CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শাকিল

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শাকিল
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: January 15, 2024
Add on
No audio available

আমার নাম শাকিল আহমেদ , আমার বাসা রূপগঞ্জ , নারায়ণগঞ্জ । আজ আপনাদের সাথে আমার Suzuki Gixxer SF বাইকটি নিয়ে আমার মালিকানা রিভিউ শেয়ার করবো । 

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শাকিল

বাইকটি দেখতে খুবই সুন্দর । বাইকটির পারফরম্যান্স , ব্রেকিং সিস্টেম খুবই ভালো । প্রতি লিটারে মাইলেজ ৪৬+ কিলোমিটার পেয়েছি আগে। সিটিং পজিশন খুবই ভালো । বর্তামানে এই বাইকে আমি ৪২ এর মতো মাইলেজ পাচ্ছি । আমার জীবনে প্রথম বাইক ছিলো এটা এবং এখনো আছে‌ । বাইক চালানো পুরাপুরি ভাবে না শিখার আগেই বাইক টা কিনি এবং পুরাপুরি ভাবে শিখি এই বাইক দিয়ে।

এই বাইকটি নিয়ে এখন পর্যন্ত মোট ৭৬,০০০ কিলোমিটার রাইড করেছি । আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হই নাই। এর মধ্যে বড় টুর ছিল কয়েকবার। আমার ৪৮ টা জেলা ঘুরা হয়ে গেছে। এই বাইকটা আমার প্রথম দেখাতেই ভালো লেগে যায়। আমি Hornet কিনতে গিয়ে এই বাইকটা কিনি। বাইকটি আমি অফারে কিনি ২,১৯,৯৯০ টাকা দিয়ে। 

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ

এই বাইকটি প্রথমবার চলানোর অনুভূতি ছিল অসাধারন। বাইক কিনার কারন ছিল ঘুরার জন্য কিন্তু এখন আমার অনেক প্রয়োজনীয় কাজ করি। এই বাইকের স্টাইলিং , ডিজাইন , ফিচার ও স্পেসিফিকেশন এক কথায় অসাধারণ আমার কাছে। আমি লং ট্যুর এ যাবার আগে প্রতিবার মাস্টার সার্ভিস দেই শোরুম থেকে। বাইকটি দিয়ে আমার তোলা সর্বোচ্চ স্পিড ১৩২। 

আমি প্রথমে Motul ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম কিন্তু এখন Shell advance ইজ্ঞিন অয়েল ব্যবহার করি 20W40 গ্রেডের । আমি কখনো বাইকের মডিফাই করি নাই। বাইকের কোন খারাপ দিক আমি দেখি না ।

Suzuki Gixxer SF ৭৬,০০০ মালিকানা রিভিউ

Suzuki Gixxer SF বাইকটির কিছু ভালো দিক -

Suzuki Gixxer SF বাইকটির কিছু খারাপ দিক -

Suzuki Gixxer SF ৭৬,০০০ কিলোমিটার রিভিউ

বাইকটি আসলেই অনেক ভালো আমি মনে করি এই সেগমেন্ট এর বেস্ট বাইক এটা। পারফেক্ট লুক, পারফেক্ট মাইলেজ, পারফেক্ট ব্রেক, ব্রান্ড ভ্যালু সবদিক দিয়ে একদম পারফেক্ট। বাইক বিডি গ্রুপের মডারেটর ও সকল মেম্বারদের প্রতি রইলো শুভেচ্ছা। এগুলা আমার একান্তই পার্সোনাল মতামত যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ ।


লিখেছেনঃ শাকিল আহমেদ 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ সুজুকি স্ট্যান্ডার্ড বাইক ১৫৫সিসি

Discussion 8 Comments