Shares 2

ইয়ামাহা ফেবুলাস ফেব্রুয়ারি অফার ২০১৯

Last updated on 25-Aug-2025 , By Saleh Bangla

ইয়ামাহা ফেবুলাস ফেব্রুয়ারি অফার ২০১৯

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে ইয়ামাহা ফেবুলাস ফেব্রুয়ারি অফার ২০১৯ । শুধু মাত্র ফেব্রুয়ারি মাসের জন্য এই অফার দিচ্ছে, তারা তিনটি মোটরসাইকেলের উপর এই অফার দিচ্ছে । 

নতুন বছরের এটি দ্বিতীয় মাস শুরু হয়েছে । আর ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস দিচ্ছে ইয়ামাহা ফেবুলাস ফেব্রুয়ারি ইয়ামাহা অফার । ইয়ামাহা সব সময় বাংলাদেশের বাইকারদের জন্য বিভিন্ন সময়ে অনেক অফার নিয়ে আসে । সেই সূত্র ধরে ইয়ামাহা নিয়ে এসেছে ফেবুলাস ফেব্রুয়ারি অফার ২০১৯। এই অফারের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে এই অফারের মধ্যে আপনি Yamaha FZ FI সিঙ্গেল ডিস্ক বাইকটিতে পাচ্ছেন ১২,০৭৩ টাকার সমমূল্যের ফ্রী রেজিস্ট্রেশন অফার । 

yamaha offer bike bd

Also Read: মার্চ স্পেশাল ক্যাশব্যাক অফার

এই অফারের মধ্যে শুধু এই এফজেডএস এফআই নয় আরও কিছু রয়েছে!! প্রত্যেক ইয়ামাহা আর১৫ ভি৩ রেসিং ইয়োলো এবং রেসিং ব্ল্যাক বাইকের সাথে থাকছে ইয়ামাহা রেসিং স্যুট । এছাড়া ইয়ামাহা আর১৫ ভি৩ মবিস্টার এডিশনে প্রি-বুকিং দিলেই থাকছে ৫,০০০/- টাকা ক্যাশব্যাক এবং ইয়ামাহা রেসিং স্যুট । এছাড়া এই অফারের আওতায় আছে ইয়ামাহার একটি স্কুটার । সেটি হচ্ছে ইয়ামাহা রে জেড স্ট্রীট র‍্যালি । এই স্কুটারের সাথে থাকছে উইন্ডব্রেকার এবং হেলমেট । এই অফার বা গিফট এর ধারা এখানেই শেষ নয় । আপনি যদি ইয়ামাহা এফজেডএস এফআই ডুয়েল ডিস্ক, ইয়ামাহা এসজেড-আরআর ভি২, ইয়ামাহা স্যালুটো এবং ইয়ামাহা ফেজার এফআর ভি২ এর সাথে ফ্রি হ্যান্ড গ্লোভস এবং সু-প্রোটেক্টর । এই অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি জুড়ে মানে হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত । 

yamaha fabulose offer bikebd

Also Read: ইয়ামাহা এর নতুন থ্রি এস সেন্টার এখন তেজগাওতে

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । তারা তাদের জার্নি শুরু করেছে ২০১৬ সালে । তারা সব সময় ইয়ামাহা এর লেটেস্ট সব মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করে থাকে । এই বছর অনেক বাইকার অপেক্ষা করে আছে কবে তারা এফজেডএস ভি৩ বাংলাদেশে লঞ্চ করবে । এছাড়া এসিআই মোটরস এই বছর তারা ব্র্যাক ব্যাংক এর সাথে পার্টনারশীপ করেছে, যাতে করে যারা ইয়ামাহা বাইক ক্রয় করতে চান তাদের জন্য সহজে ইনস্টলমেন্টে বাইক কিনতে পারেন । 

yamaha motorcycle price

ইয়ামাহা ফেবুলাস ফেব্রুয়ারি অফার হচ্ছে এই মাসের প্রথম অফার, যাতে করে ইয়ামাহা বাইক প্রেমীরা তাদের পছন্দের বাইকটি সহজেই কিনতে পারে ।

Published by Saleh Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes