ে যাচ্ছে মোট ২৩,০৬০/- টাকার একটি ক্যাশব্যাক অফার । এছাড়া ডিলাক্স এডিশনের হর্নেটে থাকছে ১৫,০০০/- টাকার ক্যাশব্যাক এবং আরও থাকছে ৩০৬০ টাকার ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী মানে মোট ১৮,০৬০/- টাকার ক্যাশব্যাক অফার ।

অপর দিকে হোন্ডা লিভোর ডিস্ক ও ড্রাম উভয় ভার্সনেই বিএইচএল দিচ্ছে ৫,০০০/- টাকার ক্যাশব্যাক অফার । এই বাইকটিতেও হোন্ডা দিচ্ছে ৩০৬০/- টাকার ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী । এর মানে হচ্ছে প্রতিটি লিভো বাইকের সাথে থাকছে মোট ৮,০৬০/- টাকার ক্যাশব্যাক অফার । এছাড়া হোন্ডা তাদের অপর দুটি মডেল হোন্ডা সিবি সাইন এসপি এবং হোন্ডা ড্রিম নিও বাইকে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী । এখন যেসব কাস্টোমার এই দুটি বাইকের যেকোন একটি ক্রয় করলেই পাবেন ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী ।  bangladesh honda private limitade bhl driving license offer

 বর্তমানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) বাংলাদেশেই তাদের ফ্যাক্টরিতে হোন্ডা লিভো এবং হোন্ডা ড্রিম নিও উৎপাদন করছে । কয়েক মাস আগেই তারা বাংলাদেশে লঞ্চ করছে হোন্ডা সিবিআর১৫০আর এবিএস ভার্সন । যে বাইকটি বিএইচএল এর প্রথম এবিএস সহ বাইক । ২০২০ সাল প্রায় চলে এসেছে  । সবাই এখন নানা ধরনের অফার নিয়ে হাজির হচ্ছে । সেই সুত্র ধরে হোন্ডাও পিছিয়ে নেই । আশা করা যাচ্ছে আগামী বছর বাইক কোম্পানি, বাইক মার্কেট ও বাইকারদের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে । চলুন দেখা যাক কি হয় । ধন্যবাদ ।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes