CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Yamaha R15 V1 বাইকের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা - শাওন

Yamaha R15 V1 বাইকের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা - শাওন
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: May 17, 2023
Add on
No audio available

আমি জি. আর. শাওন । আমি আজকে Yamaha R15 V1 বাইকের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । আমায় বাইকটি বর্তমানে ২০,০০০ কিলোমিটার রানিং।

আমার বাসা ভোলা জেলার সদরেই অবস্থিত । আমার জীবনের প্রথম বাইক ছিল Yamaha RX100 । যেটা আমার আব্বুর ছিল পড়বর্তীতে আমি কিছু দিন ব্যবহার করি । আমার কাছে বাইক একটি স্বাধীন বাহন যখন যেইদিক খুশি যাওয়া যায় এবং বাইক ট্যুর আমি বেশি পছন্দ করি এবং বাইকিং এর মাধ্যমে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে তাই আমার বাইকিং বেশি ভালো লাগে ।

এই বাইকটি তখন বাজারে অন্য বাইক থেকে আমার নজর বেশি কারে এবং স্পোর্টস বাইক হওয়াতে আমার বেশি ভালো লেগে যায় । বাইকটি আমি এখন লং রাইড এ ব্যবহার করি এবং মাঝে মাঝে অফিসে যাওয়া হয় । বাইকটি আমি সেকেন্ডহ্যান্ড ক্রয় করি আমার এলাকার একজনের থেকে ।
বাইকটি কিনতে যাওয়ার সময় আমি অনেক এক্সসাইটেড ছিলাম কারণ তখন আমার আরো একটি স্বপ্ন বাস্তব হতে যাচ্ছিলো কাঙ্খিত স্পোর্টস বাইক টি আমার হতে যাচ্ছিলো।

যেহুতু এটি আমার পছন্দের বাইক তাই প্রথম রাইডটা ও আমার অনেক বেশি এক্সসাইটমেন্ট এ ভরা ছিল । বাইকটার অনেকগুলো ফিচারই রয়েছে এর মধ্যে আউটলুক / সিটিং পজিশন ইত্যাদি আমার অনেক ভালো লাগে। বাইকটি আমি ভোলার ইয়ামাহা শোরুম থেকে রেগুলার সার্ভিস করাই । আপদত আমার খুব বেশি চালানো হয় না তাই খুব একটা সার্ভিস করানো হয় না।

তবে শোরুমে সার্ভিস করিয়ে অনেক ভালো ফিডব্যাক পাই । আমি সেইরকম স্পিডিং পছন্দ করিনা তাই ঐরকম সর্বোচ্চ স্পিড চেক করা হয় নাই তবে ১০৫ পর্যন্ত স্পিড তুলেছিলাম একদিন।।

Yamaha R15 V1 বাইকের কিছু ভালো দিক -

Yamaha R15 V1 বাইকের কিছু খারাপ দিক -

এই বাইক নিয়ে আমি কয়েকবার লং ট্যুর করেছি। আমি বাইকটি নিয়ে খুলনা গিয়েছিলাম এবং এইটাই ছিল এই বাইক নিয়ে আমার সর্বোচ্চ লং ট্যুর। বাইকটি লং ট্যুরে আমাকে হতাশ করেনি । মুটামুটি দীর্ঘসময় আমি বাইকটি চালিয়েছি হাইওয়েতে পারফরমেন্স ও ছিল আলহামদুলিল্লাহ ভালোই ।

বাইকটি নিয়ে আমার চূড়ান্ত মতামত হলো কার কাছে কেমন লাগছে জানি না তবে আমি বাইকটি নিয়ে সন্তুষ্ঠ । আমি ভবিষ্যতে আরো চালাবো বাইকটি । ধন্যবাদ ।

লিখেছেনঃ জি. আর. শাওন

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

ইয়ামাহা মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক স্পোর্টস বাইক ১৫০সিসি

Discussion 8 Comments