আসসালামু আলাইকুম, আমি মো. মেহেদি হাসান। আমি পেশায় একজন বেসরকারি চাকরিজীবি। আমি প্রায় ছয় মাস ধরে Total Tools-এর কর্ডলেস হাই প্রেশার ওয়াশারটা ব্যবহার করছি। মূলত বাসায় নিজের বাইক ধোয়ার জন্যই কিনেছিলাম। কেনার সময় একটু কনফিউজড ছিলাম কেমন ওয়াশ করবে সেটা ভেবে। কিন্তু ব্যবহার করার পর বুঝলাম নিয়মিত বাইক পরিষ্কার করার জন্য জিনিসটা আসলেই বেশ সুবিধাজনক।


Total Tools প্রেশার ওয়াসার ইউজার রিভিউ
আমার বাসার পার্কিংয়ে পানির লাইন নেই। আগে বাইক ধোয়ার জন্য নিয়মিত কাছের গ্যারেজে যেতে হতো। বিশেষ করে প্রতিবার গ্যারেজে যাওয়া মানেই ১৫০-২০০ টাকা খরচ হয়ে যায়।
বর্ষাকালে বলতে গেলে ৩-৪ দিন পর পরই বাইক ওয়াশের দরকার পড়ে। টোটাল টুলস ওয়াশারটার সবচেয়ে ভালো দিক হলো জাস্ট এক বালতি পানি থাকলেই চলে। ইনলেট হোসটা বালতিতে ডুবিয়ে ব্যাটারি লাগালেই কাজ শুরু করা যায়। কর্ডলেস হওয়ার ফলে কোনো তার বা ইলেক্ট্রিক লাইন টানার ঝামেলাও নেই।
আমি এই পাম্প টি ক্রয় করার পর থেকে সাধারণত সপ্তাহে একবার অন্তত বাইক ধুই। শহরের ধুলোবালি, বৃষ্টির পরে কাদা কিংবা চাকার আশেপাশে জমে থাকা ময়লা পরিষ্কার করতে এর পারফরম্যান্স আমার কাছে যথেষ্ট মনে হয়েছে।
আরও পড়ুনঃ টোটাল টুলসের সকল প্রোডাক্টের দাম

বিশেষ করে হুইল, মাডগার্ড আর সুইংআর্মের ভেতরের অংশ পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। সাথে থাকা ফোম বোতলে শ্যাম্পু মিশিয়ে স্প্রে করলে পুরো বাইকটা কয়েক মিনিটেই ফোম ওয়াশ করা সম্ভব হয়।
স্পেসিফিকেশনের হিসেবে এটি 20V ব্যাটারিতে চলে এবং প্রায় 24.8 বার পর্যন্ত প্রেসার দিতে পারে। কাগজে-কলমে সংখ্যাটা খুব বেশি মনে না হলেও দৈনন্দিন বাইক ওয়াশের জন্য যথেষ্ট। মাল্টি-প্যাটার্ন নোজল থাকায় প্রয়োজন অনুযায়ী স্প্রে পরিবর্তন করা যায়। আর ট্রিগার ছেড়ে দিলে মোটর বন্ধ হয়ে যায়, যা ব্যাবহার বেশ সহজ।

যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো সময় কম লাগে ও ভাল প্রেশারে ধোয়া যায়। আগে বাইক ধোয়া মানেই আলসেমি লাগত, আর খরচের কথা চিন্তা করেও নিয়মিত গ্যারেজে নিয়ে যাওয়া হতো না। এখন সময় পেলেই ১০-১৫ মিনিটে বাইকটা ধুয়ে ফেলি। ফলে বাইকও পরিষ্কার থাকে আর নিজের কাছেও ভালো লাগে।
আমার কাছে Total Tools-এর এই কর্ডলেস হাই প্রেশার ওয়াশার কোনো গেম চেঞ্জার নয়, বরং এমন একটা টুল যেটা ব্যবহার করার পর মনে হয়েছে আগে কিনে ফেললে মন্দ হতো না। যারা বাসায় নিজের বাইক নিজের হাতে পরিষ্কার করতে চান তাদের জন্য এটা বেশ কাজের একটা জিনিস। ওয়াশার টির দাম মাত্র ৬২২৫ টাকা, যা লম্বা সময়ের জন্য ব্যাবহারে আপনার জন্য সাশ্রইয়ী যেমন হবে সময় ও বাঁচাবে।




























Discussion 8 Comments