CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

উত্তরাতে আসছে CFMOTO টেস্ট রাইড ইভেন্ট- প্রিমিয়াম বাইক এক্সপেরিয়েন্স রাইড করে দেখার সুযোগ

উত্তরাতে আসছে CFMOTO টেস্ট রাইড ইভেন্ট- প্রিমিয়াম বাইক এক্সপেরিয়েন্স রাইড করে দেখার সুযোগ
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: June 22, 2026
Add on
No audio available

ঢাকার বাইকপ্রেমীদের জন্য আবারও আসছে সরাসরি রাইডিং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড CFMOTO এবার উত্তরাতে আয়োজন করতে যাচ্ছে টেস্ট রাইড ইভেন্ট, যেখানে রাইডাররা বিভিন্ন মডেলের বাইক নিজে চালিয়ে বাস্তব পারফরম্যান্স, কন্ট্রোল এবং রাইডিং কমফোর্ট যাচাই করতে পারবেন।

স্পিডআপ মোটো - সিএফমোটো টেস্ট রাইড ইভেন্ট

স্পিডআপ মোটো - সিএফমোটো টেস্ট রাইড ইভেন্ট

এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন, ২০২৬ তারিখে SpeedUp Moto CFMOTO শোরুম প্রাঙ্গণে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নিয়ে রাইডাররা কাছ থেকে CFMOTO এর বিভিন্ন মডেল সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আয়োজনে থাকছে পছন্দের মডেলে সরাসরি টেস্ট রাইডের সুযোগ, বাইকের ফিচার ও পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানার এবং ব্র্যান্ড এক্সপার্টদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ। 

আয়োজকরা জানিয়েছেন, বাস্তব রাইডিং অভিজ্ঞতার মাধ্যমে বাইক নির্বাচনকে আরও সহজ ও নির্ভরযোগ্য করাই এই ইভেন্টের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ সিএফমোটো এর সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশের প্রিমিয়াম বাইক সেগমেন্টে আগ্রহ বাড়ছে।  আর সেই প্রেক্ষাপটে এই ধরনের টেস্ট রাইড ইভেন্ট রাইডারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01805-509770

খবর CFMOTO

Discussion 8 Comments