CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Suzuki Hayate 110 বিজয় দিবস স্মার্ট ফোন অফার

Suzuki Hayate 110 বিজয় দিবস স্মার্ট ফোন অফার
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: December 05, 2017
Add on
No audio available

র‍্যাংকন মোটরবাইক লিমিটেড যারা বাংলাদেশে সুজুকির একমাত্র পরিবেশক। তারা সুজুকি প্রমীদের জন্য নিয়ে এসছে দারুন এক অফার। এখন Suzuki Hayate 110 বাইকটিতে তারা দিচ্ছে স্যামসাং স্মার্ট ফোন। এই অফারটি মুলত বিজয় দিবস উপলক্ষ্যে ভিক্টরি অফার হিসেবে দেয়া হয়েছে। এই অফারটি চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে। আর বাইকটি পাওয়া যাবে বাংলাদেশে যারা সুজুকির অথরাইজড ডিলার তাদের এর কাছে। 

suzuki hayate price feature review

বর্তমানে Suzuki Hayate এর মুল্য ১১৯,৫০০/- টাকা। এখন যে কেউ হায়াতে বাইকটি কিনলে তার সাথে পাবেন স্যামসাং স্মার্ট ফোন এছাড়াও সুজুকি ইঞ্জিন ওয়েল ও চাবির রিং পাবেন একদম ফ্রি। Suzuki Hayate 110 এর ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার ও ১১৩সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটি 8.3BHP & 8.8NM টর্ক পর্যন্ত ক্ষমতা উতপন্ন করতে সক্ষম। Hayate 110 বাইকে ইলেক্ট্রিক ও কিক দুই ধরনের স্টার্ট অপশন দেয়া হয়েছে। এর সাথে ৪ স্পিড গিয়ার বক্স দেয়া হয়েছে। এই বাইকটি হচ্ছে সুজুকির কমিউটিং সেগমেন্টের মোটরসাইকেল। 

suzuki hayate 110 price in bangladesh

 সুজুকি হায়াতের ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক আর রেয়ার সাসপেনশন হচ্ছে সুইং আর্ম কয়েল স্প্রিং। রেয়ার সাসপেনশন এডজাস্টেবল। Suzuki Hayate এর ফ্রন্ট টায়ার হচ্ছে ৭০ এবং রেয়ার টায়ার হচ্ছে ৮০ সেকশনের। উভয় টায়ারই টিউবলেস টায়ার এবং হুইল গুলো এলয় হুইল। হায়াতের ব্রেকিং সিস্টেম হচ্ছে ড্রাম ব্রেক। বাইকটির ফ্রেমের ক্ষেত্রে ডায়মন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। এতে করে বাইকটি হালকা ও ফুয়েল একোনোমিকাল করা হয়েছে। সুজুকি হায়াতের সিট অনেক প্রশস্ত এবং আরামদায়ক। তাই হায়াত বাইকটির সিট  অনেক লম্বা হওয়ার কারনে যা দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ খুব সহজেই বসতে পারে। Suzuki Hayate 110 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো। এর ওজন হচ্ছে ১১৪ কেজি, যাতে করে সহজেই আপনি সিটি বা হাইওয়েতে রাইড করতে পারবেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১০.৫ লিটার তেল ধরে। স্পিডোমিটারটিতে স্পিড, ফুয়েল গেজ, ওডোমিটার এবং ওয়ার্নিং লাইটস শো করে। 

suzuki hayate 110 price in bangladesh

 র‍্যাংকন মোটরবাইকস দাবি করছে যে বাইকটি প্রায় ৮০কিমি/লিটার মাইলেজ দেবে। বর্তমানে বাইকটি ৪ ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাবে। এছাড়া র‍্যাংকন তাদের অন্য একটি বাইক Suzuki GS150R বাইকটিতে বড় ধরনের ডিস্কাউন্ট দিয়েছে। এই ভিক্টোরি অফারটি Suzuki Hayate 110 তে সবার কাছে জনপ্রিয় হবে কমিউটিং সেগমেন্টে।

সুজুকি মোটরসাইকেল কোম্পানি অফার

Discussion 8 Comments