১০ম ঢাকা বাইক শোতে ইলেকট্রিক ভবিষ্যতের ঝলক দেখালো HTM
This page was last updated on 04-May-2026 04:02pm , By Badhan Roy
বাংলাদেশের বাইকপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন ছিলো ১০ম ঢাকা বাইক শো। আর এই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেছে ইলেকট্রিক বাইক ব্র্যান্ড HTM। আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন ডিজাইনের সমন্বয়ে তাদের স্টলটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।


HTM তাদের স্টলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্পোর্টস বাইক ও স্কুটার প্রদর্শন করছে। প্রতিটি মডেলেই আধুনিক ফিচারের ছোঁয়া রয়েছে। স্টলের পরিবেশ, বাইকগুলোর ফিনিশিং এবং ডিজাইন সব মিলিয়ে হয়ে উঠেছিল মেলার অন্যতম ব্যস্ত অংশ।
HTM OAO মডেলের স্পোর্টস ইলেকট্রিক বাইকটি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এই বাইকটি একবার ফুল চার্জে প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এবং এর টপ স্পিড ১২০ কিলোমিটার+। আরও আকর্ষণীয় বিষয় হলো এতে ক্লাচ ও গিয়ার সিস্টেম যুক্ত করা হয়েছে—যা সাধারণত ইলেকট্রিক বাইকে দেখা যায় না। এর সঙ্গে রয়েছে ICE বাইকের মতো সাউন্ড সিমুলেশন যা রাইডিং এক্সপেরিয়েন্সকে আরও বাস্তবসম্মত ও এক্সাইটিং করে তোলে।
মেলায় আগত দর্শনার্থীরা HTM এর স্টলে গিয়ে খুব সহজেই বাইকগুলো কাছ থেকে টাচ অ্যান্ড ফিল নিতে এবং ছবি তুলতে পেরেছেন। যারা ইলেকট্রিক বাইকের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী, তাদের জন্য এই স্টলটি একটি বাস্তব অভিজ্ঞতা নেওয়ার দারুণ সুযোগ তৈরি করছে।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।