CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ভালোবাসা দিবসে সিএফমোটোর চমক: স্কুটার কিনলেই কাপল ট্রিপ টু কক্সবাজার

ভালোবাসা দিবসে সিএফমোটোর চমক: স্কুটার কিনলেই কাপল ট্রিপ টু কক্সবাজার
0 Add us on
Arif Raihan Opu
0 Followers
Published: February 03, 2026
Add on
No audio available

ভালোবাসা দিবস উপলক্ষে দম্পতিদের জন্য মাসব্যাপী বিশেষ ভ্যালেন্টাইন ডে অফার ঘোষণা করেছে সিএফমোটো বাংলাদেশ। এই অফারের আওতায় নির্দিষ্ট একটি মডেলের মোটরসাইকেল কিনলে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন কাপলরা।

সিএফমোটো ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার কাপল ট্রিপ টু কক্সবাজার

সিএফমোটো ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার কাপল ট্রিপ টু কক্সবাজার

ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে বিশেষ কিছু করার আগ্রহ সবার মধ্যেই থাকে। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে সিএফমোটো এনেছে ‘কাপল ট্রিপ টু কক্সবাজার ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার ২০২৬’। এই অফারের মাধ্যমে একজন বিজয়ী কাপল পাবেন তিন দিন দুই রাতের কক্সবাজার ভ্রমণের সুযোগ।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

অফারটিতে থাকছে যাওয়া–আসার এয়ার টিকিটসহ পাঁচ তারকা হোটেলে থাকার সুবিধা। সিএফমোটো ১৫০এসসি স্কুটার কেনার সঙ্গে এই বিশেষ সুবিধাটি যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যাঁরা সিএফমোটো ১৫০এসসি স্কুটার কিনবেন, সারা দেশ থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত বিজয়ী কাপল পাবেন কক্সবাজার ভ্রমণের এয়ার টিকিট।

এই বিশেষ অফার চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ পেতে আগ্রহীদের দ্রুত সিএফমোটোর শোরুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএফমোটোর মোটরসাইকেল কিংবা এই ভ্যালেন্টাইন ডে অফার সম্পর্কে বিস্তারিত জানতে দেশের যেকোনো সিএফমোটো অথোরাইজড শোরুমে দ্রুত যোগাযোগ করুন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য এবং সর্বশেষ আপডেট আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

খবর CFMOTO মোটরসাইকেল কোম্পানি অফার কোম্পানী অফার

Discussion 8 Comments