Shares 2

ইয়ামাহার মোটরসাইকেল বিপণন করবে এসিআই মটরস

Last updated on 16-Jan-2025 , By Md Kamruzzaman Shuvo

দেশের বাজারে ইয়ামাহা ব্রান্ড এর মোটরসাইকেল বিক্রয় ও বিপণন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। সম্প্রতি ভারতের ইয়ামাহা মটরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে এসিআই লিমিটেডের এ সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Also Read: এসিআই মোটরস ইয়ামাহা বাইকের বুকিং নেয়া শুরু করেছে ।

গত ৫ জুন কোম্পানির পরিচালনা পরিষদ সভায় এর অনুমোদন দেয়া হয়। চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ বিক্রয় এবং বিতরণ করবে।

Also Read: স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এ সময়ে প্রতিষ্ঠানটি মোটরসাইকেল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৪ কোটি ৭০ লাখ (৬ হাজার ৩৪৭ মিলিয়ন) টাকা। এর মধ্যে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে বিক্রির টার্গেট ধরা হয়েছে যথাক্রমে- ৫০২ মিলিয়িন, ২ হাজার ৪৪৫ মিলিয়ন এবং ৩ হাজার ৪০০ মিলিয়ন টাকা।

Also Read: এবার পানি দিয়ে চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল

উল্লেখ্য, এসিআই লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরসের ৬৬ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করছে।

Published by Md Kamruzzaman Shuvo

Latest Bikes

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

Akij Titan

Akij Titan

Price: 150000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes