CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

বাংলাদেশে এসে গেছে Suzuki GSX-S150 !!

বাংলাদেশে এসে গেছে Suzuki GSX-S150 !!
0 Add us on
Md Kamruzzaman Shuvo
1 Followers
Published: May 18, 2017
Add on
No audio available
বাংলাদেশের বাইকারদের জন্য স্পোর্টস বাইক এখন হালের ট্রেন্ড, এবং সেই ধারাবাহিকতাতেই বাজারে নতুন একটি স্পোর্টস বাইক যুক্ত হয়েছে, যা হচ্ছে Suzuki GSX-S150 .

Suzuki GSX-R150 এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন

bangladese-ese-geche-s
Suzuki GSX-S150 হলো সুজুকি জিএসএক্স-আর১৫০ এর নেকেড ভার্শন। এবছরের মার্চের দিকে জিএসএক্স-আর১৫০ বাংলাদেশে লঞ্চ হয়েছিলো। দুটি বাইকই মোটরসাইকেল ইমপোর্টারদের দ্বারা সরাসরি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। Suzuki GSX-S150 বাইকটি সরাসরি হোন্ডা সিবি১৫০আর স্ট্রিটফায়ার এবং Yamaha Vixion Advance এর প্রতিদ্বন্দ্বী।


সুজুকি জিএসএক্স-এস১৫০ এর ইঞ্জিন ১৯বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অন্যান্য স্পোর্টস বাইকের ন্যায় এই বাইকের ইঞ্জিনও ওয়াটার কুলড এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সমৃদ্ধ। এর সম্পূর্ন শক্তি কাজে লাগাতে এর ইঞ্জিনটিতে ছয় স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্স দেওয়া হয়েছে।

Suzuki GSX-S150 এর সর্বশেষ বিক্রয়মূল্য দেখতে এখানে ক্লিক করুন

suzuki-gsx-s150
Suzuki gsx-s150 বাইকটিতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, এলয় হুইল এবং ভালো গ্রিপিং এর জন্য রয়েছে ১৩০ এমএম টায়ার। রাতে রাইডিং এর ক্ষেত্রে পর্যাপ্ত আলোর জন্য ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট। এর ফুয়েল ট্যাংকটি  ১১ লিটার ধারণক্ষমতাসম্পন্ন। বাইকটির ওজন মাত্র ১২৭ কে.জি। বাংলাদেশের ১৫০ সিসি নেকেড স্পোর্টস সেগমেন্টে Suzuki GSX-S150 সবচাইতে শক্তিশালি বাইক।
suzuki-gsx-s150-in-bangladesh
Suzuki GSX-S150 এর স্পিডোমিটারটি সম্পূর্ণ জিএসএক্স-আর১৫০ এর মতো, ফুল এলইডি এবং জিক্সার এর সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ। এতে স্প্লিট সিট রয়েছে, যা এর স্টাইলিংকে করে তোলে আরো বেশি আকর্ষনীয়। ইঞ্জিনকে ময়লা ও কাদা থেকে সুরক্ষা দিতে বাইকটিতে  ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে। সুজুকি জিএসএক্স-এস১৫০ বাইকটিতে Suzuki GSX-R150 এর কী-লেস এন্ট্রি ছাড়া আর বাকি সব ফিচারই রয়েছে।


Also Read: Suzuki Showroom in Faridpur: SHEIKH MOTORS

Suzuki GSX-S150 বাইকটি চারটি ভিন্ন রঙ এ বাজারে পাওয়া যাবে।  আমরা যতদূর জানতে পেরেছি এর বিক্রয়মূল্য আনুমানিক ৩,৬৫,০০০ থেকে ৩,৭০,০০০ টাকা এর মতো হতে পারে।

Suzuki GSX-S150 এর ফুল স্পেসিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন

suzuki-gsx-s150-colors

Also Read: Suzuki Fest - সুজুকি মোটরসাইকেল ক্যাশব্যাক অফার

Suzuki GSX-S150 এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড থেকে বিভিন্ন বাইক আসছে, এবং আশা করা যাচ্ছে যে এই বাইকগুলোর সাথে প্রতিযোগীতা করার জন্য ভারতীয় কোম্পানিগুলোও খুব শীঘ্রই তাদের নিত্যনতুন বাইক মডেল বাংলাদেশের সকলের সামনে উম্মোচন করবেc

খবর নেকেড স্পোর্টস বাইক সুজুকি ১৫০সিসি

Discussion 8 Comments