এক সময় ভিডিও গেম মানেই ছিল সীমিত গ্রাফিক্স, কিন্তু প্রচুর মজা। বিশেষ করে মোটরসাইকেল রেসিং গেমগুলো ৯০-এর দশক থেকে ২০০৫ সাল পর্যন্ত এক আলাদা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সাইবার ক্যাফে থেকে শুরু করে বাসার পুরোনো পিসি সবখানেই এই গেমগুলো ছিল তরুণদের প্রধান আকর্ষণ। আজ আমরা সেই সোনালি সময়ের মোটরসাইকেল গেমগুলো সম্পর্কে জানবো।
৯০ দশকের মোটরসাইকেল গেম
রোড র্যাশ
রোড র্যাশ ছিল ৯০ দশকের সবচেয়ে আলোচিত মোটরসাইকেল গেম। স্ট্রিট রেসিংয়ের পাশাপাশি প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারি এই গেমকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছিল। কখনো চেইন, কখনো লাথি, কখনো টুলকিটের রেঞ্জ ছুড়ে মারা- সব মিলিয়ে এটি শুধুমাত্র রেস ছিল না, ছিল এক ধরনের স্ট্রিট সারভাইভাল অভিজ্ঞতা। লো কনফিগারেশনের পিসিতেও সহজে এই গেমটি সাপোর্ট করত বলে বাংলাদেশসহ অনেক দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম জানতে এখানে ক্লিক করুন
মটো রেসার ২
মটো রেসার ২ ছিল সহজ কন্ট্রোল আর দ্রুতগতির রেসিংয়ের এক অনন্য সমন্বয়। রোড রেসিং ও মোটোক্রস এই দুই ধরনের রেসিং একসঙ্গে উপভোগ করার সুযোগ ছিল এই গেমে। হাই স্পিড গেমপ্লে এবং ডাইরেক্ট অ্যাকশনের কারণে এটি অনেক গেমারের পছন্দ হয়ে ওঠে।
মটোজিপি ২
মটোজিপি ২ তুলনামূলক বাস্তবধর্মী ট্র্যাক রেসিং অভিজ্ঞতা নিয়ে বাজারে আসে। লাইসেন্সড বাইক, রিয়েল ট্র্যাক এবং সেই সময়ের নামকরা পেশাদার রেসারদের উপস্থিতি গেমটিকে ভিন্ন মাত্রা দেয়। এই গেমে দক্ষতা ও নিয়ন্ত্রণই ছিল মূল চ্যালেঞ্জ, যা রেসিং গেমপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।


MX vs ATV Unleashed
MX vs. ATV Unleashed ছিল অফ-রোড রেসিং ক্যাটাগরির অন্যতম সফল গেম। মটোক্রস, ATV এবং বিভিন্ন স্টান্টভিত্তিক ইভেন্ট একসঙ্গে থাকায় এটি খেলোয়াড়দের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করে। রেসিংয়ের পাশাপাশি ফ্রি-স্টাইল স্টান্ট এক্সপেরিমেন্টও ছিল এই গেমের বড় আকর্ষণ।
সুপার হ্যাং অন
সুপার হ্যাং অন ছিল আর্কেড যুগের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল গেম। বাস্তব বাইকের মতো কন্ট্রোল, দ্রুতগতির ট্র্যাক এবং চ্যালেঞ্জিং রেসিং এই গেমকে আর্কেড প্রেমীদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় করে রাখে।
কেন এই গেমগুলো আজও স্মরণীয়
গ্রাফিক্স বা প্রযুক্তির দিক থেকে আজকের গেমগুলো অনেক এগিয়ে গেলেও, সেই সময়ের বাইক গেমগুলোর জনপ্রিয়তা এখনো কমেনি। কারণ, এগুলো ছিল সহজ, সরাসরি এবং অনেক মজাদার ছিল। বিশেষ করে রোড র্যাশ এবং মোটো রেসার ২ এখনও অনেক মানুষের শৈশব ও কৈশোরের নস্টালজিয়ার অংশ হয়ে আছে।
১৯৯০ থেকে ২০০৫— এই সময়টা ছিল মোটরসাইকেল গেমিং এর এক বিশেষ অধ্যায়। প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও যে কতটা বিনোদন তৈরি করা যায়, তার অন্যতম উদাহরণ এই গেমগুলো। আজও এসব গেম শুধু স্মৃতি নয়, বরং এক প্রজন্মের অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে রয়ে গেছে।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।





























Discussion 8 Comments