CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Hero Thriller 160R Refresh বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা -উল্লাস

Hero Thriller 160R Refresh বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা -উল্লাস
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: December 12, 2022
Add on
No audio available

আমি আবু তালহা উল্লাস। বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আজ আপনাদের সাথে আমি আমার Hero Thriller 160R Refresh বাইকটি নিয়ে মালিকানা রিভিউ শেয়ার করবো ।

hero thriller 160r refresh headlight

আমার বাসা মেহেরপুর সদরে। ছোটবেলা থেকেই বাইকের উপরে অন্যরকম উন্মাদনা ছিলো। দীর্ঘদিন আব্বুর বাইক চালিয়েছি এবার সুযোগ হয়ে উঠেছে দুই চাকার যান্ত্রটাকে নিজের করে পাওয়ার। মহান সৃষ্টিকর্তার চাওয়ায় এবং পরিবারের সহযোগিতায় আমার প্রথম পথচলার সঙ্গী হয় Thriller বাইকটি ।

বাইকটি আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে নেওয়া। কোন এক পড়ন্ত বিকেলে আমি এবং আব্বু দুজন গিয়েছিলাম এবং বাইকটি প্রথম চালানোর পর অনুভূতি ছিলো খুব ভালো । প্রথম দিন প্রায় ৩০ কিলোমিটার রাইড করে বাড়িতে এসেছিলাম।

আজ আমি এ বাইকটির পাওয়ার অনুভূতি এবং এর ভালো ও খারাপ দিক তুলে ধরবো। আমি রিভিও করতে যাচ্ছি বাংলাদেশে অনুমোদিত এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড বাইক Thriller কে নিয়ে ।

hero thriller 160r refresh bike picture

বর্তমান বাজারে বেশ কিছু নামি দামি ব্রান্ড এর বাইক থাকলেও Hero Bangladesh কোন ক্রমে পিছিয়ে নেই। তারাও যুগের সাথে তাল মিলিয়ে বাজারে লঞ্চ করেছে Thriller বাইকটি। বর্তমানে বেশ কিছু নামি দামি ব্রান্ডের কাতারে তালে তাল মিলিয়ে গতিপথ সঞ্চালন করে এগিয়ে চলছে।

বর্তমান প্রজন্মের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এ বাইকটি।বাইকটির গুণগত ফিচার এবং রূপলীলা কথিত কিছু নামিদামী ব্রান্ডকেও হার মানাতে সমর্থ। বাইকটির সৌন্দর্য এবং এর ফিচার সমৃদ্ধতা বর্তমানে তরুণ প্রজন্মের মনে বেশ খানিকটা জায়গা অর্জন করে নিয়েছে।

hero thriller 160r refresh bike picture

আমি বাইকটা কিনেছিলাম আমাদের পাশ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার হিরোর শোরুম মোল্লা মটরস থেকে। ডাবল ডিস্ক এবিএস এর মূল্য ছিল ২,১৩,০০০ টাকা যার মধ্যে ১০ হাজার টাকা ছাড় চলছিলো। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চিরাচরিত নিয়মের ন্যায় নামি দামী কিছু ব্রান্ডের বাইকের চল থাকলেও হিরো থ্রিলার বর্তমানে তরুণ থেকে বৃদ্ধ সকলের পছন্দের শীর্ষে।

আমি আমার বাইকটি চালিয়েছি প্রায় ৯০০ কিলোমিটার এর মত। এই বাইকটি আমার পূর্বের চালানো কমিউটার বাইকগুলার থেকে অনেক স্মুথ। এবং এর সিটিং পজিশন, হ্যান্ডেল বার, মাইলেজ এবং স্মার্ট লুকিং সবকিছুর অনবদ্য কম্বিনেশন রয়েছে এই বাইকটিতে ।


এর পূর্বে আমি Hero Splendor plus বাইকটি চালিয়েছি ১ বছরের মত এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করলেও থ্রিলার এর মত আত্নতৃপ্তি অনুভূত করিনি।

Hero Thriller 160R Refresh বাইকের কিছু ভালো ফিচার -

hero thriller 160r refresh bike picture

পৃথিবীতে কোন কিছুই স্বয়ংসম্পূর্ণ নয় প্রতিটা জিনিসের ভালো ও মন্দ দিক রয়েছে।

বাইকটির কয়েকটি মন্দ দিক আমার লক্ষ্যণীয় হয়েছে সেগুলো হলো -

hero thriller 160r refresh bike picture

বাইক শুধু একটা যন্ত্রই না এটি কতশত আবেগ অনুভূতির সংমিশ্রণ। আমি বাইকটিতে মোডিফাই করে ফগলাইট,পা দানি এবং সিটকাভার লাগিয়েছি। ১৫০০ টাকার কাছাকাছি খরচ হয়েছে। আমার বাইক কেনার মূল উদ্দেশ্য ছিলো পথচলা এবং সাধ ও সাধ্যের সন্ধিক্ষণে নিজ শখ টা মেটানো। ভালো খারাপ সবকিছু মিলিয়ে হিরো থ্রিলার এখন আমার কাছে আবেগের নাম।

পরিশেষে একটা কথাই বলবো, ধন্যবাদ Hero Bangladesh কে সুন্দর গ্রাফিক্স এবং আরামদায়ক বাইককে সাধ ও সাধ্যের সন্ধিক্ষণে সকলের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই BikeBD এর সকল সদস্য এবং টিম বাইক বিডিকে তাদের যুক্তি তর্ক উপস্থাপনে উদ্দয়ী হয়ে আমি বাইকটিতে মনস্থির করেছিলাম এবং আজ তা অনুভূতির জায়গা জুড়ে শীর্যে।

hero thriller 160r refresh bike picture

সবার প্রতি রইল একরাশ ভালোবাসা। এবং সকলের প্রতি আহ্বান আমার মতামতকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সকলে হেলমেট পরে সংযত গতিতে বাইক চালাবেন। নিজে ভালো থাকবেন অন্যদের কেও ভালো রাখবেন। শুভ কামনা রইল BikeBD এর জন্য এবং আরো প্রশস্থ হোক BikeBD প্ল্যাটফর্ম! ধন্যবাদ ।

 

লিখেছেনঃ আবু তালহা উল্লাস
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক হিরো ১৬০সিসি

Discussion 8 Comments