CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

রোডমাস্টার স্বাধীনতা অফার মার্চ ২০২০ – ৩৩,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট!

রোডমাস্টার স্বাধীনতা অফার মার্চ ২০২০ – ৩৩,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট!
0 Add us on
Ashik Mahmud Bangla
3 Followers
Published: March 15, 2020
Add on
No audio available

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হচ্ছে রোডমাস্টার । তারা নিয়েছে এসেছে এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক দারুন অফার । এটি হচ্ছে "রোডমাস্টার স্বাধীনতা অফার মার্চ ২০২০" । এই অফারে থাকছে ৩৩,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট ।

roadmaster-shadhinota-offer-2020-roadmaster-shadhinota-offer-2020

রোডমাস্টার স্বাধীনতা অফার – মার্চ ২০২০

মার্চ মাসটি আমাদের জন্য একটা স্পেশাল মাস বলেই ধরা যায় । কারণ এই মাসেই অনেক কোম্পানি তাদের বিভিন্ন অফার নিয়ে বাইকারদের সামনে হাজির হয় । রোডমাস্টার একটি বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি, যাদের বেশির ভাগ বাইক এন্ট্রি-লেভেল মোটরসাইকেল । রোডমাস্টার প্রাইম বর্তমানে এখনও বাংলাদেশের অন্যতম কম দামী বাইক হিসেবে পরিচিত । রোডমাস্টার ঘোষণা করেছে ''রোডমাস্টার স্বাধীনতা অফার ২০২০'', এই অফারে তারা তাদের মোটরসাইকেলে দিচ্ছে ৩৩,০০০/- টাকা ডিস্কাউন্ট অফার । এই অফারটি পুরো মার্চ মাস জুড়ে চলবে, আর অফারটি বাংলাদেশে রোডমাস্টারের সকল শো-রুম থেকে উপভোগ করা যাবে ।

Bike ModelPrevious Price (BDT)Discount (BDT)Offer Price (BDT)
Rapido 150168,90033,000135,900
Velocity 125122,90015,000107,900
Velocity 100104,90010,00094,900
Rapido 165184900.184,900


বাংলাদেশে সিবিএস সংযুক্ত মোটরসাইকেল গুলোর মধ্যে রোডমাস্টার র‍্যাপিডো হচ্ছে প্রথম দিকের সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) যুক্ত মোটরসাইকেল । আমরা এই বাইকটি ইতিমধ্যে টেস্ট রাইড করেছি এবং আমাদের ওয়েব সাইটে পাবলিশ করেছি, রিভিউটি পড়তে এখানে ক্লিক করুন, সেই সাথে ইউটিউব এ একটি ভিডিও রিভিউ প্রকাশ করেছি ।

Roadmaster Rapido Test Ride Review By Team BikeBD

রোডমাস্টার সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে র‍্যাপিডো এর ১৬৫সিসি ভার্সন রোডমাস্টার র‍্যাপিডো ১৬৫। বাইকটি ১৫০সিসি নেকেড স্পোর্টস র‍্যাপিডো থেকে সম্পূর্ন আলাদা । ১৬৫ ভার্সনটিতে দেয়া হয়েছে সম্পূর্ন নতুন চেসিস, ইঞ্জিন এবং পুরো বডি কিট । এই স্পোর্টস বাইকটি ডিজাইন করা হয়েছে ১৬০/১৫০ স্পোর্টস সেগমেন্টে প্রতিযোগীদের উদ্দেশ্য করে ।

roadmaster-velocity-125-1

এছাড়া রোডমাস্টার সম্প্রতি আরও একটি বাইক লঞ্চ করেছে সেটি হচ্ছে ভ্যালোসিটি ১২৫। রোডমাস্টার ভ্যালোসিটি ১০০ এখনও কমিউটার সেগমেন্টে অনেক জনপ্রিয় । এখন রোডমাস্টার এই বাইকটির নতুন ভার্সন লঞ্চ করেছে নতুন ইঞ্জিন সহ । এই স্বাধীনতা অফারে রোডমাস্টার ভ্যালোসিটিতে পাচ্ছেন ১৫,০০০/- টাকা ডিস্কাউন্ট এবং বর্তমানে ডিস্কাউন্ট এর পর বাইকটি মুল্য হচ্ছে ১০৭,৯০০/- টাকা । রোডমাস্টারের একটি আলাদা কাস্টোমার বেস রয়েছে । তারা কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি দেয়ার চেষ্টা করে যাচ্ছে । এই ''রোডমাস্টার স্বাধীনতা অফার ২০২০'' অনেক বাইকারকে আগ্রহী করবে রোডমাস্টারের বাইক কিনতে । ধন্যবাদ ।

রোডমাস্টার ১০০সিসি ১২৫সিসি ১৫০সিসি ১৬৫সিসি মোটরসাইকেল কোম্পানি অফার

Discussion 8 Comments