CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - দিপু কুমার

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - দিপু কুমার
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: January 06, 2024
Add on
No audio available

আমি দিপু কুমার। বাসা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর  উপজেলায়। আমি TVS Apache RTR 160 4V বাইকটি ব্যবহার করছি। বর্তমানে আমার বাইকটি ২০,০৫০ কিলোমিটার চলছে , আজ আপনাদের সাথে এই ২০ হাজার কিলোমিটার মালিকানা রিভিউ শেয়ার করবো ।

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - দিপু কুমার

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - দিপু কুমারআমি ছোটবেলা থেকে বাইক ভালোবাসি। কিন্তু ছোট ছিলাম চালাতে পারতাম না, আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন বাইক চালানো মুটামুটি  শিখি। যদিও সেইরকম হাত সেট হয়েছিলো না আর আস্তে আস্তে বাবার গাড়ি নিয়ে শিখতাম। বাবার তখন Dayang 50 বাইক ছিলো।

আমার জীবনের প্রথম বাইক Hero splendar + । বাবাও চালাতো পাশাপাশি আমিও। অনেকদিন চালাই এই বাইকটি। এর মধ্যে নতুন অনেক বাইক মার্কেটে আসে। তার মধ্যে এই বাইকটি শুরু থেকেই আমার ভাল লাগে এর এগ্রেসিভ লুকের কারণে।TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউবাইকটির লুক আর রেডি পিকাপ এর কারণে আমাকে আরো বেশি আকৃষ্ট করে তাই এই বাইকটি ক্রয় করি । বাইকটি যখন আমি কিনেছি তখন ১,৬৭,০০০ টাকা নিয়েছিলো। যদিও বাইকটি বয়স প্রায় দুই বছরের বেশি হয়েছে সে তুলনায় বাইকটি চালানো হয় নি,বাইরে থাকার কারণে।

আমার বাইকে ২৫০০ কিলোমিটারের পর ৩৮-৪০ মাইলেজ পেয়েছি, এখনো তেমনি পাচ্ছি। আমি প্রতিদিন বাইক চালানোর পর পরিস্কার করে রাখি। মাসে একবার গেরেজ থেকে ওয়াস করাই। মাঝে মাঝে নিজেই ওয়াস করি। যদিও কোনো প্রকার পালিস স্পে ব্যবহার করি না, শুধু পানি আর সেম্পু দিয়ে পরিস্কার করি।TVS Apache RTR 160 4V বাইক রিভিউ - দিপু কুমারবাইকটিতে আমি ইঞ্জিন অয়েল হিসেবে HIPRO M7 (SAE 20W-40) ব্যবহার করি। এই ইঞ্জিন অয়েলে আমি বেশ ভাল পারফরমেন্স পাচ্ছি। এ পর্যন্ত আমার বাইকের  তেমন কিছু পরিবর্তন করিনি,শুধুমাত্র সামনের ব্রেকের ব্যকেট আর পিছনের চাকার ব্রেক প্যাড পরিবর্তন করেছি।

আমার বাইকটিতে এখনো পর্যন্ত কোন মোডিফিকেশন করিনি। শুধুমাত্র ,ডুয়াল হর্ন  ইনস্টল করেছি। বাইকটিতে আমি টপ স্পিড ১১৫ কিলোমিটার পর্যন্ত তুলেছি। এর বেশি স্পিড তোলার চেষ্টা করিনি। যতটুকু তুলেছি নিয়ন্ত্রণ এর মধ্যে রেখেই তুলেছি।

TVS Apache RTR 160 4V বাইকটির ভালো দিক -

TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ - দিপু কুমার

TVS Apache RTR 160 4V বাইকটির ভালো দিক -

TVS Apache RTR 160 4V review user

বাইক নিয়ে আমি তেমন কোনো লং ট্যুরে যাইনি। হাইওয়েতে খুব ভাল পারফরম্যান্স পেয়েছি বাইকটি থেকে। আরো অনেকটা পথ চলতে চাই বাইকটি নিয়ে । পরিশেষে বলতে গেলে এটাই বলবো এই বাইকটি একটি অসাধারণ বাইক। বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি এর অসাধারণ পারফরমেন্স। আর বাইকটির স্পিড বেশি হওয়ায়  বাইকটিকে নেকেট বাইক এর মধ্যে সেরা বলা চলে।  ধন্যবাদ ।


লিখেছেনঃ  দিপু কুমার

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক টিভিএস ১৬০সিসি

Discussion 8 Comments