বাইকের ডিস্ক ব্রেক কেন টাল হয়ে যায় এবং টাল হলে কী করতে হয়?

This page was last updated on 29-Nov-2025 03:57pm , By Rafi Kabir

মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো Disc Brake। ব্রেক করলে আপনি যেই শিউ… শিউ… করে শক্তিশালী ব্রেকিং অনুভব করেন, তার প্রধান কাজটা হয় Brake Disc (Rotor) এবং Brake Pad এর ঘর্ষণ (Friction) থেকে। রাইড করার সময় আমরা যতই স্পিড বাড়াই না কেন বাইককে থামানোর জন্য এই ডিস্ক ব্রেকের উপরই নির্ভর করতে হয়। 

কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রেক করলে বাইক কাঁপতে শুরু করে, হ্যান্ডেলে কম্পন হয়, চাকা ঘোরাতে গেলে ঘষা অনুভব হয় বা ব্রেক দেওয়ার সময় ধাক্কা ধাক্কা মনে হয়। এই সমস্যাগুলো সাধারণত বোঝায় যে Disc Rotor টাল হয়ে গেছে যেটাকে ইংরেজিতে বলা হয় Warped Disc।

মোটরসাইকেল ডিস্ক বাকা হয় কেন?

ডিস্ক ব্রেক

Disc Brake সবসময়ই Friction এর মাধ্যমে কাজ করে। Brake Pad যখন Disc এর সাথে চাপ খায় তখন ঘর্ষণ তৈরি হয় এবং সেই Friction থেকেই Heat তৈরি হয়। এই Heat সাধারণত স্বাভাবিক কিন্তু যখন এটি Excessive Heat এ রূপ নেয় তখন Disc এর Metal প্রসারিত হয়ে বেঁকে যেতে পারে। 

যেমন টানা হার্ড ব্রেক করা, ডাউনহিল রাস্তায় বারবার ব্রেক চাপা, শহরের স্টপ গো ট্রাফিকে অতিরিক্ত ব্রেক ব্যবহার করা, কিংবা সবচেয়ে গুরুতর গরম ডিস্কের উপর হঠাৎ পানি পড়া। যখনই খুব গরম হওয়া ডিস্কে ঠান্ডা পানি লাগে তখন Metal এর উপর Thermal Shock তৈরি হয়, আর এর কারণেই Disc অনেক সময় বাজে ভাবে বেঁকে যায়।

অনেক সময় ডিস্ক টাল হওয়ার কারণ শুধু Heat নয়। ডিস্ক যদি Low Quality Metal দিয়ে তৈরি হয় বা সঠিক Heat Treatment না করা থাকে, তাহলে সেটা খুব সহজেই Warp হতে পারে। আবার অনেক মেকানিক ভুলভাবে Disc এর Bolt টাইট করে, যেখানে সঠিক Torque Maintain করা হয় না এতেও Disc Uneven ভাবে বসে গিয়ে Warp হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো Brake Caliper Jam হওয়া। যদি Caliper এর পিস্টন ঠিকমতো রিটার্ন না করে বা Brake Pad সবসময় Disc এর সাথে লেগে থাকে এতে Disc অতিরিক্ত গরম হয় এবং পরে বেঁকে যায়। 

Disc টাল হলে রাইডার কয়েকটি লক্ষণ খুব সহজেই বুঝতে পারে। এর মধ্যে আছে ব্রেক ধরলে হালকা কম্পন, পুরো বাইক ঝাঁকুনি দেওয়া, হ্যান্ডেলে ভাইব্রেশন, হাই স্পিডে ব্রেক করলে নিয়ন্ত্রণ কমে যাওয়া, এমনকি চাকায় ঘোরালে অস্বাভাবিক ঘষার শব্দ হওয়া। এগুলো কোনোভাবেই অবহেলার মতো লক্ষণ নয়, কারণ Warped Disc এ রাইডিং করা একদম নিরাপদ না।

Disc টাল হলে প্রথম কাজ হলো একজন পেশাদার মেকানিক দিয়ে Disc এর Runout Check করা। বিশেষ মেশিন (Dial Gauge) দিয়ে Disc ঠিক আছে কিনা দেখা হয়। যদি টাল কম থাকে, অনেক সময় Disc Skimming করেই ঠিক করা যায়। স্কিমিং করলে Disc এর Uneven জায়গা সমান করা হয়। 

মোটরসাইকেল ডিস্ক ব্রেক

তবে এটি দুই তিনবারের বেশি করা ঠিক না, কারণ Disc পাতলা হয়ে যায় এবং পরে শক্তি কমে যায়। যদি Disc খুব ভাল ভাবে Warp হয়ে যায়, তাহলে নতুন Disc ছাড়া উপায় নেই। Warped Disc দিয়ে রাইড করলে ব্রেকিং পারফরম্যান্স কমে যায়, চাকা লক হয়ে যেতে পারে, এমনকি যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

Warp disc prevent করার জন্য কয়েকটি অভ্যাস খুব গুরুত্বপূর্ণ যেমন গরম ডিস্কে পানি না লাগানো, স্পিড কমানোর সময় শুধুমাত্র Disc Brake নয় বরং Engine Brake ব্যবহার করা, দীর্ঘ সময় টানা ব্রেক না চাপা, এবং ভালো মানের Brake Pad ব্যবহার করা। নিয়মিত Caliper সার্ভিস করাও খুব জরুরি, কারণ Caliper Jam হলে Disc অতিরিক্ত তাপে ক্ষতিগ্রস্ত হয়।

সব মিলিয়ে Disc Warp হয়ে গেলে বেশ ঝামেলাই পড়তে হয় তাই চেষ্টা করতে হবে বিষয়গুলো খেয়াল রাখা।  


Latest Bikes

Akij Durbar (23AH)

Akij Durbar (23AH)

Price: 145500

Akij Romeo (23AH)

Akij Romeo (23AH)

Price: 140000

Akij Durdanto V6 (100AH)

Akij Durdanto V6 (100AH)

Price: 320000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes