২৫০ সিসির Bajaj Pulsar N250 এখন বাংলাদেশে

This page was last updated on 15-Jan-2025 02:04pm , By Ashik Mahmud Bangla

বাংলাদেশে চলে আসলো Bajaj Pulsar N250 এর সকল সরঞ্জাম , বাইকটা ম্যানুফ্যাকচার করা হবে Uttara Motors এর কারখানায়।  কথাটা শুনতে কিছুটা অবাক মনে হলেও আমাদের সূত্রমতে Bajaj Pulsar 250 Dual Channel ABS বাইকটির রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে টাইপ অনুমোদনের BRTA তে আবেদন করা হয়েছে।


আপনারা যদি কয়েকমাস আগের গণমাধ্যমের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন Uttara Motors এর চেয়ারম্যান  Matiur Rahman হাই সিসি বাইকের এলসি খোলার ব্যাপারটা গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। 


Also Read: Pulsar Stuntmania - The Third Episode | Episode Details

Bajaj Pulsar N250 কতগুলো বাইক এসেছে ?

প্রায় ৩০০ ইউনিট এর মতোন Bajaj Pulsar N250 বাইক বাংলাদেশে এসেম্বেল করার জন্য আনা হয়েছে। ৩০০ ইউনিট এর মতোন হাই সিসির বাইক আসা কিন্তু আমাদের সবার জন্যই একটা সুসংবাদ।

Bajaj Pulsar N250 দাম কত হবে ?

যেহেতু বাইকটি ম্যানুফ্যাকচার করার  আবেদন করা হয়েছে তাই আমরা আশাকরি বাইকটির দাম ৩ থেকে ৪ লক্ষ টকার মধ্যে হবে।


Also Read: Pulsar Stuntmania - তৃতীয় পর্ব সমস্ত কিছু বিস্তারিত | বাইকবিডি

Bajaj Pulsar N250 কবে বাজারে আসবে ?

এলসি খোলার পর বাইক বাজারে আসতে কিছুটা সময় লাগে সেটা আমরা সবাই জানি। আর একটা বাইক এসেম্বল করতে ৭ থেকে ৮ দিনের বেশি সময় লাগে না। যদি BRTA থেকে বাইকটির রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে টাইপ অনুমোদন দিয়ে দেয়া হয় তাহলে আমরা আশাকরি এই ঈদ উল আযহা এর পর Bajaj Pulsar 250 Dual Channel ABS বাইকটি বাজারে আসতে আর কোন বাধা থাকবে না।


Also Read: Pulsar Stuntmania – ষষ্ঠ পর্বের চ্যালেঞ্জ গুলোর বিস্তারিত

Bajaj Pulsar 250 Dual Channel ABS বাইকটিতে কি কি রয়েছে ?

বাইকটিতে ব্যবহার করা হয়েছে Single cylinder, 4 stroke, SOHC, 2 Valve, Oil cooled, FI ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 24.5 PS @ 8750 rpm পাওয়ার এবং 21.5 Nm @ 6500 rpm টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ব্যবহার করা হয়েছে Dual Channel ABS । বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪ লিটার এবং এই বাইকটির ওজন 162 kg । 


Also Read: Pulsar Stuntmania – নবম পর্ব বেশি ইন্টারেস্টিং বিস্তারিত


আমরা আশাকরি বাংলাদেশের বাইকারদের হাই সিসি বাইক চালানোর স্বপ্ন খুব শ্রীঘ্রই পূরণ হবে। আমরা আশাকরি খুব দ্রুত বাজাজের শোরুমগুলোতে এই হাই সিসির পালসার বাইকগুলোর দেখা আমরা পাবো। বাজাজের সকল শোরুমের ঠিকানা জানতে এই লিংকে প্রবেশ করুন।

Latest Bikes

Akij Durbar (23AH)

Akij Durbar (23AH)

Price: 145500

Akij Romeo (23AH)

Akij Romeo (23AH)

Price: 140000

Akij Durdanto V6 (100AH)

Akij Durdanto V6 (100AH)

Price: 320000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes