জ্বালানী সংকটে যে পাঁচটি হাইরেঞ্জ ইলেক্ট্রিক বাইক ভাল বিকল্প হতে পারে
This page was last updated on 12-Mar-2026 01:04pm , By Badhan Roy
বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানী তেল নিয়ে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশেও ইঞ্জিনচালিত যানবাহন ব্যাবহারকারীদের মধ্যে ব্যাপক শঙ্কা এবং আতংক লক্ষ্য করা গিয়েছে। এমন জ্বালানী সংকট পরিস্থিতিতে অনেকেই ইলেক্ট্রিক বাইক কেনার কথা ভাবছেন।
যারা দৈনিক রাইড বা মাঝারি দূরত্বের জন্য নির্ভরযোগ্য স্কুটার খুঁজছেন তাদের জন্য কিছু হাই‑রেঞ্জ ইলেক্ট্রিক স্কুটার নিয়ে বিশেষভাবে আজকের আর্টিকেলটি করা হয়েছে।

জ্বালানী সংকটে যে পাঁচটি হাইরেঞ্জ ইলেক্ট্রিক বাইক ভাল বিকল্প হতে পারে
TailG Leopard F72

TailG Leopard F72 হলো বাংলাদেশে বাজারে সবচেয়ে লম্বা রেঞ্জের স্কুটার। একবার ফুল চার্জে এটি প্রায় ১৭০–১৮০ কিমি রেঞ্জ প্রদান করে। বর্তমান পরিস্থিতি তে যা একটি ভাল বিকল্প তা বলাই যায়। এটিতে ব্যাবহার করা হয়েছে 3000 W মোটর। 96V Graphene ব্যাটারি থাকায় এটি দীর্ঘ রাইডে ভালো পারফরম্যান্স দেয়। চার্জিং সময় ৬–৮ ঘন্টা, এবং দাম প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।
Revoo E52

Revoo E52 প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার। এর রেঞ্জ প্রায় ১৩০–১৪০ কিমি। 3000 W ক্ষমতাসম্পন্ন মোটর এবং 96V 35Ah Graphene ব্যাটারি থাকায় স্কুটারটি বেশ পাওয়ারফুল। এর টপ স্পিড ৮০ কি.মি প্রতি ঘন্টা, চার্জিং টাইম প্রায় ৮–১০ ঘন্টা। স্কুটারটির দাম প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা। লং রেঞ্জ এর সাথে পাওয়ারফুল আউটপুট থাকার কারনে এর দাম কিছুটা বেশি।
Yadea E8S
Yadea E8S স্কুটারটি yadea ব্র্যান্ডের অন্যতম সেরা স্কুটার হিসেবে পরিচিত। এর রেঞ্জ সিঙ্গেল চার্জে প্রায় ১২০–১৫০ কিমি। 2000 W মোটর এবং 72V 38Ah Graphene ব্যাটারি এটি দীর্ঘ রাইডের জন্য আদর্শ করে তোলে। চার্জিং‑টাইম প্রায় ৬–৮ ঘন্টা, টপ স্পিড ৪২ কি.মি/ঘন্টা এবং দাম প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।
Walton Takyon Fusion 25RS
Takyon Fusion 25TR শহরের দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এর রেঞ্জ প্রায় ৯০–১০০ কিমি এবং টপ স্পিড ৬০ কি.মি/ ঘন্টা। মোটর 1200 W এবং ব্যাটারি 72V/35Ah। চার্জিং‑টাইম প্রায় ৮ ঘন্টা এবং দাম প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা মাত্র। বাজেটের মধ্যে বেশ ভাল রেঞ্জ ও প্র্যাক্টিকালিটি এই স্কুটারটি অফার করছে।
Spark Ride M8
Spark Ride M8-এর মোটর শক্তি 1500 W এবং লিথিয়াম ব্যাটারি। এর ক্লেইমড রেঞ্জ ~১০০ কিমি, চার্জিং‑টাইম ৬–৮ ঘন্টা এবং টপ স্পিড ৭০ কিমি/ঘণ্টা। এর মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকা মাত্র। যারা গতানুগতিক লুকের বাইরে একটি ইভি খুজছেন তাদের জন্য এটি বেশ ভাল অপশন হতে পারে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইলেকট্রিক স্কুটারের দাম
বিশ্বব্যাপী জ্বালানী তেলের সাম্প্রতিক অস্থিরতা থেকে বাংলাদেশের ভোক্তাদের মধ্যেও এক ধরণের আতংক সৃষ্টি হয়েছে। যার কারনে ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং সরকার কতৃক রেশনিং সিস্টেমে সীমিত পরিমাণ তেল ভোক্তাপ্রতি বরাদ্দ করা হচ্ছে। এর বিকল্প হিসেবে বর্তমান সময়ে একটি ভাল রেঞ্জের ইলেক্ট্রিক বাইক বেছে নেওয়াই হতে পারে আপনার দৈনন্দিন চলাচলের সঠিক সমাধান। আপনার বাসা অথবা গ্যারেজের সাধারণ সকেট থেকেই চার্জ করতে পারবেন কম খরচে এবং থাকবেন নিশ্চিন্ত।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।